অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১

রাশিয়া গতকাল সোমবার পূর্ব ইউক্রেনের ক্রামাটোর্স্ক শহরে ড্রোন হামলা চালিয়েছে।  রাশিয়ার ওই হামলায় এক ব্যক্তি নিহত হয়েছে বলে জানা গেছে। এদিকে খারকিভ অঞ্চলে রাশিয়ার হামলায়  তিন ব্যক্তি আহত হয়েছেন। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।

যুদ্ধ-পূর্ববর্তী ক্রামাটোরস্কের জনসংখ্যা ছিল প্রায়  ১ লাখ ৫০ হাজার,  যা ডোনেটস্ক অঞ্চলের কয়েকটি বেসামরিক কেন্দ্রের মধ্যে একটি যা এখনও ইউক্রেনীয় নিয়ন্ত্রণে রয়েছে।

নগর পরিষদ টেলিগ্রামে এক পোস্টে  জানায়,  সোমবার সন্ধ্যায় ৩০ মিনিটের মধ্যে সাতটি ড্রোন শহরে আঘাত হেনেছে। প্রাথমিক তথ্য অনুসারে, এক ব্যক্তি নিহত হয়েছে।

নগর পরিষদ আরও বলেছে, ‘রাশিয়ার ড্রোন হামলায় বেসামরিক অবকাঠামো এবং আবাসিক ভবনগুলোতে আগুন লেগে যায়। একটি শিক্ষা প্রতিষ্ঠান এবং আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত  হয়েছে।’

গত মাসে ক্রামাটোর্স্কে রাশিয়ান ড্রোন হামলায় দুইজন ইউক্রেনীয় সাংবাদিক নিহত এবং তাদের একজন সহকর্মী আহত হয়। তাদের সংবাদমাধ্যম এবং আঞ্চলিক কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

খারকিভ আঞ্চলিক প্রসিকিউটরের কার্যালয় টেলিগ্রামে লিখেছে, সোমবার উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলের একটি গ্রামে  রাশিয়ার ড্রোন একটি গাড়িতে আঘাত করে, ফলে তিন ব্যক্তি আহত হয়।

রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের প্রায় চার বছর পর, উভয় পক্ষই সামরিকভাবে দৃঢ় অবস্থানে রয়েছে।

মস্কোর সেনাবাহিনী সোমবার দাবি করেছে যে তারা বিস্তৃত ফ্রন্ট লাইনের আরও তিনটি গ্রাম দখল করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে শিল্পকলা একাডেমির ডিজিকে সংবর্ধনা

1

সেন্ট্রাল হাসপাতালে সব অপারেশন বন্ধ, ডা. সংযুক্তা সাহার চিকি

2

ডিপিএইচই প্রধান প্রকৌশলী নিয়োগে নতুন সমীকরণ

3

দেশে নারীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা দিন দিন বাড়ছে

4

৫০ বছরের পুরোনো সেতুতে পারাপার ‘মরণফাঁদ’

5

১০ মাসে সুন্দরবন থেকে অস্ত্রসহ ৪৩ বনদস্যুকে আটক করেছে কোস্টগ

6

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

7

সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে ৭ জনের মৃত্যু হয়েছে

8

ঠিকাদারি ও বদলি বাণিজ্যের হোতা গণপূর্তের বদরুল

9

বাউফলে দেড় বছরের শিশুর মৃত্যু: কলার টুকরো আটকে প্রাণহানি

10

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

11

সাফল্যের আড়ালে চ্যালেঞ্জে সিলেটের ক্রিকেট

12

১ লাখ ৭০ হাজার টন সার ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার

13

এনসিপি থেকে মাহিন সরকারকে বহিষ্কার

14

কুমিল্লা বুড়িচংয়ে ৬০ পিছ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

15

গণপূর্তে নতুন নেতৃত্ব: ‘সততা ও দক্ষতার মিশেলে’ প্রধান প্রকৌশ

16

সচিব থেকে প্রকৌশলী—ওয়াসায় ক্ষমতার অন্ধকার বৃত্তে কোটি টাকার

17

খামেনির জানাজায় যোগ দিতে তেহরানে স্পিকার

18

কাজাখস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারে কূটনৈতিক মিশন স্থাপনে একম

19

সন্ধানপুর ইউনিয়নে পুলিশি অভিযানে জুয়া খেলায় আটক ৮

20