অনলাইন ডেস্ক
প্রকাশ : Aug 17, 2025 ইং
অনলাইন সংস্করণ

৮ মাস পর ভারত থেকে এলো ১০০ মেট্রিক টন পেঁয়াজ

প্রায় আট মাস পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যার দিকে ভারত থেকে চারটি ট্রাক ১০০ মেট্রিক টন পেঁয়াজ নিয়ে বন্দরে প্রবেশ করে।

বিষয়টি নিশ্চিত করেছেন সোনামসজিদ স্থলবন্দর পরিচালনায় নিয়োজিত বেসরকারি প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাইনুল ইসলাম।

মাইনুল ইসলাম জানান, আট মাস আগে ভারত সরকার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছিল। বৃহস্পতিবার ভারত থেকে চারটি ট্রাকে করে ১০০ মেট্রিক টন পেঁয়াজ সোনামসজিদ স্থলবন্দরে এসেছে।

ব্যবসায়ীরা জানান, সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় দেশের বাজারে পেঁয়াজের দাম কিছুটা কমবে।

এর আগে পেঁয়াজের বাজারদর নিয়ন্ত্রণে গত সোমবার ১২ আগস্ট পেঁয়াজ আমদানির ঘোষণা দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচারক সভ্যতার শিকড় না বুঝে আইনের ব্যাখ্যা দিতে পারেন না : প

1

ইরানে প্রাচীন বিজয়ের স্মৃতিস্তম্ভ উন্মোচন, সমসাময়িক শত্রুর প

2

হজ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে প্রধানমন্ত্রীর সভা অনুষ্ঠিত

3

রাতে পেট্রোল-অকটেন বিক্রি বন্ধের প্রস্তাব পাম্প মালিকদের

4

২ কোটি টাকার টয়লেট নিয়ে তোলপাড়!

5

তিন কোটি টাকার ডুপ্লেক্স বাড়ি, সরকারি বেতন ২২ হাজার

6

সংরক্ষিত নারী আসনে জামায়াত-জোটের ১২ প্রার্থীর মনোনয়ন বৈধ, এক

7

২৪ কেজির কোরাল মাছ, বিক্রি হলো ৩৬ হাজারে

8

সাফল্যের আড়ালে চ্যালেঞ্জে সিলেটের ক্রিকেট

9

মওলানা ভাসানী সেতুর স্বপ্নযাত্রা শুরু

10

ছাত্রী উর্মি নির্যাতনের ঘটনায় বিতর্কিত শিক্ষক আমিরুল ফের আল

11

ঘাটাইলের সংগ্রামপুরে বিএনপির পূজামণ্ডপ পরিদর্শন

12

বিচার বিভাগ কেবল ঐতিহ্যের স্বস্তিতে টিকে থাকতে পারে না। প্রধ

13

পঞ্চগড়ে পুলিশের ওপর হামলা, ‘কুখ্যাত’ আসামি পালাতক

14

জয়পুরহাট-২ আসনে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী সবুজের গণসংযো

15

শ্রীমঙ্গলে ছড়ার ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন

16

আব্দুস সালামের রোগমুক্তি কামনায় মাদ্রাসায় দোয়া মাহফিল

17

কোটি টাকার চুক্তি, পদোন্নতি ও বাণিজ্য সচিব মাহবুবুর রহমা

18

বাংলাদেশ ও থাইল্যান্ডের অর্থনৈতিক সম্পর্ক জোরদারে নতুন রাষ্ট

19

নওগাঁর আত্রাইয়ে সড়ক ও গাইডওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ

20