অনলাইন ডেস্ক
প্রকাশ : Jun 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও আধুনিকায়ন—নতুন রূপে গড়ে উঠছে হাতিরঝিল


নিজস্ব প্রতিবেদক

রাজধানীর হাতিরঝিল এলাকায় চলমান পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, এমপি।

শনিবার (২৭ জুন) সকাল ১০টায় অনুষ্ঠিত এ পরিদর্শনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম উপস্থিত ছিলেন। এ সময় রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে গত সাত দিনের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

এ সময় রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম হাতিরঝিলে আগত দর্শনার্থীদের ডাস্টবিন ব্যবহারে আরও সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ভবিষ্যতে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে হাতিরঝিলকে আরও উন্নত, নিরাপদ ও নান্দনিকভাবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি জানান, ইতোমধ্যে হাতিরঝিল এলাকায় বৃক্ষরোপণ, পর্যাপ্ত আলোকসজ্জা, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং অতিরিক্ত আনসার সদস্য মোতায়েনের কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

পরিদর্শন শেষে সংশ্লিষ্টরা হাতিরঝিলের পরিবেশ পরিচ্ছন্ন ও সৌন্দর্য বজায় রাখতে নগরবাসীকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলায় পিস অর্গানাইজেশনের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

1

থাই রিসোর্টে ২১ বাংলাদেশিসহ ২২ জন আটক, মালয়েশিয়ায় পাচারের সন

2

অস্ত্র মামলায় ফয়সাল করিম মাসুদের ১০ বছরের কারাদণ্ড

3

জগন্নাথপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করলেন মহিউদ্

4

অভিযোগে ঘেরা জনতা ব্যাংকের এমডি মজিবুর রহমান

5

১,৬১৩ কোটি টাকা পাচারের অভিযোগে পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্

6

বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবার নিয়ে অনিয়মের অভ

7

জয়পুরহাটে ৩৩ বিএনসিসি ব্যাটালিয়নের বার্ষিক ক্যাম্পিং শুরু

8

ট্রাম্প বিতর্কে শীর্ষ ২ কর্মকর্তার পদত্যাগের পর ক্ষমা চাইতে

9

হংকংয়ে এশিয়ান টাউনস্কেপ অ্যাওয়ার্ড গ্রহণ করলেন রাজউক চেয়ারম্

10

জাতীয় ঐকমত্য কমিশনের ব্যয় নিয়ে তোলা অভিযোগ ভিত্তিহীন: কমিশনে

11

টুইঙ্কেল খান্নার বিতর্কিত মন্তব্য: ‘পার্টনার বদলানো এখন নতুন

12

সোনালী আঁশে সাফল্যের হাতছানি নাগরপুরে!

13

কুপ্রস্তাবের ভয়ে প্রতিদিন রুম পাল্টাতেন রাবিনা ট্যান্ডন, বলি

14

সুন্দরবন টেক্সটাইল মিলের ইনচার্জের বিরুদ্ধে দুর্নীতি ও রাষ্ট

15

বগুড়া-৬ উপনির্বাচন: বিএনপির রেজাউল করিম বাদশার বড় জয়

16

নথি গায়েব, ১৪৬ কোটি টাকার কর ফাঁকি: ঢাকার কর কর্মকর্তার বিরু

17

নাগরপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তার ঘুষবাণিজ্যের অভিযোগে মানববন্ধ

18

বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান বাচ্চুসহ ১৬ জনের দেশত্যাগে ন

19

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: বিএনপির ২৩৭ প্রার্থী ঘোষণা, তালিকায়

20