অনলাইন ডেস্ক
প্রকাশ : Aug 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

লন্ডনে গিয়ে প্রধান উপদেষ্টা সিজদা দিয়ে এসেছেন: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যাকে গণঅভ্যুত্থানের পরে সরকারপ্রধান বানানো হয়েছে উনি লন্ডনে গিয়ে সিজদা দিয়ে এসেছেন। পৃথিবীর ইতিহাসে এমন কোনো ঘটনা আছে কি না অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান একটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে বসে প্রেস কনফারেন্স করছেন। তিনি দাবি করেন, সেদিনই সরকারকে লন্ডনে ‘বিক্রি করে’ দেওয়া হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) ঢাকার বাংলামোটরে ‘জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন’ শীর্ষক এক আলোচনা সভায় এসব মন্তব্য করেন তিনি।

হাসনাত বলেন, আজকের মিডিয়া বেশিরভাগই রাজনৈতিক দলের পক্ষে। তিনি প্রশাসনের পক্ষপাতদুষ্টতার অভিযোগ করে বলেন, ‘সচিবালয়ে অফিস শেষ হয় ৫টায়, কিন্তু অনেকেই ৪টা থেকে গুলশান বা পল্টনের দিকে রওনা দেন। আগে এমনটা হতো ধানমন্ডি ৩২ বা গুলিস্তানে।’

জাতীয়তাবাদী রাজনীতিতে এনসিপির প্রতি বৈরিতা থাকলেও তা রাজনৈতিক বাস্তবতায় কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ‘৫ আগস্টের ঘটনা কেন ঘটেছে, সেই মূল কারণগুলো দূর না করে যদি কেউ মনে করেন নতুন রাষ্ট্র ব্যবস্থা গড়া সম্ভব, তাহলে তিনি আবার গণপ্রতিরোধের মুখে পড়বেন।’

দুর্নীতির অভিযোগ নিয়ে হাসানাথ বলেন, ‘একজন রাজনীতিক বলছেন আমরা ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ নিয়েছি। আমি চ্যালেঞ্জ করছি—যদি কেউ প্রমাণ দিতে পারেন, আমরা কারও কাছ থেকে টাকা নিয়েছি, তাহলে আমি ও আমার সহযোদ্ধারা রাজনীতি ছেড়ে দেব।’

নির্বাচন প্রসঙ্গে এনসিপির এ নেতা বলেন, ‘আমরা নির্বাচন পেছানোর পক্ষপাতী নই। নির্বাচন হোক নভেম্বর, ডিসেম্বর বা জানুয়ারিতে—আমাদের আপত্তি নেই। তবে ‘রুলস অব দ্য গেম’ বদলাতে হবে। নির্বাচন গণপরিষদ নির্বাচন হতে হবে।’

হাসনাত পুরোনো সংবিধানকে ফ্যাসিবাদের পাঠ্যবই হিসেবে আখ্যায়িত করে বলেন, ‘নতুন সংবিধান জরুরি। কেউ যদি মনে করেন নতুন দলকে উঠতে দেবে না, তাহলে জেনে রাখুন—আমাদের আসন দিয়ে কেনা যাবে না, আমরা বিক্রি হই না।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার ভয়াবহ হামলা

1

শ্রীবরদীতে বন গাছের চোরাচালানের সময় ২সদস্য,আটক।

2

১৫ জেলায় নতুন ডিসি নিয়োগ, প্রজ্ঞাপন জারি

3

খুলনার লতা ব্রিজ এলাকায় যুবককে গুলি করে পালাল দুর্বৃত্তরা

4

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

5

বিদ্যুৎ উৎপাদন 'শূন্যের' কোঠায়, জ্বালানির জন্য লড়াই করছে ইউক

6

নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে রিজভী

7

সিংগাইরে র‌্যাবের অভিযানে ১৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

8

কে সাংবাদিক আর কে ফার্মাসিস্ট বোঝা মুশকিল: ড. দেবপ্রিয় ভট্টা

9

সুন্দরবনে পথ হারিয়ে ভারতে ঢুকে পড়া ৪ মৌয়াল উদ্ধার, এখনো নিখো

10

পঞ্চগড়ে পুলিশের ওপর হামলা, ‘কুখ্যাত’ আসামি পালাতক

11

বদলে যাওয়া ক্যাম্পাস

12

পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশারফ, সম্পাদক হায়দার

13

সিলেটে ফৌজদারি মামলা নিষ্পত্তির হার ৮২ শতাংশ, দেওয়ানির ১০৫ শ

14

নিউরোসায়েন্সেস হাসপাতালে চালু হচ্ছে এআই পদ্ধতির চিকিৎসা সেবা

15

ট্রান্সকমের সিমিন রহমানের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ তদন্ত

16

সোনিয়া বশিরের প্রতারণায় স্টার্টআপ খাতে বিপর্যয়: তারানা হালিম

17

খুলনা সিটি করপোরেশনে ৬০০ কোটি টাকার টেন্ডার বিতর্ক

18

সচিব থেকে প্রকৌশলী—ওয়াসায় ক্ষমতার অন্ধকার বৃত্তে কোটি টাকার

19

মধ্যডাঙ্গা মাদ্রাসার ওয়াজ মাহফিল নিয়ে বিরোধ

20