অনলাইন ডেস্ক
প্রকাশ : Apr 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

অনিয়ম ধরতে দ্রুত পদক্ষেপের সুযোগ পাচ্ছে ডিএসই

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর অনিয়ম দ্রুত শনাক্ত ও প্রতিরোধে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-কে তাৎক্ষণিক পরিদর্শনের ক্ষমতা দেওয়ার বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছে।

ডিএসইর প্রস্তাবের পর সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বর্তমানে প্রচলিত বিধান অনুযায়ী, তালিকাভুক্ত কোনো কোম্পানিতে পরিদর্শন চালাতে হলে ডিএসইকে কমিশনের পূর্বানুমতি নিতে হয়। ফলে জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আমিন জানান, কমিশন নীতিগতভাবে এমন বিধান শিথিল বা বাতিলের বিষয়ে সম্মত হয়েছে, যাতে প্রয়োজনে ডিএসই সরাসরি ও দ্রুত পরিদর্শন চালাতে পারে।

বর্তমানে লিস্টিং রেগুলেশনের ৫৪(১) ধারা অনুযায়ী, ডিএসই বিনিয়োগকারীদের স্বার্থে প্রয়োজন মনে করলে কমিশনের অনুমোদন সাপেক্ষে পরিদর্শন করতে পারে এবং পরিদর্শন শেষে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে হয়।

এই প্রক্রিয়ার কারণে অনেক ক্ষেত্রে অনিয়ম শনাক্তে বিলম্ব ঘটে বলে সংশ্লিষ্টদের মত। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে ডিএসই নিজস্ব বিবেচনায় দ্রুত পরিদর্শন শুরু করতে পারবে বলে আশা করা হচ্ছে।

নুজহাত আমিন আরও জানান, প্রাথমিকভাবে জরুরি পরিদর্শনের ক্ষেত্রে দ্রুত অনুমোদনের একটি ব্যবস্থা রাখা হবে। পরবর্তীতে বিধিমালা সংশোধনের মাধ্যমে ডিএসইকে পুরোপুরি স্বাধীনভাবে পরিদর্শনের ক্ষমতা দেওয়া হতে পারে। এ বিষয়ে শিগগিরই নির্দেশনা জারি হতে পারে।

বর্তমানে ডিএসই ব্রোকারেজ হাউজগুলোতে পূর্বানুমতি ছাড়াই পরিদর্শন করতে পারলেও গ্রাহকের ব্যাংক হিসাব যাচাইয়ের সুযোগ না থাকায় অনিয়ম শনাক্তে সীমাবদ্ধতা রয়েছে। অভিযোগ রয়েছে, কিছু অসাধু ব্রোকার গ্রাহকের অর্থ আত্মসাতের পর ভুয়া নথি ব্যবহার করে তা আড়াল করার চেষ্টা করেছে।

ডিএসইর এমডি বলেন, ব্রোকারদের কার্যক্রম আরও স্বচ্ছ করতে গ্রাহকদের ব্যাংক হিসাব যাচাইয়ের সুযোগ থাকা প্রয়োজন। এ জন্য বাংলাদেশ ব্যাংক-এর অনুমোদন চাওয়া হবে। পাশাপাশি তথ্যের অপব্যবহার ঠেকাতে একটি নিয়ন্ত্রিত কাঠামো গড়ে তোলার কথাও জানান তিনি।

সংশ্লিষ্টদের মতে, নতুন এই উদ্যোগ বাস্তবায়িত হলে শেয়ারবাজারে নজরদারি জোরদার হবে এবং বিনিয়োগকারীদের স্বার্থ আরও সুরক্ষিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনের মুখে ভয়ংকর শুটারদের উত্থান

1

নুরুল হকের ওপর হামলার ঘটনায় তারেক রহমানের নিন্দা, তদন্তের আহ

2

ঝিলমিল আবাসিক প্রকল্প দ্রুত বাসযোগ্য করতে রাজউকের উচ্চপর্যায়

3

ফরিদপুরে স্কুলে ‘হোটেল ব্যবসা’! শ্রেণিকক্ষ ভাড়া দিয়ে চলছে অস

4

শ্রীবরদীতে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

5

বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

6

পয়লা বৈশাখ ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা নেই : ডিএমপি কমিশনার

7

৮১৬ কোটি টাকা আত্মসাতে হেমায়েত উল্লাহ

8

কাকরাইল-মগবাজারে রাজউকের মোবাইল কোর্ট, জরিমানা ২ লাখ টাকা

9

কক্সবাজারে মানবপাচারবিরোধী কর্মশালা, সচেতনতায় জোর ইউএনও’র

10

সুনামগঞ্জ-৪ আসনে আলোচনায় বিএনপির হোসেন পাঠান বাচ্চু

11

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

12

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ১০ম দিনের শুনানি শুরু

13

গুম হওয়া পরিবারের পাশে থাকবে বিএনপি: ফখরুল

14

ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে শীর্ষ পদে নিরঙ্কুশ জয়

15

সাবেক ডিজি ওমর ফারুকের বিরুদ্ধে ৪২ কোটি আত্মসাতের অভিযোগ:

16

মোহনপুরে প্রকাশ্যে মাদক কারবার

17

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাজা উদ্বার। এক নারীসহ আট

18

আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট : উদ্বোধন করবেন প্র

19

টঙ্গীতে তুলার গোডাউনে আগুন

20