অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত থেকে ভারতীয় শার্ট, ওষুধ ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলা এবং বাঁকাল চেকপোস্ট বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্তে আজ রোববার দিনভর চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাঁকাল চেকপোস্টের আভিযানিক দল সদর উপজেলার চেকপোস্ট এলাকা ভারতীয় শার্ট ও কাকডাঙ্গা বিওপির পৃথক তিনটি আভিযানিক দল কলারোয়া উপজেলা গেড়াখালি ও ভাদিয়ালী থেকে মদ ও ওষুধ জব্দ করে।

এছাড়া, গাজিপুর বিওপির আভিযানিক দল সদর উপজেলার আলীর ঘের থেকে, তলুইগাছা বিওপির আভিযানিক দল কুলবাগান থেকে, মাদরা বিওপির আভিযানিক দল ভাদিয়ালী থেকে ওষুধ জব্দ করে।

হিজলদী বিওপির আভিযানিক দল শিশুতলা আমবাগান থেকে, ভোমরা বিওপির আভিযানিক দল সদরের লক্ষ্মীদাঁড়ি থেকে, বৈকারী বিওপির আভিযানিক দল শ্বশান ঘাট ও দাঁতভাঙ্গা থেকে, চান্দুড়িয়া বিওপির আভিযানিক দল গোয়ালপাড়া থেকে এবং ঘোনা বিওপির আভিযানিক দল দাঁতভাঙ্গা থেকে ওষুধ জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ১৫ লাখ ৪২ হাজার টাকা।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। মাদকদ্রব্য সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে জিডি করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি স্টোরে জমা রাখা হয়েছে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ কেজির কোরাল মাছ, বিক্রি হলো ৩৬ হাজারে

1

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন নামে আলোচনায় রনি

2

যুবদলের নতুন কমিটি নিয়ে পদবঞ্চিতদের অভিযোগ, এ্যানির কাছে তদন

3

প্রতিপক্ষের হামলায় যুবদল নেতা নিহত

4

৫ দফায় প্রকল্প কাজ বর্ধিত করেও শেষ হয়নি কুলাউড়া শাহবাজপুর রে

5

কুড়িগ্রামে স্কুল ভবন ‘মরণ ফাঁদ’, সাত মাসে পড়ে দুই শিশুর মৃত্

6

পূর্বাচল প্লট মামলা: তদন্তে খুরশীদের বিরুদ্ধে প্রমাণ মেলেনি

7

টেকনাফ থেকে ইয়াবাসহ মাদক পাচারকারিকে আটক করেছে কোস্টগার্ড

8

সাবেক ভূমিমন্ত্রীর বিদেশি সম্পদ, ২৩ বস্তা নথি উদ্ধার

9

গুম হওয়া পরিবারের পাশে থাকবে বিএনপি: ফখরুল

10

নববর্ষ উদযাপনে কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি

11

হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে যশোরের জেলা খাদ্য নিয়

12

এক ব্যাংক কর্মকর্তা থেকে আর্থিক হিটম্যান: নাফিজ সরাফতের গল্প

13

ইস্টার্ন ব্যাংক চেয়ারম্যান. সন্দেহজনক জাহাজ কেনায় ৮ হাজার কো

14

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

15

৮ মাস পর ভারত থেকে এলো ১০০ মেট্রিক টন পেঁয়াজ

16

ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা খালের পুনরুদ্ধার প্রকল্প ন

17

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

18

নয় মাসে ৮৩ কোটি টাকার ব্যয়—কোথায় গেল এই অর্থ?

19

প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম ডিজির সাক্ষাৎ, রূপপুর প্রকল্পে স

20