অনলাইন ডেস্ক
প্রকাশ : Aug 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ার ভেড়ামারা এবং মেহেরপুরের মুজিব নগরে পৃথক অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ১

ঢাকা, ১৬ আগস্ট ২০২৫ (শনিবার): গতকাল রাত আনুমানিক ৩ টায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়ার ভেড়ামারার নওদাপাড়া গ্রামে সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযানে চিহ্নিত সন্ত্রাসী সালমান সাকিব সাধু'র (২২) বাড়ি থেকে ২টি ৯ মি:মি: বিদেশি পিস্তল, ২টি পিস্তল ম্যাগাজিন এবং ৫ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। তবে, চিহ্নিত সন্ত্রাসী সালমান সাকিব সাধু'কে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।  উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন ও গোলাবারুদ ভেড়ামারা পুলিশ স্টেশনে হস্তান্তর করা হয়। 

অপর একটি অভিযানে, গতকাল রাতে আনুমানিক ৯ টায় মেহেরপুরের মুজিবনগরে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযানে কুখ্যাত মোঃ ইমান আলী  (৫৪)ওরফে 'ইমান ডাকাত'  নামক অস্ত্র, মাদক, চোরাচালান, বিস্ফোরকসহ বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া দাগি আসামিকে গ্রেফতার করা হয়। অভিযানে উক্ত দাগি আসামির বাড়ি থেকে ১টি ৭.৬৫ মি: মি: বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন এবং ৪ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। পরবর্তীতে, মো: ইমান আলী'কে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশব্যাপী আন্দোলনের প্রেক্ষাপটে নাগেশ্বরীতে যুবলীগ নেতা গ্রে

1

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

2

৫ দফায় প্রকল্প কাজ বর্ধিত করেও শেষ হয়নি কুলাউড়া শাহবাজপুর রে

3

ফেনীর ছাগলনাইয়ায় পূজামণ্ডপে বিজিবি মোতায়েন ও নিরাপত্তা জো

4

নওগাঁ সরকারি কলেজে উত্তেজনা

5

পাইথন কিশোর গ্যাং ৮-১০ সেকেন্ডে লাগে

6

হবিগঞ্জে ৩ ডায়াগনস্টিক সেন্টারকে ২.৩০ লাখ টাকা জরিমানা

7

ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তার বদলি

8

জোকা বিল মৎস্য প্রকল্পে দুর্নীতির জাল, ৬২ লাখ টাকার আত্মসাতে

9

রাজধানীর রাজউক কর্মকর্তাদের বিত্তবৈভব: অনুসন্ধান, অভিযোগ ও প

10

খুলনায় কেসিসির পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত

11

লন্ডনে গিয়ে প্রধান উপদেষ্টা সিজদা দিয়ে এসেছেন: হাসনাত আব্দুল

12

কোস্টগার্ডের অভিযানে এক কেজি গাঁজাসহ মাদককারবারি আটক

13

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

14

মাদারীপুরে নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি চুরি, ভাঙন আতঙ্কে গ্র

15

তারেক রহমানের নির্দেশে ঐক্যবদ্ধ নোয়াখালী-৫ বিএনপি

16

সায়েদাবাদ ও গুলিস্তানে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ১০০ বাস কাউন্টার

17

বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

18

পূর্বাচল প্লট মামলা: তদন্তে খুরশীদের বিরুদ্ধে প্রমাণ মেলেনি

19

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

20