অনলাইন ডেস্ক
প্রকাশ : Aug 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

বীর মুক্তিযোদ্ধার বাড়ি থেকে কাঙালি ভোজের খাবার নিয়ে গেল পুলিশ

মানিকগঞ্জ পৌরসভার পূর্ব দাশড়া এলাকায় শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাঙালি ভোজের আয়োজন করা হয়। খবর পেয়ে রান্না করা খাবার নিয়ে গেছে পুলিশ।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে গণফোরামের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম খান কামালের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে এ ঘটনা নিয়ে ফেসবুকে পোস্ট দেন মফিজুল ইসলাম খান কামাল।

‘১৫ আগস্ট জাতীয় শোক দিবস-২০২৫’ শিরোনামে তিনি সেই পোস্টে লিখেছেন, ‘নৈতিক দায়িত্ব থেকে আমি আজকের দিনটি পালন করার চেষ্টা করেছি। আইন প্রয়োগকারী সংস্থা তাদের দায়িত্ব পালন করেছেন! সকালে কালো পতাকা উত্তোলন করা হয়েছে। হয়েছে কোরআন খতম ও দোয়া মাহফিল। আয়োজন ছিল কাঙ্গালী ভোজের। বাকিটা ইতিহাস!’

মফিজুল ইসলাম খান কামাল বলেন, দুপুরে কাঙালি ভোজের জন্য খিচুড়ি রান্না হচ্ছিল। এ সময় পুলিশ এসে রান্না করতে নিষেধ করেন। পরে তার অনুরোধে রান্না সম্পন্ন হলেও, শেষ পর্যন্ত সেই খাবার পুলিশ নিয়ে যায়।

তিনি দাবি করেন, বঙ্গবন্ধু আওয়ামী লীগের একক কোনো সম্পত্তি নয়। তার মৃত্যুবার্ষিকী পালন করা যাবে না, সরকার থেকে এরকম কোনো নিষেধাজ্ঞা জারি হয়নি। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমার স্বাধীনতা আছে এ আয়োজন করার।

মানিকগঞ্জ সদর থানার ওসি এস এম আমানউল্লাহ বলেন, শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে মফিজুল ইসলাম খান কামালের বাড়িতে খিচুরি রান্নার আয়োজন চলছিল। সেই অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। রান্না করা খাবার পুলিশের হেফাজতে রয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গাদের জাহাজে তুলে নিয়ে সমুদ্রে ফেলে দিচ্ছে ভারত

1

অপু বিশ্বাসের সাদা গোলাপ আর মিষ্টি হাসি: রহস্য এবং আবেগের মি

2

দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট”—সংসদে স্পিকারে

3

মধ্যডাঙ্গা মাদ্রাসার ওয়াজ মাহফিল নিয়ে বিরোধ

4

হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে যশোরের জেলা খাদ্য নিয়

5

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

6

এসএসসি পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে : শিক্ষামন্

7

চট্টগ্রামে দুদকের মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যানের স্ত্রীর ক

8

কচুয়ায় যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি গ্রেপ্তার

9

ইবির ‘ল এন্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন’ বিভাগের নতুন চেয়ারম্

10

নওগাঁ সরকারি কলেজে উত্তেজনা

11

অপহরণের চেষ্টা থেকে পালিয়ে বাঁচল স্কুলছাত্রী, কোচিং সেন্টারে

12

সাতক্ষীরা সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৯ লাখ ৯০ হাজার টাকা

13

চট্টগ্রামে ব্যাংক খাতে সাড়ে ৭ হাজার কোটি টাকার জালিয়াতি

14

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু

15

গণপূর্ত অধিদপ্তরে ‘উজির’ প্রভাব: তত্ত্বাবধায়ক প্রকৌশলী উজির

16

ঢাকায় বসেই ‘আমেরিকান’ পিএইচডি: ভুয়া বিশ্ববিদ্যালয়, সম্মানসূচ

17

কামরাঙ্গীরচরে অবৈধ বিদ্যুৎ সংযোগ চক্রের সন্ধান

18

যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষ

19

১০ মাসে সুন্দরবন থেকে অস্ত্রসহ ৪৩ বনদস্যুকে আটক করেছে কোস্টগ

20