অনলাইন ডেস্ক
প্রকাশ : Aug 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

গাজীপুরে ককটেল বিস্ফোরণ, বিকাশ ব্যবসায়ীর আড়াই লাখ টাকা ছিনতাই

গাজীপুর প্রতিনিধি :  গাজীপুরের কোনাবাড়ী বাইমাইল সাইনবোর্ড এলাকায় এক বিকাশ ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে আড়াই লাখ টাকা ও পাঁচটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (২৩ আগস্ট) রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, হামলার সময় দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি করে।

আহত ব্যক্তি আমিনুল ইসলাম (৪০), বাইমাইল সাইনবোর্ড এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে হাজী মার্কেট এলাকায় বিকাশ ব্যবসার সঙ্গে যুক্ত।

ভুক্তভোগী আমিনুল ইসলাম বলেন,

দোকান বন্ধ করে বাসার উদ্দেশে বের হই। পথে আগে থেকে ওঁৎ পেতে থাকা একটি সাদা প্রাইভেটকার থেকে দুজন লোক নেমে এসে আমাকে চাপাতি দিয়ে কোপ দেয়। পরে আমার হাতে থাকা ব্যাগে থাকা আড়াই লাখ টাকা এবং বিকাশের কাজে ব্যবহৃত চারটি বাটন মোবাইল ও একটি টাচ মোবাইল ছিনিয়ে নেয়। এরপর তারা ককটেল ফাটিয়ে পালিয়ে যায়।

আক্রমণে তিনি মাথা ও হাতে আঘাতপ্রাপ্ত হন এবং স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাউদ্দিন বলেন,

সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত চলছে এবং অপরাধীদের শনাক্ত করতে কাজ শুরু হয়েছে।

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

প্রসঙ্গত: সম্প্রতি গাজীপুরে ছিনতাই ও সহিংস অপরাধের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন। পুলিশের পক্ষ থেকে এসব অপরাধ দমনে সিসিটিভি স্থাপন, টহল জোরদারসহ নানা উদ্যোগ নেওয়ার কথা বলা হলেও, কার্যকরতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় তিন মামলা, আসামি হাজারের বেশি

1

মামদানির জয়ে আমরা সার্বভৌমত্ব হারিয়েছি : ট্রাম্প

2

বিএনপি শুক্রবার থেকে বিক্রি করবে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন

3

দুর্নীতির অভিযোগে শাল্লার সহকারী প্রকৌশলীকে বদলির সুপারিশ

4

শাপলা চত্বরের ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিশনের দাবি জামায়াত আমির

5

ঘাটাইলে বিএনপির পথসভা ও গণসংযোগ

6

লালমনিরহাটে বিএনপির সদস্য সংগ্রহে জনস্রোত

7

মোংলায় পিস অর্গানাইজেশনের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

8

১৬ বছর প্রবাস শেষে আশ্রয়হীন জসিম উদ্দিন

9

খুলনার নিজ বাড়ির সামনে গুলি করে যুবককে প্রাণহানি

10

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা

11

পঞ্চগড়ে দুদকের গণশুনানি আগামীকাল

12

হবিগঞ্জে ৫৩ কেজি গাঁজাসহ ২ জন আটক

13

ধনবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

14

বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত

15

শ্রীমঙ্গলে ছড়ার ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন

16

তিন কোটি টাকার ডুপ্লেক্স বাড়ি, সরকারি বেতন ২২ হাজার

17

সাবেক সচিব প্রশান্ত কুমার রায়ের বিরুদ্ধে চার্জশিট

18

লন্ডনে গিয়ে প্রধান উপদেষ্টা সিজদা দিয়ে এসেছেন: হাসনাত আব্দুল

19

খুলনায় সরকারি ওএমএসের আটা পাচারকালে গ্রেফতার এক

20