অনলাইন ডেস্ক
প্রকাশ : Aug 21, 2025 ইং
অনলাইন সংস্করণ

নথি গায়েব, ১৪৬ কোটি টাকার কর ফাঁকি: ঢাকার কর কর্মকর্তার বিরুদ্ধে এনবিআরের ব্যবস্থা অভিযোগ

নথি গায়েব, ১৪৬ কোটি টাকার কর ফাঁকি: ঢাকার কর কর্মকর্তার বিরুদ্ধে এনবিআরের ব্যবস্থা

বিশেষ প্রতিবেদন |

একটি নথি গায়েবের ঘটনায় সরকারের ১৪৬ কোটিরও বেশি টাকার রাজস্ব ক্ষতিসাধনের অভিযোগ উঠেছে কর প্রশাসনের এক কর্মকর্তার বিরুদ্ধেজাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ইতোমধ্যে ঢাকার কর অঞ্চল-৫এর উপ-কর কমিশনার লিংকন রায়কে সাময়িক বরখাস্ত করেছেসংশ্লিষ্ট ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) তিনজন কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে

এনবিআরের প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপ-কর কমিশনার লিংকন রায় ২০২০-২১ ও ২০২১-২২ করবর্ষে নিষ্পত্তিকৃত আয়কর মামলার নতুন আদেশপত্রে নতুন কর দাবি সৃষ্টি করেন, যার ফলে সরকারের রাজস্ব ক্ষতির পরিমাণ দাঁড়ায় ১৪৬ কোটি ৫৭ লাখ ৪৬ হাজার ৫৫৩ টাকা

সূত্র জানায়, অভিযোগ শুধু প্রশাসনিক অনিয়মে সীমাবদ্ধ নয়, এতে সরাসরি দুর্নীতির ঘ্রাণ রয়েছেআদেশ সংশোধনের নামে মূল নথি গায়েবকরে করদাতাদের জন্য কর দাবি কমিয়ে আনা হয়এনবিআর-এর প্রাথমিক তদন্তেও বিষয়টি স্পষ্ট হয় বলে জানা গেছে

উৎসে কর ব্যবস্থাপনা ইউনিটে দায়িত্ব পালনকালে এসব কার্যক্রম ঘটেছে বলে অভিযোগ রয়েছে লিংকন রায়ের বিরুদ্ধেসরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮এর ১২(১) ধারায় তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে

এ ঘটনায় লিংকন রায়সহ আরও দুই কর্মকর্তাকর কমিশনার আবু সাঈদ মো. মুস্তাক এবং অতিরিক্ত কর কমিশনার গোলাম কবীরের বিরুদ্ধে মামলা অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশনদুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম শিগগিরই মামলাটি দায়ের করবেন বলে জানা গেছে

তবে অভিযুক্ত কারো পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি

প্রশ্ন উঠছেকীভাবে গায়েব হলো সরকারি নথিপ্রশ্ন উঠছে, একটি গুরুত্বপূর্ণ নথি কীভাবে একাধিক কর্মকর্তা এবং প্রশাসনিক স্তর পার হয়ে 'গায়েব' হলো? আদায়যোগ্য ১৪৬ কোটিরও বেশি টাকা কীভাবে নিরবেই কর ছাড়ে পরিণত হলো?

 বিশেষজ্ঞদের মতে, এই ঘটনায় রাজস্ব ব্যবস্থাপনার দুর্বলতা ও স্বচ্ছতার অভাব ফের প্রশ্নের মুখে পড়েছেতারা বলছেন, একক ব্যক্তির দুর্নীতিতে এত বড় অঙ্কের ক্ষতি সম্ভব নয়পেছনে থাকতে পারে গোটা একটি চক্র

 একজন সাবেক এনবিআর কমিশনারের ভাষায়যেখানে বহুস্তরীয় যাচাই-বাছাইয়ের ব্যবস্থা রয়েছে, সেখানে নথি গায়েব করে কর ফাঁকি দেওয়ার ঘটনা নিছক ভুল নয়এটি পরিকল্পিত অপারেশনযার সঙ্গে আরও অনেকে জড়িত থাকতে পারে।"

 তিনি আরও বলেন, এই ঘটনাটি রাজস্ব প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা দুর্নীতির শিকড় প্রকাশ করেছে

এনবিআর ও দুদকের পদক্ষেপকে ইতিবাচক বললেও বিশ্লেষকরা মনে করছেন, সাময়িক বরখাস্ত ও মামলার ঘোষণার বাইরে সত্যিকারের জবাবদিহি তখনই সম্ভব, যখন দ্রুত তদন্ত ও বিচার কার্যক্রম নিশ্চিত করা হবে

 জনগণের পক্ষ থেকে প্রশ্ন উঠছে

কেন এতদিন বিষয়টি ধামাচাপা পড়ে ছিলশুধুই কি তিনজন কর্মকর্তা দায়ী, নাকি এর সঙ্গে জড়িত রয়েছে বড় কোনো সিন্ডিকেট?

মামলার রায় কী আদৌ দ্রুত এবং দৃশ্যমান হবে?

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা দাউদকান্দি থানায় ওসি হালিমের যোগদানে আইনশৃঙ্খলার দৃ

1

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: বিএনপির ২৩৭ প্রার্থী ঘোষণা, তালিকায়

2

ট্রাম্প ন্যাটোকে ‘ব্যর্থ’ বললেন, গ্রিনল্যান্ড নিয়ে পুনরায় হু

3

বাগাতীপাড়ায় আওয়ামী লীগ কর্মীর দখলে রামপাড়া জামে মসজিদের জমি!

4

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

5

চুয়াডাঙ্গায় খেজুরের গাছ প্রস্তুত করতে ব্যস্ত গাছিরা

6

১৭ কোটি টাকার বিলে অনিয়মের তথ্য, নথি খতিয়ে দেখছে অনুসন্ধানকা

7

ঝিনাইদহে তরু মুন্সী হত্যা মামলার প্রধান আসামি জামায়াত নেতা ম

8

বিবাহিত, ফেসবুকে প্রমাণ করার কিছু নেই : অপু বিশ্বাস

9

দশম গ্রেডসহ তিন দফা দাবির আন্দোলন: ৫ শিক্ষক নেতা ও ৪২ সহকারী

10

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

11

নির্বাচনের মুখে ভয়ংকর শুটারদের উত্থান

12

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা

13

বাগেরহাটে ছাত্রদল নেতা নূরে আলম তানুর মৃত্যুবার্ষিকীতে দোয়া

14

পূর্বাচল তিন দশকের অচলাবস্থা, ৮ হাজার কোটি টাকার ব্যয়, তবু ক

15

দেশে ফিরেই এভারকেয়ার হাসপাতালে তারেক রহমানের স্ত্রী জোবাইদা

16

শনিবার কিছু এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে

17

হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে যশোরের জেলা খাদ্য নিয়

18

নিখোঁজ হওয়া সিএনজি চালক সিএনজিসহ উদ্ধার

19

মধুপুরে ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত

20