অনলাইন ডেস্ক
প্রকাশ : Aug 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন নিয়োগ বিধিমালা,

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন নিয়োগ বিধিমালা, বাতিল হলো নারীদের বিশেষ কোটা

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে নতুন বিধিমালা জারি করেছে সরকার। এতে আগের কোটা পদ্ধতি বাতিল করে মোট ৭ শতাংশ কোটা রাখা হয়েছে। একই সঙ্গে দীর্ঘদিনের নারীদের বিশেষ কোটা বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ বিধিমালার প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেন মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা।

নতুন বিধিমালার মূল দিকসমূহ

কোটা ব্যবস্থা: আগের ৬০ শতাংশ নারী কোটা এবং ২০ শতাংশ পোষ্য ও ২০ শতাংশ পুরুষ কোটার ব্যবস্থা বাতিল করা হয়েছে। নতুন বিধিমালায় মাত্র ৭ শতাংশ কোটা রাখা হয়েছে।

বিষয়ভিত্তিক পদ: সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে নতুন পদ সৃষ্টি করা হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের জন্য ২০ শতাংশ পদ এবং অন্যান্য বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের জন্য ৮০ শতাংশ পদ নির্ধারণ করা হয়েছে।

নিয়োগ পদ্ধতি: বিধিমালার অধীনে শিক্ষক নিয়োগ সরাসরি এবং পদোন্নতির মাধ্যমে দেওয়া যাবে।

ভৌগোলিক সীমা: অন্য কোনো সরকারি সিদ্ধান্তে যা-ই উল্লেখ থাকুক না কেন, নিয়োগ উপজেলা ও ক্ষেত্রবিশেষে থানাভিত্তিকভাবে সম্পন্ন হবে।

নামকরণ

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ বিধিমালা ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ নামে অভিহিত হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮ কোটির সম্পদের প্রমাণ, বৈধ মো. মোমিনুল ইসলাম কেবল ৬ কোটি

1

দুদকের তলব, বিনিয়োগকারীদের বিক্ষোভ: চাপে বিএসইসি চেয়ারম্যান

2

খুলনায় নেশার টাকা না পেয়ে পিতাকে হত্যা:

3

কাজের মান নিয়ে বিরোধে প্রকৌশলীকে ধাওয়া

4

রাজবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ

5

ঢাকার নতুন ডিসি ফরিদা খানম, প্রথম নারী হিসেবে ইতিহাস গড়লেন

6

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন নামে আলোচনায় রনি

7

ঝড়ে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারকে টিন দিলেন আনোয়ার কাজী

8

রাজশাহীতে বাড়ছে এইচআইভি সংক্রমণ, চিকিৎসকদের সতর্কবার্তা

9

অনিয়ম ধরতে দ্রুত পদক্ষেপের সুযোগ পাচ্ছে ডিএসই

10

গণপূর্তে প্রভাবশালী কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: প্

11

কোরবানির বাজারে আলোচনায় ৪২ মণের ‘কালো পাহাড়’

12

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের পরও অশান্ত পরিবেশ, শিক্ষার

13

চিকিৎসায় নতুন দিগন্ত উম্মোচন করছে আধুনিক ইমেজিং প্রযুক্তি

14

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দুই পক্ষের

15

মাগুরা হাসপাতাল সুপারের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ

16

১,৬১৩ কোটি টাকা পাচারের অভিযোগে পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্

17

আশুলিয়ায় দুই লাখ টাকা ছিনতাই-দুই যুবকে গুলি ছিনতাইকারীর

18

ইরান যুদ্ধের প্রভাবে আরব আমিরাতের শেয়ারবাজারে বড় ধস

19

প্রশাসনে তোলপাড়: মন্ত্রিপরিষদ সচিব নিয়োগে নতুন বিতর্ক

20