অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

ব্যালট ছাপাতে কেপিএম থেকে কাগজ কিনছে ইসি

আসন্ন সংসদ নির্বাচনের ব্যালট ছাপাতে রাঙ্গামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিলস লিমিটেড (কেপিএম) থেকে কাগজ কিনছে নির্বাচন কমিশন (ইসি)।  

বিসিআইসির কাগজ উৎপাদনকারী এ প্রতিষ্ঠান থেকে নির্বাচন কমিশন ৯১৪.০০৯ টন কাগজ কিনছে যার বাজার মূল্য প্রায় ১১ কোটি টাকা। ইতোমধ্যে ১৭৮.০০৯ টন কাগজ সরবরাহ হয়েছে। অবশিষ্ট ৭৩৬ টন কাগজ ধাপে ধাপে উৎপাদন করে ২০২৬ সালের জানুয়ারির মধ্যে সরবরাহ করা হবে।

তথ্য নিশ্চিত করেছেন কেপিএম এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শহীদ উল্লাহ্। তিনি বাসসকে জানান, চলতি ২০২৫-২০২৬ অর্থ বছরে নির্বাচন কমিশন থেকে রঙ্গিন (সবুজ, গোলাপি, এজুরলেইড) ও বাদামি সালফেট কাগজ মিলে সর্বমোট ৯১৪.০০৯ টন কাগজের অর্ডার পাওয়া গেছে।

নির্বাচন কমিশন ছাড়াও বাংলাদেশ স্টেশনারি অফিস (বিএসও), বিভিন্ন বোর্ড ও বিশ্ববিদ্যালয়, কিছু বেসরকারি প্রতিষ্ঠান থেকে ইতোমধ্যে প্রায় ২ হাজার ৮৯৪ টন কাগজের সরবরাহ আদেশ পাওয়া গেছে। যার বাজার মূল্য প্রায় ৩৭ কোটি ৩৩ লাখ টাকা।

এদিকে কেপিএম এর ব্যবস্থাপনা পরিচালক দপ্তর থেকে জানা গেছে, ২০২৫-২০২৬ অর্থ বছরে কেপিএম এর কাগজ উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারিত হয় ৩ হাজার ৫০০ টন। এ কাগজের মূল্যমান প্রায় ৪০ থেকে ৪৫ কোটি টাকা। বর্তমানে কারখানায় উৎপাদন চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনবিআরের শুল্ক ক্যাডারে মধ্যরাতের পদোন্নতি: অভিযোগের মুখে স

1

রূপসা অ্যাপার্টমেন্ট প্রকল্পে অনুসন্ধান: দুদক নোটিশ, আদালতের

2

১৮ কোটির সম্পদের প্রমাণ, বৈধ মো. মোমিনুল ইসলাম কেবল ৬ কোটি

3

সাবেক ভূমিমন্ত্রীর বিদেশি সম্পদ, ২৩ বস্তা নথি উদ্ধার

4

জোকা বিল মৎস্য প্রকল্পে দুর্নীতির জাল, ৬২ লাখ টাকার আত্মসাতে

5

১২১টি রাজনৈতিক দলের নিবন্ধন আবেদন বাতিল

6

নির্বাচনের মুখে ভয়ংকর শুটারদের উত্থান

7

আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট : উদ্বোধন করবেন প্র

8

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ হারালেন স্বপন কুমার সরকার

9

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের অর্থপাচার: দুদকের অনুসন্ধানে চাঞ্চ

10

এলিভেটেড এক্সপ্রেসওয়ে জমি কেলেঙ্কারি: ওবায়দুল কাদেরসহ ১৪ জনে

11

সাংবাদিক মারিয়াম, বলে গেলেন আমরা যেন বিদায়ের সময় না কাঁদি

12

সচিবালয়ের সামনে জুলাই শহীদ পরিবার ও আহতদের অবস্থান

13

৩৩ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে শিক্ষার্থী তাসনিয়া

14

সেনা ও ডিজিএফআই পরিচয়ে প্রতারণা: আইএসপিআর জনসাধারণকে সতর্ক ক

15

৫৬২ কোটি টাকার সেচ প্রকল্পে ‘২০০ কোটি লুট’, তদন্তে ভয়াবহ অনি

16

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

17

২৪ কেজির কোরাল মাছ, বিক্রি হলো ৩৬ হাজারে

18

চিকিৎসায় নতুন দিগন্ত উম্মোচন করছে আধুনিক ইমেজিং প্রযুক্তি

19

কমলগঞ্জে ফেনসিডিলসহ কারবারি আটক!

20