অনলাইন ডেস্ক
প্রকাশ : Apr 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুমিল্লা বুড়িচংয়ে ৬০ পিছ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক


এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার বুড়িচং উপজেলায় বিশেষ অভিযানে ৬০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বুড়িচং থানা পুলিশ। এসময় একটি ব্যাটারিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল এলাকার কুমিল্লা-টু-বাগড়া সড়ক থেকে বারেশ্বরগামী সড়ক থেকে তাদেরকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন শহিদুল ইসলাম (৩৫) বুড়িচং উপজেলার বারেশ্বর এলাকার আবু জাহেরের ছেলে এবং নাসির উদ্দিন (২৪) সদর দক্ষিণ উপজেলার শিবপুর মধ্যপাড়া এলাকার অদুদ মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে বুড়িচং থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মাইনুল সঙ্গীয় ফোর্সসহ উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল এলাকার কুমিল্লা-টু-বাগড়া সড়ক থেকে বারেশ্বরগামী সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালান। এসময় সন্দেহভাজন একটি ব্যাটারিচালিত অটোরিকশায় তল্লাশি করে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত অভিযোগে শহিদুল ইসলাম ও নাসির উদ্দিন নামের দুইজনকে গ্রেফতার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত কুমিল্লা বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমাজের আলোকবর্তিকা: শাহিন আহমেদ (লিটন) — নিঃস্বার্থ সেবার অন

1

ট্রাম্প ন্যাটোকে ‘ব্যর্থ’ বললেন, গ্রিনল্যান্ড নিয়ে পুনরায় হু

2

ঘাটাইলে মোবাইল কোর্ট: অনিয়মে জরিমানা, নজরদারিতে বাজার পরিস্থ

3

ব্রাহ্মণবাড়িয়া পুলিশের বিরুদ্ধে সাংবাদিককে হয়রানি অভিযোগ

4

খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় তিন মামলা, আসামি হাজারের বেশি

5

গুলশানে হোটেল ওয়েস্টিন থেকে মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার

6

মোংলা উপজেলা পানি কমিটির আয়োজনে  দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনু

7

১৬ বছর প্রবাস শেষে আশ্রয়হীন জসিম উদ্দিন

8

কুষ্টিয়ার ভেড়ামারা এবং মেহেরপুরের মুজিব নগরে পৃথক অভিযানে

9

গাজীপুরে পূজা মণ্ডপের সভাপতি কর্তৃক আট বছরের মুসলিম শিশু ধর্

10

গণপূর্তে প্রভাবশালী কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: প্

11

আবহাওয়া সতর্কবার্তা

12

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

13

এনসিপি থেকে মাহিন সরকারকে বহিষ্কার

14

ইরান যুদ্ধের প্রভাবে আরব আমিরাতের শেয়ারবাজারে বড় ধস

15

কুশারিয়া ফুটবল টুর্নামেন্ট ২০২৫: টিম সাগরের বিজয় উল্লাস

16

হাবিপ্রবিতে ঘুষের অডিও ফাঁস

17

খুলনার নিজ বাড়ির সামনে গুলি করে যুবককে প্রাণহানি

18

কুমিল্লায় নিখোঁজ শিশুর গলায় পাথর বাঁধা ম'রদে'হ উ'দ্ধা'র

19

অসুস্থ হয়ে গভীর রাতে হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল

20