অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

কোম্পানীগঞ্জে ৬ দিনব্যাপী নায়েমের ৬০তম স্যাটেলাইট ট্রেনিং কোর্স সমাপ্ত

কোম্পানীগঞ্জে ৬ দিনব্যাপী নায়েমের ৬০তম স্যাটেলাইট ট্রেনিং কোর্স সমাপ্ত


রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)-এর উদ্যোগে নোয়াখালীর কোম্পানীগঞ্জে আয়োজিত ৬ দিনব্যাপী ৬০তম স্যাটেলাইট ট্রেনিং কোর্স বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। মাকসুদাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এই প্রশিক্ষণে কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিচার ট্রেইনার (নায়েম) মোঃ মাসুদ রানা। সঞ্চালনায় ছিলেন ঘোষবাগ কাদেরিয়া হাইস্কুলের সহকারী শিক্ষক মোঃ মিজানুর রহমান। প্রধান অতিথি ছিলেন টিচার ট্রেইনার (নায়েম) মোঃ শহীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাকসুদাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন এবং টিচার ট্রেইনার (নায়েম) মোঃ নূরে আলম শাহীন।

প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল আধুনিক শিক্ষণ কৌশল আয়ত্ত করা, দক্ষতা বৃদ্ধি, শিক্ষা ব্যবস্থাপনা ও যোগাযোগে দক্ষতা অর্জন এবং গবেষণার ব্যবহারিক দিকগুলো শিক্ষকদের সামনে তুলে ধরা।

অংশগ্রহণকারী শিক্ষকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ প্রযুক্তি বিষয়ে তাদের ধারণা সমৃদ্ধ করে এবং শিক্ষার্থীদের কাছে যুগোপযোগী শিক্ষা পৌঁছে দিতে সহায়তা করে। প্রশিক্ষণ চলাকালে নায়েমের অভিজ্ঞ প্রশিক্ষকরা বিভিন্ন সেশন পরিচালনা করেন।

সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, “শিক্ষকরা জাতির মেরুদণ্ড। প্রযুক্তির সঠিক ব্যবহার শিখে শিক্ষকরা যেমন নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে পারবেন, তেমনি শিক্ষার্থীদের মাঝেও ডিজিটাল জ্ঞান ছড়িয়ে দিতে সক্ষম হবেন।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু,

1

ভুয়া বিল, ঘুষ আর অডিট কারচুপি — কোটি টাকার দুর্নীতির নায়ক আব

2

দেশের অশুভ শক্তিরা নির্বাচন ভণ্ডুল করতে চায়: আযম খান

3

জয়পুরহাট-২ আসনে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী সবুজের গণসংযো

4

মহাখালীর বস্তিতে আগুন : ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

5

ইইউ প্রতিনিধিদলের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

6

চিকিৎসায় নতুন দিগন্ত উম্মোচন করছে আধুনিক ইমেজিং প্রযুক্তি

7

সবার আগে বাংলাদেশ” নীতি বাস্তবায়নে কূটনৈতিক পরিসর সম্প্রসারণ

8

নেত্রকোণায় গ্রামীণ ঐতিহ্য ‘কিচ্ছা উৎসব’ অনুষ্ঠিত

9

আশুলিয়ায় বিশেষ অভিযানে ‘শুটার’ রুবেল গ্রেফতার, অস্ত্র-গুলি উ

10

রূপসায় ২০০ একর জমি দখল করে ইটভাটার ব্যবসা

11

শেরপুর-৩ আসনের নির্বাচনে মোতায়েন ১৬ প্লাটুন বিজিবি

12

শেরপুর-৩ আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু

13

হামে মৃত্যু ও টিকার ঘাটতি নিয়ে সংসদে উদ্বেগ প্রকাশ রুমিন ফার

14

পঞ্চগড়ে দুদকের গণশুনানি আগামীকাল

15

অভিযোগে ঘেরা জনতা ব্যাংকের এমডি মজিবুর রহমান

16

মোংলায় পিস অর্গানাইজেশনের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

17

৫০ বছরের পুরোনো সেতুতে পারাপার ‘মরণফাঁদ’

18

বিসিকের জিএম/পিডি মো. হাফিজুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস

19

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি পর্যালোচনা কমিটির মেয়াদ আরো দ

20