অনলাইন ডেস্ক
প্রকাশ : Aug 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে

দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে

দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। একইসঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
এছাড়া আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে। 
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১১১ মিলিমিটার। সিলেটে ৭০ মিলিমিটার ও ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১ মিলিমিটার। গতকাল দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। 
আজ ভোর ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত ৬টা ২০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪০ মিনিটে। 
আগামী ৫ দিনে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। 
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, ছত্রিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি দুর্বল হয়ে মৌসুমি অক্ষের সাথে মিলিত হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। 
মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়নামতি ওয়ার সিমেট্রিতে নিহত সৈনিকদের সমাধিতে কুটনৈতিকদের শ্

1

গণভোটের রায় বাস্তবায়নে রাজপথে নামছে ১১ দল, দীর্ঘমেয়াদি কর্মস

2

সাংবাদিক শুভ্রর নিরাপত্তা দাবি, অপরাধচক্র দমনে প্রধানমন্ত্রী

3

ইসলামী ব্যাংক কেলেঙ্কারি: দুদকের অনুসন্ধান ও কেন্দ্রীয় ব্যাং

4

খুলনায় অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেফতার, উদ্ধার মুক্তিপণ

5

মামদানির জয়ে আমরা সার্বভৌমত্ব হারিয়েছি : ট্রাম্প

6

খুলনায় হিলিয়াম রেস্টুরেন্টের নারী ওয়াশরুমে গোপন ক্যামেরা কাণ

7

এক মাসের যুদ্ধে ইরানে ৩ হাজারের বেশি নিহত, বেসামরিক ক্ষয়ক্ষত

8

প্রশাসনে তোলপাড়: মন্ত্রিপরিষদ সচিব নিয়োগে নতুন বিতর্ক

9

দুদকের রেকর্ড: ১১ মাসে ২৬ হাজার কোটি টাকার সম্পদ ক্রোক ও অবর

10

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল, ইমাম-মুয়াজ্জিনসহ আ

11

শ্রীবরদীতে বন গাছের চোরাচালানের সময় ২সদস্য,আটক।

12

ঐতিহাসিক সফরে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন সিরিয়ার প্রেসিডেন্ট শার

13

গণপূর্ত অধিদপ্তরে ‘নেটওয়ার্ক রাজনীতি’: পদোন্নতি ও প্রকল্প বা

14

খুলনা বটিয়াঘাটা জলমা ইউনিয়নে ভিজিডি চালের কার্ড বিতরণ যাচাই

15

সুন্দরবনে পথ হারিয়ে ভারতে ঢুকে পড়া ৪ মৌয়াল উদ্ধার, এখনো নিখো

16

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সবাই আন্তরিকতার হবে : প্রাথমিক ও

17

সুটিয়াকাঠী মাধ্যমিক বিদ্যালয়ে আর্থিক অনিয়মের অভিযোগ

18

জাল কাগজপত্রে এতিমখানায় নিয়োগ: দুদকের মামলায় ৬ জন আসামি

19

সাউথইস্ট ব্যাংকের নতুন এমডি ও সিইও খালিদ মাহমুদ খান

20