অনলাইন ডেস্ক
প্রকাশ : Apr 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাষ্ট্রের প্রতিষ্ঠান দলীয়করণে ধ্বংস—সংসদে অর্থমন্ত্রীর কঠোর সমালোচনা

স্পেশাল করেসপন্ডেন্ট

দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দলীয়করণ ও দুর্নীতির মাধ্যমে ধ্বংস করা হয়েছে বলে অভিযোগ করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিগত সরকারের সময়ে এই প্রক্রিয়া সুনিপুণভাবে পরিচালিত হয়েছে, যার প্রভাব এখনো অর্থনীতি ও সমাজে বিদ্যমান।

শুক্রবার জাতীয় সংসদের অধিবেশনে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

অর্থমন্ত্রী বলেন, গত ১৬ বছরে দেশের আর্থ-সামাজিক সূচকে কিছু উন্নতি দেখা গেলেও বাস্তবে বৈষম্য বেড়েছে। মাথাপিছু আয় বাড়লেও এর বড় অংশ গেছে সীমিত কিছু সুবিধাভোগীর হাতে। তিনি উল্লেখ করেন, আয়-বৈষম্যের সূচক গিনি সহগ ২০০৫ সালের ০.৪৬৭ থেকে বেড়ে ২০২২ সালে ০.৪৯৯-এ দাঁড়িয়েছে। একই সময়ে ধনী ও দরিদ্রের আয়ের ব্যবধানও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

সামাজিক সুরক্ষা কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, ভাতা প্রদান করা হলেও তা মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং উপকারভোগী নির্বাচনেও অনিয়ম রয়েছে। ফলে প্রান্তিক জনগোষ্ঠীর বড় অংশ অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে।

ব্যাংকিং খাতের চিত্র তুলে ধরে মন্ত্রী জানান, খেলাপি ঋণের হার ২০০৫ সালের ১৩.৬ শতাংশ থেকে বেড়ে ২০২৪ সালে ২০.২০ শতাংশে পৌঁছেছে। একই সময়ে মূলধন পর্যাপ্ততার হার কমে গিয়ে বিপজ্জনক অবস্থায় নেমেছে, যা অনেক ব্যাংককে কার্যত দেউলিয়া অবস্থায় ঠেলে দিয়েছে।

তিনি আরও বলেন, রাজস্ব প্রশাসনে স্বচ্ছতার অভাব, তথ্য ব্যবস্থাপনায় দুর্বলতা এবং বাজার ব্যবস্থাপনার সীমাবদ্ধতার কারণে অর্থনীতি চাপের মুখে পড়েছে। বাজার সিন্ডিকেট ও দুর্নীতির কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার সময় উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগে স্থবিরতা এবং প্রাতিষ্ঠানিক দুর্বলতার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। এসব পরিস্থিতি থেকে উত্তরণে অর্থনীতিকে স্থিতিশীল করা এবং জনআস্থা ফিরিয়ে আনা এখন সরকারের প্রধান লক্ষ্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

1

ফেসবুকে 'অর্গানিক' ও '১০০% গ্যারান্টি' দাবির আড়ালে বিপজ্জনক

2

বিবাহিত, ফেসবুকে প্রমাণ করার কিছু নেই : অপু বিশ্বাস

3

ঘাটাইলে দাফনের ৩৭ দিন পর লাশ উত্তোলন

4

ছাত্রী উর্মি নির্যাতনের ঘটনায় বিতর্কিত শিক্ষক আমিরুল ফের আল

5

পিরোজপুরে বিএনপির কেন্দ্রীয় নেতার ৩১ দফার লিফলেট বিতরণ ও গণস

6

সাভার সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগে মন্ত্রণালয়ের তদ

7

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

8

ডেভেলপার প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়ম ও জালিয়াতির অভিযোগে মান

9

গাজীপুরে ব্যবসায়ীকে তুলে নিয়ে টাকা আদায়ের অভিযোগ, এএসআই অস্ব

10

ভারতীয় সেনাবাহিনীতে ভয়াবহ যৌন নির্যাতনের শিকার নারী সদস্যর

11

একই তলায় দুবার চুক্তি—কুষ্টিয়া মেডিকেল প্রকল্পে বিস্ময়কর অনি

12

শেরপুর-৩ আসনের নির্বাচনে মোতায়েন ১৬ প্লাটুন বিজিবি

13

দুবাই থেকে আসা বিমানে ৪২ কোটি টাকার সোনার বার উদ্ধার

14

সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে

15

সময়ে পাল্টে গেল তদন্ত প্রতিবেদন, দোষী থেকে ‘নির্দোষ’ পিডি তব

16

রুমায় প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ

17

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

18

কুমিল্লায় শিশু সায়মন হত্যা মামলা একজনের মৃত্যুদণ্ড অপরজনের য

19

চিকিৎসায় নতুন দিগন্ত উম্মোচন করছে আধুনিক ইমেজিং প্রযুক্তি

20