অনলাইন ডেস্ক
প্রকাশ : May 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

জুড়ীতে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগে তোলপাড়


মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের জুড়ী উপজেলার মৎস্য কর্মকর্তা মো. মনিরুজ্জামানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

বুধবার (৬ মে) কাদির নামের এক ভুক্তভোগী মৌলভীবাজার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরে জুড়ীতে কর্মরত থাকা ওই কর্মকর্তা হাকালুকি হাওরকেন্দ্রিক একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, সরকারি জলমহাল নীতিমালা উপেক্ষা করে হাকালুকি হাওরের বিভিন্ন বিলে সেচ মেশিন ব্যবহার করে পানি শুকিয়ে মাছ আহরণ করা হচ্ছে। চাতলা, তুরল ও নাগুয়াবিলসহ বিভিন্ন বিলে বছরের পর বছর ১০ থেকে ১৫টি মেশিন ব্যবহার করে মাছ ধরার অভিযোগ উঠলেও প্রশাসনের দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

লিখিত অভিযোগে আরও বলা হয়, অবৈধ কারেন্ট জালের ব্যবহার, প্রজনন মৌসুমে নির্বিচারে মাছ আহরণ এবং নিষিদ্ধ পদ্ধতিতে বিল সেচ দিয়ে মাছ ধরার মতো কর্মকাণ্ড চললেও সংশ্লিষ্ট কর্মকর্তার পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এতে সরকারের রাজস্ব ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি হাওরের জীববৈচিত্র্য ও মাছের প্রজনন প্রক্রিয়া হুমকির মুখে পড়ছে বলে অভিযোগকারীরা দাবি করেছেন।

অভিযোগ অনুযায়ী, বিভিন্ন বাজারে অবাধে কারেন্ট জাল বিক্রি হচ্ছে এবং এসব দোকান থেকে নিয়মিত মাসোহারা আদায় করা হয়। কেউ অর্থ দিতে অপারগতা প্রকাশ করলে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জাল জব্দের ঘটনা দেখানো হয় বলেও অভিযোগ রয়েছে।

এ ছাড়া হাকালুকি হাওরের তুরল বিলের ইজারাদারদের সহযোগিতায় শ্যালো মেশিন ব্যবহার করে বিল সেচ দিয়ে মাছ আহরণের অভিযোগও উঠেছে। পরে সেই মাছ জুড়ী শহরের বিভিন্ন বাজারে প্রকাশ্যে বিক্রি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

শুটকি প্রকল্পের অর্থ ব্যবস্থাপনায় অনিয়ম ও আত্মসাতের অভিযোগও রয়েছে উপজেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে। একই সঙ্গে এক বিলের ইজারাদারের কাছ থেকে উৎকোচ হিসেবে একটি এসি গ্রহণের অভিযোগ উঠেছে, যা প্রশাসনের ভেতরেও সমালোচনার জন্ম দিয়েছে।

অভিযোগে আরও বলা হয়, গত ৫ মে উপজেলা মৎস্য কর্মকর্তা প্রশাসনের কয়েকজন কর্মকর্তাকে নিয়ে আওয়ামী লীগঘনিষ্ঠ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার এক আসামির আত্মীয়ের বাড়িতে আয়োজিত এক ভোজসভায় অংশ নেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুজ্জামান। তিনি বলেন, “আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।”

এ বিষয়ে মৌলভীবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রুবেল মাহমুদ বলেন, “মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিউলিপ রিজওয়ানা ও সরদার মোশাররফের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি

1

“ন্যায় চাই, সালমান শাহর হত্যার বিচার চাই”—সারাদেশে গর্জে উঠল

2

সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মান

3

আইবিএস সিস্টেমে সরকারি চাকুরীজীবীদের আয়কর কর্তনের নির্দেশ

4

গণপূর্তের-১০-লাখ-টাকার-ভিডিও-ফাঁস:-ময়নুল-হক-ও-রায়হান-মিয়ার-ভ

5

ভূমি অফিসে ঘুষ বাণিজ্য, তদন্তেও নেই ব্যবস্থা

6

বেনাপোলে ইউনুস আলী হত্যা: রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার

7

ঘাটাইলের সংগ্রামপুরে বিএনপির পূজামণ্ডপ পরিদর্শন

8

নিরাপদ সড়ক আন্দোলনের খুলনা মহানগর কমিটি গঠনে সাংগঠনিক সভা অন

9

ময়মনসিংহে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, ১৯ আসামি কারাগারে

10

গুলশানে হোটেল ওয়েস্টিন থেকে মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার

11

অভ্যন্তরীণ অস্থিরতা ও বদলি বাণিজ্য: সংকটে জাতীয় রাজস্ব বোর্ড

12

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

13

নুরুল হকের ওপর হামলার ঘটনায় তারেক রহমানের নিন্দা, তদন্তের আহ

14

চলন্ত বাসে মারধর ও হত্যার হুমকি: যাত্রীদের নিরাপত্তা প্রশ্নব

15

খুলনায় পুলিশ পরিদর্শক সিরাজুলের মৃত্যু

16

কোম্পানীগঞ্জের চরকাঁকড়ায় ফখরুল ইসলামের সমর্থনে বিএনপির উঠা

17

রাশিয়া ও ইরানের দ্বিপাক্ষিক বাণিজ্য দ্রুততর করতে যৌথ ট্রান্স

18

পূর্বাচলে জিন্দাপার্ক সংলগ্ন স্থানীয় আদিবাসীদের সাথে রাজউক

19

রাজধানীর উন্নয়ন নিয়ন্ত্রণে কঠোর নজরদারির নির্দেশ, রাজউকে মতব

20