অনলাইন ডেস্ক
প্রকাশ : Jun 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রযুক্তি খাতে ৫১৮ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দ. কোরিয়ার

দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি খাতে রেকর্ড বিনিয়োগের ঘোষণা এসেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ উৎপাদনে বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে থাকতে দেশটির সরকার ও শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলো যৌথভাবে প্রায় ৮০০ ট্রিলিয়ন ওয়ন (প্রায় ৫১৮ বিলিয়ন মার্কিন ডলার) বিনিয়োগ করবে।

শিল্পমন্ত্রী কিম জুং-কোয়ান জানিয়েছেন, দেশের তুলনামূলকভাবে অনুন্নত দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এই বিশাল প্রকল্প বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে অঞ্চলটির শিল্পায়ন ত্বরান্বিত হওয়ার পাশাপাশি দক্ষিণ কোরিয়ার সেমিকন্ডাক্টর শিল্পের সক্ষমতাও উল্লেখযোগ্যভাবে বাড়বে।

প্রকল্পের আওতায় চারটি অত্যাধুনিক এআই চিপ উৎপাদন কারখানা নির্মাণ করা হবে। পাশাপাশি এসব কারখানাকে ঘিরে যন্ত্রাংশ সরবরাহকারী, গবেষণা প্রতিষ্ঠান এবং প্রযুক্তি অংশীদারদের সমন্বয়ে একটি বিস্তৃত শিল্প নেটওয়ার্ক গড়ে তোলা হবে।

সরকারের ভাষ্য অনুযায়ী, এটি দক্ষিণ কোরিয়ার ইতিহাসে অন্যতম বৃহৎ প্রযুক্তি বিনিয়োগ। এ উদ্যোগের লক্ষ্য হলো এআই চিপ উৎপাদনে বৈশ্বিক নেতৃত্ব প্রতিষ্ঠা, উচ্চপ্রযুক্তি শিল্পে প্রতিযোগিতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদে কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা।

খবর: এএফপি/বাসস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রীর মৃত্যু

1

বিজিবির পৃথক অভিযানে লালমনিরহাট সীমান্তে গাঁজা জব্দ

2

কুমিল্লায় শিশু সায়মন হত্যা মামলা একজনের মৃত্যুদণ্ড অপরজনের য

3

বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবার নিয়ে অনিয়মের অভ

4

সাতক্ষীরায় টাস্কফোর্স অভিযানে দুই ফার্মেসিকে ৫০ হাজার টাকা জ

5

তদবির নয়, ভাগ্য নির্ধারণ করল কর্মস্থল —খুলনার বিভাগীয় কমিশনা

6

টেকনাফ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৩২ বস্তা সার ও ২টি কাঠে

7

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি

8

বিচারক সভ্যতার শিকড় না বুঝে আইনের ব্যাখ্যা দিতে পারেন না : প

9

কাজাখস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারে কূটনৈতিক মিশন স্থাপনে একম

10

দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট”—সংসদে স্পিকারে

11

নিলাম বনাম নাগরিক: ঢাকার আবাসন খাতে প্রতারণার ছায়া

12

অভ্যন্তরীণ বা বৈদেশিক শক্তির পক্ষে নির্বাচন ব্যাহত করার সুযো

13

জোকা বিল মৎস্য প্রকল্পে দুর্নীতির জাল, ৬২ লাখ টাকার আত্মসাতে

14

ড্যাপ সংশোধনে ঐতিহাসিক গতি: রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলামে

15

বরিশাল এলজিইডির অঘোষিত নিয়ন্ত্রক রহমত-ই-খুদা? নানা অভিযোগে প

16

চূড়ান্ত ভোটার তালিকা ও প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ ১৮ নভেম্ব

17

কুমিল্লায় অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে হাইওয়ে পুলিশের হাতে আ

18

খুলনায় অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেফতার, উদ্ধার মুক্তিপণ

19

টেকনাফে ‘মানব পাচারের আস্তানা’ থেকে নারী-শিশুসহ ৭ জন উদ্ধার

20