অনলাইন ডেস্ক
প্রকাশ : Aug 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

গুম হওয়া পরিবারের পাশে থাকবে বিএনপি: ফখরুল

গুম হওয়া পরিবারের পাশে থাকবে বিএনপি: ফখরুল


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত ১৫ বছরের ফ্যাসিবাদী শেখ হাসিনার শাসনামলে যারা গুম হয়েছেন, তাদের পরিবারের পাশে বিএনপি থাকবে যতদিন না তারা ন্যায়বিচার পান।

তিনি বলেন, ‘গুমের মতো ভয়াবহ অপরাধ আর হতে পারে না। এটি মানবতার সম্পূর্ণ পরিপন্থী অপরাধ এবং এ ধরনের অপরাধের শাস্তি হলো মৃত্যুদণ্ড। আমার দলের পক্ষ থেকে আমরা এই আন্দোলনে ছিলাম, আছি এবং গুম হওয়া ভিকটিম পরিবারের পাশে থাকব, যতদিন না আমরা অপরাধীদের সর্বোচ্চ শাস্তি দিতে পারি।’

গুম হওয়া ভিকটিমদের স্মরণে মানববন্ধনও প্রদর্শনীর উদ্বোধনকালে তিনি আজ এ কথা বলেন।

২০০৯ সাল থেকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন স্বৈরাচারী সরকারের আমলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গুম হওয়া ভিকটিম পরিবারের প্ল্যাটফর্ম ‘মায়ের ডাক’। সংগঠনটির উদ্যোগে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মির্জা ফখরুল ইসলাম গুমের শিকার ব্যক্তিদের পূর্ণাঙ্গ তথ্য এবং এ ঘটনার জন্য যারা দায়ী তাদের নাম প্রকাশ করার দাবি জানান।

তিনি বলেন, ‘অপরাধী যারা-ই হোক না কেন, যত ক্ষমতাবানই হোক না কেন, তাদেরকে প্রকাশ্যে আনতেই হবে। যেসব শিশু তাদের বাবাকে হারিয়েছে, বোনরা ভাইকে হারিয়েছে, মায়েরা সন্তান হারিয়েছে-তাদের সম্পর্কিত পূর্ণ তথ্য জনগণের সামনে আনতেই হবে।’

শেখ হাসিনাকে অভিযুক্ত করে ফখরুল বলেন, ‘এখন প্রমাণিত হয়েছে হাসিনাই এসব হত্যা ও গুমের জন্য দায়ী। তাকে অবশ্যই এ দেশে বিচারের মুখোমুখি হতে হবে এবং সর্বোচ্চ শাস্তি পেতে হবে।’

গুম হওয়া পরিবারের প্রতি সাহস না হারানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনাদের কারও মন খারাপ করার কিছু নেই। জনগণের আন্দোলন কখনও ব্যর্থ হয় না। তরুণ প্রজন্ম ও শিশুরা তাদের বাবার ও ভাইদের জন্য ন্যায়বিচার দেখতে পাবে।’

ন্যায়বিচার নিশ্চিত করতে একটি নির্বাচিত সরকার গঠনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে ফখরুল বলেন, ‘বিএনপি দৃঢ়ভাবে নির্বাচন চায়। এই ভিকটিমদের ন্যায়বিচার নিশ্চিত ও ত্বরান্বিত করার জন্য আমরা নির্বাচন চাই।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ, তদন্তের

1

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

2

বিআইডব্লিউটিএ কর্মকর্তাদের ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল, দুদকের

3

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি পর্যালোচনা কমিটির মেয়াদ আরো দ

4

জিসাস কেন্দ্রীয় কমিটি'র সহসাধারণ সম্পাদক হলেন কুলাউড়ার মিজান

5

ময়মনসিংহে দুর্নীতির প্রতিবেদন ঘিরে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্

6

সাতক্ষীরা সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৯ লাখ ৯০ হাজার টাকা

7

কৌশলে মুক্তিযুদ্ধকে ভোলানোর চেষ্টা করা হলেও জাতি তা ভুলতে দে

8

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি: সেবার আড়ালে দুর্নীতির জাল

9

টেকনাফ থেকে ইয়াবাসহ মাদক পাচারকারিকে আটক করেছে কোস্টগার্ড

10

চায়ের রাজ্যে কাঁপছে শীতে

11

খুলনায় শিপইয়ার্ড সড়ক: ১২ বছরেও শেষ হয়নি কাজ

12

এনবিআরের শুল্ক ক্যাডারে মধ্যরাতের পদোন্নতি: অভিযোগের মুখে স

13

বুয়েট শিক্ষার্থীদের পদযাত্রা ঠেকাতে গিয়ে সংঘর্ষ, আহত ৮ পুলিশ

14

সোনালী আঁশে সাফল্যের হাতছানি নাগরপুরে!

15

বটিয়াঘাটা বিআরডিবি অফিসে অর্থ লুটপাট ও অনিয়মের অভিযোগ, তদন্ত

16

নারী ও শিশু নির্যাতন মামলা দ্রুত নিষ্পত্তিতে কাজ করছেন চট্টগ

17

শিশু রামিসাকে হত্যার আগে ধর্ষণ করা হয় : পুলিশ

18

খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় তিন মামলা, আসামি হাজারের বেশি

19

চট্টগ্রাম নগরে ভবন নির্মাণে দাপট চাঁদাবাজ চক্রের: বছরে ১৩৮ অ

20