অনলাইন ডেস্ক
প্রকাশ : Dec 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

ফ্রিজ হিসাব থেকেও ১০০ কোটি উত্তোলন, দুদক নির্দেশ উপেক্ষার অভিযোগ


স্টাফ রিপোর্টার

দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর লিখিত নির্দেশনা উপেক্ষা করে জব্দ (ফ্রিজ) করা ব্যাংক হিসাব থেকে প্রায় ১০০ কোটি টাকা উত্তোলনের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে ‘ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড’-এর ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আলমের বিরুদ্ধে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই উদ্যোক্তার বিরুদ্ধে অর্থ পাচার প্রতিরোধ আইনের গুরুতর লঙ্ঘনের অভিযোগও উঠছে।

তবে অভিযুক্ত পক্ষের লিখিত বক্তব্য এ প্রতিবেদন প্রকাশ পর্যন্ত পাওয়া যায়নি।


তথ্য বলছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ‘ই-লার্নিং অ্যান্ড আর্নিং’ প্রকল্পের বিপরীতে দুই দফায় মোট ৪৮ কোটি টাকা (প্রতি ধাপে ২৪ কোটি টাকা) বিল হিসেবে মাসুদ আলমের প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে জমা হয়। এর আগেই সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে দুদক ও বিএফআইইউ মাসুদ আলম, তাঁর স্ত্রী ও পরিবারের সদস্যদের একাধিক ব্যাংক হিসাব অবরুদ্ধ রাখার নির্দেশ দেয়।

কিন্তু অভিযোগ রয়েছে, ৩০ জুন ও ৩০ সেপ্টেম্বর ভিত্তিক জমাকৃত বিলের অর্থ ব্যাংকিং খাতের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে অত্যন্ত কৌশলে উত্তোলন করে নেওয়া হয়। এ ঘটনায় ব্যাংক পাড়া ও প্রশাসনিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।


সূত্র জানায়, উত্তোলিত অর্থের একটি উল্লেখযোগ্য অংশ পলাতক সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং কারাগারে থাকা সাবেক সচিব মেজবাহ উদ্দিনের কাছে পৌঁছে দেওয়া হয়েছে—এমন অভিযোগ তদন্তে গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। যদিও সংশ্লিষ্ট কোনো পক্ষই এসব অভিযোগ প্রকাশ্যে স্বীকার করেননি।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সরকারি সংস্থার স্পষ্ট নিষেধাজ্ঞার পরও জব্দ হিসাব থেকে অর্থ সরিয়ে নেওয়ার ঘটনা নজিরবিহীন ও অত্যন্ত গুরুতর। প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়াতেই এমন দুঃসাহসী ঘটনা ঘটতে পারে—এমন ধারণাও ঘুরপাক খাচ্ছে।


এ ঘটনায় সিআর মামলা নং–৪৯৯/২০২৫ দায়ের হয়েছে। পাশাপাশি দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ৩২৬, ৩০৭, ১১৪ ও ১০৯ ধারাসহ বিশেষ ক্ষমতা আইনে একাধিক অভিযোগ আনা হয়েছে। সংশ্লিষ্ট সংস্থাগুলো জানিয়েছে, তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


অনুসন্ধানে আরও উঠে এসেছে বিস্ফোরক তথ্য। অভিযোগ রয়েছে, প্রায় ৩০০ কোটি টাকার একটি সরকারি প্রকল্প বাগিয়ে নিতে মাসুদ আলমের প্রতিষ্ঠান বর্তমান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার তৎকালীন এপিএস মোয়াজ্জেম হোসেনকে আনুমানিক ১০ কোটি টাকা ঘুষ দিয়েছে। এছাড়া প্রকল্প পরিচালক মো. আব্দুল হামিদ খানের বিরুদ্ধেও অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ ওঠেছে।

আইটি খাত-সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, রাজনৈতিক প্রভাব, ঘুষ এবং উচ্চপর্যায়ের তদবির ছাড়া গুণগত মান নিয়ে প্রশ্ন থাকা কোনো প্রতিষ্ঠান এত বড় প্রকল্প পাওয়া কঠিন।


এই ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে—দুদক ও বিএফআইইউ-এর সরাসরি নির্দেশনা থাকার পরও কীভাবে ফ্রিজ করা হিসাব থেকে কোটি কোটি টাকা তুলে নেওয়া হলো? ব্যাংকের কোন পর্যায়ে এই ব্যত্যয় ঘটল, আর কারা এতে জড়িত—সে বিষয়ে এখনো স্পষ্ট জবাব নেই।

বিশ্লেষকদের মতে, এ ধরনের ঘটনা দেশের অর্থনৈতিক শৃঙ্খলা ও আর্থিক খাতের ওপর জনআস্থাকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করছে। দ্রুত নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত না হলে ভবিষ্যতে এমন অপরাধ আরও বাড়তে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদালতের নির্দেশে এস আলম গ্রুপের ১,৯৩৬ একর জমি জব্দ,

1

ঠিকাদারি ও বদলি বাণিজ্যের হোতা গণপূর্তের বদরুল

2

সাতক্ষীরা সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৯ লাখ ৯০ হাজার টাকা

3

খুলনা জেলা বিএনপিতে নেতৃত্বে অস্থায়ী পরিবর্তন

4

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ১০ম দিনের শুনানি শুরু

5

খুলনায় সরকারি ওএমএসের আটা পাচারকালে গ্রেফতার এক

6

মোংলায় নৌপথ ও সুন্দরবনের নিরাপত্তা জোরদার করতে কোস্টগার্ডের

7

চিকিৎসায় নতুন দিগন্ত উম্মোচন করছে আধুনিক ইমেজিং প্রযুক্তি

8

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

9

ডিবি পুলিশ পরিচয়ে মাদক ব্যবসা: কুমিল্লায় যুবক আটক

10

সরকারি সফরে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ সেনাপ্রধানের

11

যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট থাকবে: পররাষ্ট্রমন্ত্রী

12

পিরোজপুরে ১০১ কোটি টাকা পাচারের প্রমাণ ৭ ব্যক্তি ও ২ প্রতিষ্

13

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু দুলাভাই বাহিনীর সহযোগী আটক

14

খুলনায় র‌্যালি-আলোচনায় উদযাপিত হলো আইডিইবি’র ৫৫ বছর পূর্তি

15

দুর্নীতির অভিযোগে শাল্লার সহকারী প্রকৌশলীকে বদলির সুপারিশ

16

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে নতুন কেলেঙ্কারি: সরকারি অর্থ ‘ডিসকাউ

17

ঘাটাইলে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা উদ্বোধন

18

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

19

বিএনপির চারজন, এনসিপি ও জামায়াতের একজন করে

20