অনলাইন ডেস্ক
প্রকাশ : Aug 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

ফজলুর রহমানের কুশপুত্তলিকা দাহ ও ছবিতে গণজুতা নিক্ষেপ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান কর্তৃক জুলাই শক্তিকে ‘কালো শক্তি’ ও সংগঠকদের ‘রাজাকারের বাচ্চা’ বলার প্রতিবাদে আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় শাহবাগ জাদুঘরের সামনে তার কুশপুত্তলিকা দাহ ও গণজুতা নিক্ষেপ কর্মসূচি পালন করবে সংগঠনটি। ২৪ আগস্ট (রবিবার) ফেসবুকের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয় সংগঠনটির পক্ষ থেকে।


এর আগে এক টকশোতে ফজলুর দাবি করেন, যারা ৫ আগস্ট ঘটিয়েছে, সেই কালো শক্তির নাম হলো জামায়াতে ইসলাম। তিনি বলেন, ‘সার্জিস আলমরা যারা এর অভিনয় করেছে, এটার অভিনেতা যারা ৫ আগস্টের অভিনেতা—আমি তাদেরকে আর নেতা বলতে চাই না, তাদেরকে আমি অভিনেতা বলব।

একটি গণমাধ্যমের টকশোতে অংশ নিয়ে ফজলুর রহমান বলেন, ‘আমি তাদের আর নেতা বলতে চাই না, তাদেরকে আমি অভিনেতা বলব। মানুষ বুঝে গেছে, এরা হলো রাজাকারের বাচ্চা। তারা টাকা-পয়সার মাধ্যমে তরুণ সমাজের একটা অংশকে যেকোনোভাবে কনভেন্স করে। নির্বাচন হলে বিএনপি দুই-তৃতীয়াংশ সিট পেয়ে ক্ষমতায় আসবে আল্লাহর রহমতে।’

‘কিন্তু যারা ৫ আগস্ট ঘটাইছে কালো শক্তি, সেই কালো শক্তির নাম হলো জামায়াতে ইসলাম’ মন্তব্য করে তিনি বলেন, ‘তাদের যে অগ্রগামী শক্তি হলো, তা ইসলামী ছাত্রশিবির। যাকে সার্জিস আলমরা যারা এটার অভিনয় করেছে, এটার অভিনেতা যারা ৫ আগস্টের অভিনেতা—আমি তাদেরকে আর নেতা বলতে চাই না, তাদেরকে আমি অভিনেতা বলব।’

ফজলুর রহমান বলেন, ‘সেই আল বদর, আল শামস, জামায়াতে ইসলাম—আমরা মনে করেছিলাম ৫৪ বছরে তাদের পূর্বপুরুষের গ্লানি তারা ভুলে গেছে। কিন্তু না, আরও দ্বিগুণ আকারে সেই গ্লানিটা তাদের মধ্যে এসেছে। যে কারণে এই যে ৫৪ বছর আজকে আমি বলতে চাই, তারা চক্রান্ত করে এই দেশে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাগুরা হাসপাতাল সুপারের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ

1

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সব প্রস্তুতি নিয়েছে সরকার: উপদ

2

গণপূর্তের ই–এম বিভাগ–৩/ ১০ লাখ টাকার ভিডিওতে উন্মোচিত দুর্নী

3

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

4

পাকিস্তানের তিন নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি, পাঞ্জাবে উচ্চ

5

ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার ভয়াবহ হামলা

6

আইবিএস সিস্টেমে সরকারি চাকুরীজীবীদের আয়কর কর্তনের নির্দেশ

7

নেত্রকোণায় খালে পড়ে শিশুর মৃত্যু

8

খুলনায় কেসিসির পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত

9

সরকারি কর্মচারীরা দাফনের জন্য পাবেন টাকা

10

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

11

ডাক্তাররা কি ওষুধ কোম্পানির দালাল, প্রশ্ন আসিফ নজরুলের

12

ঢাকায় বসেই ‘আমেরিকান’ পিএইচডি: ভুয়া বিশ্ববিদ্যালয়, সম্মানসূচ

13

নাটোরের ‘হ্যাকার সিন্ডিকেট’: পরিচয় বদলে ব্ল্যাকমেইল — দেশজুড়

14

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় বাংলাদেশি নারী নিহত

15

শেরপুর-৩ আসনের নির্বাচনে মোতায়েন ১৬ প্লাটুন বিজিবি

16

পুলিশের পোশাক বদলে ৭৬ কোটি টাকা ব্যয়, আবার পরিবর্তনের উদ্যোগ

17

আব্দুস সালামের রোগমুক্তি কামনায় মাদ্রাসায় দোয়া মাহফিল

18

সুন্দরবনের দস্যুদের দমনে ফের যৌথবাহিনীর অভিযান শুরু

19

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দুই পক্ষের

20