অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

জয়পুরহাট-২ আসনে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী সবুজের গণসংযোগ

জয়পুরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর গণসংযোগে তৎপরতা


মোঃমোয়ান্নাফ হোসেন শিমুল
জয়পুরহাট -


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জয়পুরহাট-২ আসনে সরব হয়ে উঠেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা। তথ্য বলছে, সোমবার ভোর থেকে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ চালান।

প্রার্থী সবুজ স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে লিফলেট বিতরণ করেন। সূত্র জানায়, তিনি এ সময় দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে বলেন, “আমাদেরকে জনগণের সেবা করার সুযোগ দিন। একবার হলেও দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দেখুন, আমরা সততা, ন্যায় ও আমানতের মাধ্যমে আপনাদের আস্থা ও ভালোবাসার প্রতিদান দেব।”

গণসংযোগে অংশ নেন জামায়াতের কালাই থানা সেক্রেটারি আব্দুল আলীম, থানা বায়তুল মাল সেক্রেটারি অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, ইউনিয়ন আমীর আব্দুস ছোবহান, ইউনিয়ন সেক্রেটারি মাজহারুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আবু সাইদ মো. রকির উদ্দিনসহ সংগঠনের বিভিন্ন ওয়ার্ডের আমীর, সম্পাদক, নেতাকর্মী ও সদস্যরা।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিন পর মাঠে জামায়াতের দৃশ্যমান কার্যক্রম স্থানীয় রাজনীতিতে নতুন প্রশ্ন তুলেছে। একদিকে তারা গণসংযোগে জনগণের দ্বারে দ্বারে পৌঁছাতে চাইছে, অন্যদিকে নির্বাচনী পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা রয়েছে সাধারণ মানুষের মধ্যে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে ৩৩ বিএনসিসি ব্যাটালিয়নের বার্ষিক ক্যাম্পিং শুরু

1

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: বিএনপির ২৩৭ প্রার্থী ঘোষণা, তালিকায়

2

"মাঠে রাজনীতি নয়, মানুষের পাশে থাকতে এসেছি" — কর্নেল (অব.) আ

3

জাল কাগজপত্রে এতিমখানায় নিয়োগ: দুদকের মামলায় ৬ জন আসামি

4

কে সাংবাদিক আর কে ফার্মাসিস্ট বোঝা মুশকিল: ড. দেবপ্রিয় ভট্টা

5

সংসদের সাউন্ড সিস্টেম প্রকল্পে দুর্নীতির অভিযোগ, ঠিকাদারি প্

6

নওগাঁয় ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

7

৮০ কোটি টাকা কমিশন ডিসি-এসপির দপ্তরে

8

বন সংরক্ষণ ও পরিবেশ সুরক্ষায় ইউনেস্কোর প্রযুক্তিগত সহায়তা অত

9

জনপ্রশাসন বিষয়ক কমিটি বাতিল, উপদেষ্টাদের বদলি ক্ষমতা শূন্যে

10

বড়লেখা সীমান্তে ১২ রোহিঙ্গা নাগরিককে অবৈধভাবে ঠেলে দিলো বিএস

11

৩৩ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে শিক্ষার্থী তাসনিয়া

12

রূপসায় ২০০ একর জমি দখল করে ইটভাটার ব্যবসা

13

চলতি সপ্তাহে পেঁয়াজের দাম না কমলে আমদানি : বাণিজ্য উপদেষ্টা

14

রাজশাহীর গোদাগাড়ীতে ৩১ দফা লিফলেট বিতরণ

15

পিরোজপুরে ১০১ কোটি টাকা পাচারের প্রমাণ ৭ ব্যক্তি ও ২ প্রতিষ্

16

দুদকের কর্মকর্তাদের বাধ্যতামূলক সম্পদ বিবরণী: কেন আসছে নতুন

17

খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় তিন মামলা, আসামি হাজারের বেশি

18

৫ মাসে ৪৩ সন্ত্রাসীকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন

19

অভ্যন্তরীণ বা বৈদেশিক শক্তির পক্ষে নির্বাচন ব্যাহত করার সুযো

20