অনলাইন ডেস্ক
প্রকাশ : Aug 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল, ইমাম-মুয়াজ্জিনসহ আটক ৩

শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর কবিরহাট উপজেলায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেওয়ায় ইমাম-মুয়াজ্জিনসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৫ আগস্ট) রাত ৮টার দিকে চাপরাশিরহাট ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের সাতবাড়িয়া জামে মসজিদ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন মসজিদের ইমাম নিজাম উদ্দিন, মুয়াজ্জিন নজরুল ইসলাম এবং ইউনিয়ন যুবলীগের সদস্য মো. করিম।

জানা গেছে, শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিকেলে আয়োজন করা হয় দোয়া ও মিলাদ মাহফিল। সেখানে অংশগ্রহণ করেন কার্যক্রম নিষিদ্ধ থাকা স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। রাতে দোয়া মাহফিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সোয়া পাঁচটার দিকে প্রয়াত ছাত্রলীগ নেতা স্বপন মোল্লার বাড়িতে ‘স্বপন মোল্লা স্মৃতি ফাউন্ডেশন’-এর ব্যানারে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা এ মাহফিলের আয়োজন করেন। ইমাম ও মুয়াজ্জিন দোয়া পরিচালনা করেন। রাতে মাহফিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ অভিযান চালায়।

এ ঘটনায় রাতেই যুবদল ও জামায়াতের নেতা-কর্মীরা চাপরাশিরহাট বাজারে বিক্ষোভ মিছিল করেন।

মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজনের ঘটনায় তিনজনকে আটকের বিষয়টি কবিরহাট থানার কর্তব্যরত সহকারী উপপরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আটক ব্যক্তিদের বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশান প্লট দখল মামলায়: সালাম মুর্শিদীর বিরুদ্ধে চার্জফ্রেম

1

দেওয়ানগঞ্জে কৃষক হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাব

2

মুন্সীগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৮ টি দোকান

3

এনবিআর চেয়ারম্যান বিদেশে, আগুনে পুড়ল ব্যবসায়ীদের স্বপ্ন

4

শুধু আলোচনার জন্যই বাঁচিয়ে রাখা হয়েছে ইরানের নেতাদের’—ট্রাম্

5

গণমাধ্যমকে সতর্ক, শেখ হাসিনার বক্তব্য প্রচার করলেই আইনি ব্যব

6

ইরান যুদ্ধের প্রভাবে আরব আমিরাতের শেয়ারবাজারে বড় ধস

7

ব্যালট ছাপাতে কেপিএম থেকে কাগজ কিনছে ইসি

8

দুই দিনে ২৯ জেলায় নতুন জেলা প্রশাসক

9

সঞ্চয়পত্র–প্রাইজবন্ড বিক্রি ও ছেঁড়া নোট বদলের সেবা থেকে সরে

10

এনসিপি থেকে মাহিন সরকারকে বহিষ্কার

11

সিলেটে এবার উৎমাছড়া পর্যটনকেন্দ্রের দুই লাখ ঘনফুট পাথর উদ্ধা

12

বাগেরহাটে সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক

13

পদ্মায় ধরা পড়ল আড়াই কেজির ইলিশ, কিনলেন অস্ট্রেলিয়ান প্রবাসী

14

সুটিয়াকাঠী মাধ্যমিক বিদ্যালয়ে আর্থিক অনিয়মের অভিযোগ

15

নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না

16

কোম্পানীগঞ্জ ও কবিরহাটে অসহায়দের মাঝে হুইল চেয়ার ও সেলাই মেশ

17

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

18

গত দুইদিনে ৩৭০৫ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ

19

মওলানা ভাসানী সেতুর স্বপ্নযাত্রা শুরু

20