অনলাইন ডেস্ক
প্রকাশ : Aug 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

‘মিডিয়া কিছু বলছে মানেই সেটা সত্যি, এটা বিশ্বাস করা বোকামি’

মিডিয়া কিছু বলছে মানেই সেটা সত্যি, এটা বিশ্বাস করা বোকামি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

সোমবার (১৮ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে সারজিস আলম লিখেছেন, ‘মিডিয়া কিছু বলছে মানেই সেটা সত্যি, এটা বিশ্বাস করা বোকামি। মিডিয়া অনেক ক্ষেত্রে যতটা না সত্যকে সার্ভ করে, তার চেয়ে বেশি ব্যক্তি, গোষ্ঠী, ব্যবসায়ী, রাজনৈতিক দল, মতাদর্শ কিংবা অ্যাজেন্ডার পারপাস সার্ভ করে।’

তিনি আরও লিখেছেন, ‘আগামীর বাংলাদেশে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াকে প্রকৃতপক্ষে মিডিয়ার ভূমিকায় দেখতে চাই।’

এদিকে গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে যুগ্ম সদস্য সচিব পদ থেকে মাহিন সরকারকে বহিষ্কার করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে দলটির একাধিক সূত্র নিশ্চিত করেছে দলীয় নির্দেশনা না মেনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নেওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে।


সোমবার রাতে এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।

এতে বলা হয়, গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে মাহিন সরকারকে (যুগ্ম সদস্য সচিব, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি) স্ব-পদ ও দায়িত্ব থেকে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহিষ্কার করা হলো।

এই বহিষ্কার আদেশ ১৮ আগস্ট থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে বলেও জানানো হয়েছে।

স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদের আহ্বায়ক জামালুদ্দীন মুহাম্মদ খালিদের নেতৃত্বে ‘DUFirst’ প্যানেল থেকে জিএস পদে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র নিয়েছেন মাহিন সরকার। তবে এটি ভালোভাবে নেননি এনসিপির শীর্ষ নেতৃত্ব। অংশগ্রহণ না করতে তাকে নির্দেশনাও দেওয়া হয়।

এনসিপির একটি সূত্র বলছে, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) এনসিপির ঘোষিত ছাত্র সংগঠন না হলেও তারা এনসিপির সঙ্গেই রাজনীতি করছে, কর্মসূচিগুলোতে অংশ নেন। এমনকি ডাকসু নির্বাচনে বাগছাস প্রার্থী চূড়ান্ত করতেও তাদের গুরুত্বপূর্ণ মতামত নেওয়া হয়েছে। সেক্ষেত্রে অন্য প্যানেল থেকে এনসিপির একজন গুরুত্বপূর্ণ নেতা প্রার্থী হলে বাগছাসের জন্য ক্ষতির কারণ হবে।

এনসিপির এক কেন্দ্রীয় সদস্য বলেন, ‘দল তাকে নিষেধ করা সত্ত্বেও মাহিন সরকার ডাকসু নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তিনি দলের সিদ্ধান্তকে পুরোপুরি অমান্য করেছেন। সেজন্যই মূলত তাকে বহিষ্কার করা হয়েছে।’



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহনপুরে জনবান্ধব পুলিশিং: ওসি আতাউরের উদ্যোগে পরিবর্তনের বা

1

পূর্বাচল তিন দশকের অচলাবস্থা, ৮ হাজার কোটি টাকার ব্যয়, তবু ক

2

বিএনপির চারজন, এনসিপি ও জামায়াতের একজন করে

3

শ্রীমঙ্গলে ছড়ার ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন

4

জোরপূর্বক স্কুল ছাত্রীকে ধর্ষণ করে ভিডিও ধারণের অভিযোগ

5

ওয়াসা এমডি পদের জন্য কোটি টাকার দর-কষাকষি

6

সুনামগঞ্জে নাসরিন সুলতানা মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

7

সুনামগঞ্জে সাংবাদিক ফজলুল হক সেলবর্ষীর ৫৭তম মৃত্যুবার্ষিকী প

8

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

9

ধ্বংস করে নয়, প্রকৃতি রক্ষা করেই উন্নয়ন করতে হবে : পরিবেশ উ

10

শেরপুর-৩ আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু

11

খুলনায় চায়ের দোকানির বটি হামলা

12

খুলনার রাজনীতিতে তারিকুল ইসলাম তারিক: দলীয় শৃঙ্খলা, আদর্শ ও

13

সিলেটে ফৌজদারি মামলা নিষ্পত্তির হার ৮২ শতাংশ, দেওয়ানির ১০৫ শ

14

নথি গায়েব, ১৪৬ কোটি টাকার কর ফাঁকি: ঢাকার কর কর্মকর্তার বিরু

15

বিটিআরসির ডেটা গতি ও দাম নিয়ে তীব্র অভিযোগ

16

ডাক্তাররা কি ওষুধ কোম্পানির দালাল, প্রশ্ন আসিফ নজরুলের

17

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

18

নিলাম বনাম নাগরিক: ঢাকার আবাসন খাতে প্রতারণার ছায়া

19

গাজীপুরের টঙ্গীতে বিএনপির ৩১ দফা ভিত্তিক রাষ্ট্র কাঠামো মেরা

20