অনলাইন ডেস্ক
প্রকাশ : Jun 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর নির্দেশে ডিএনসিসির ২৯টি খাল দখলমুক্ত করা হবে: প্রশাসক

স্টাফ রিপোর্টার 

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন মুসলিম বাজার খালসহ ২৯টি খাল দখলমুক্ত করার ঘোষণা দিয়েছেন সংস্থাটির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

সোমবার (২৯ জুন) রাজধানীর মিরপুর-১০ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, দীর্ঘদিনের ময়লা-আবর্জনা ও দখলের কারণে রাজধানীর অধিকাংশ খাল ভরাট হয়ে গেছে। নগরের জলাবদ্ধতা নিরসন, পরিবেশ রক্ষা এবং টেকসই নগর ব্যবস্থাপনার স্বার্থে খালগুলো দখলমুক্ত করা জরুরি।

তিনি বলেন, “যত বাধা-বিপত্তিই আসুক না কেন, জনগণকে সঙ্গে নিয়ে ডিএনসিসির আওতাধীন ২৯টি খাল দখলমুক্ত করা হবে।”

বৃক্ষরোপণ কর্মসূচি প্রসঙ্গে প্রশাসক জানান, প্রধানমন্ত্রীর ঘোষণার আলোকে ঢাকা উত্তর সিটি করপোরেশন পাঁচ লাখ বৃক্ষরোপণের কর্মসূচি বাস্তবায়ন করবে। এর অংশ হিসেবে সোমবার এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিবেশ দূষণ কমাতে ছাদবাগান গড়ে তোলা প্রয়োজন। তবে ছাদবাগানে যেন ডেঙ্গুর প্রজননক্ষেত্র সৃষ্টি না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

তিনি নগরবাসীকে যেখানে-সেখানে বর্জ্য না ফেলে পরিচ্ছন্নতা কর্মীদের সহযোগিতা করার আহ্বান জানান। পাশাপাশি ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠান শেষে প্রশাসকের নেতৃত্বে একটি র‍্যালি বের করা হয়। এতে শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি এবং ডিএনসিসির কর্মকর্তারা অংশ নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে যুবদল নেতার নেতৃত্বে সাংবাদিকের ওপর হামলা

1

বরিশাল এলজিইডির অঘোষিত নিয়ন্ত্রক রহমত-ই-খুদা? নানা অভিযোগে প

2

খুলনায় কেসিসির পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত

3

জুড়ীতে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

4

ইরান যুদ্ধে কুর্দিদের অংশগ্রহণ ঠেকাতে যুক্তরাষ্ট্রকে চাপে তু

5

চাঁদপুরে পাউবো প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির বিস্তর অভি

6

খুলনায় ডিপোর ভেতর ট্যাংকলরি থেকে অকটেন চুরি, পাঁচজন আটক ও জর

7

শিক্ষক আছেন, শিক্ষার্থী নেই — ফরিদপুরের চরাঞ্চলে শিক্ষা ব্যব

8

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর সিইও’র সাক্ষাৎ

9

দুদকের রেকর্ড: ১১ মাসে ২৬ হাজার কোটি টাকার সম্পদ ক্রোক ও অবর

10

চাঁপাইনবাবগঞ্জে বানভাসি ১২'শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিত

11

পারিবারিক সমস্যা আড়ালে ময়মনসিংহ–নেত্রকোনায় ঘুষ–বদলির খেলায় উ

12

১,৬১৩ কোটি টাকা পাচারের অভিযোগে পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্

13

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

14

সাংবাদিকদের কর্মসংস্থানে দৈনিক বাংলা, টাইমস ও বিচিত্রা পুনরা

15

ডিপিডিসি প্রকৌশলীকে ঘিরে সম্পদ ও দুর্নীতির অভিযোগ

16

আখাউড়ায় বিএনপির মনোনয়নপ্রাপ্ত মুশফিকুর রহমানের গণসংযোগ শুরু

17

রূপসায় ২০০ একর জমি দখল করে ইটভাটার ব্যবসা

18

রাষ্ট্রের প্রতিষ্ঠান দলীয়করণে ধ্বংস—সংসদে অর্থমন্ত্রীর কঠোর

19

অনিয়ম ধরতে দ্রুত পদক্ষেপের সুযোগ পাচ্ছে ডিএসই

20