অনলাইন ডেস্ক
প্রকাশ : Jul 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

শিল্পী সমিতির নির্বাচন : ভোটকেন্দ্রে তালা মেরে অনিয়মের অভিযোগে হট্টগোল

অনলাইন ডেস্ক :  আজ শুক্রবার ( জুলাই) চলছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। ভোটকেন্দ্রে নামাজের বিরতির সময় কেন্দ্রের ভেতরে লোক রেখে দুই পাশের গেটে তালা দেওয়ার অভিযোগ তুলেছে আরমান-মুক্তি প্যানেল। ঘটনাকে কেন্দ্র করে ভোটকেন্দ্রে উত্তেজনা হট্টগোলের সৃষ্টি হয়।

আরমান-মুক্তি প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী রুমানা ইসলাম মুক্তি বলেন, ‘এমন কোনো নিয়ম তো নেই। নির্বাচন কমিশনারকে ফোন করলে সেটিও বন্ধ পাওয়া যাচ্ছে। ভেতরে লোক রেখে নামাজের বিরতি দেওয়া হয়েছে। এটা কেমন নিয়ম? এদের সঙ্গে নির্বাচনে দাঁড়ানোই ঠিক হয়নি। একই অভিযোগ করেন অভিনেতা আবির চৌধুরী। তিনি বলেন, ‘এটি তো ম্যানুয়াল কাউন্টের ভোট। ভেতরে লোক রেখে কেন দরজায় তালা দেওয়া হবে? পর্যন্ত যত ভোট পড়েছে, তা আবার গণনা করে নতুন করে ভোটগ্রহণের দাবি জানাই।

এদিকে কেন্দ্রের ভেতর থেকে বের হওয়া এক নিরাপত্তাকর্মী বলেন, ‘আমি ওয়াশরুমে গিয়েছিলাম। গেটে তালা দিয়ে দেওয়া হবে সেটা আমরা বুঝতে পারিনি।তবে অভিযোগ অস্বীকার করেছেন নির্বাচন কমিশনার কিবরিয়া লিপু। তিনি বলেন, ‘ ধরনের কিছু ঘটার সুযোগই নেই। প্রজেক্টরের মাধ্যমে ভেতরের সব কার্যক্রম দেখা যাচ্ছে।’ এদিকে দুপুর ১টায় নামাজের এক ঘণ্টা বিরতি পর্যন্ত ১০২টি ভোট পড়েছে বলে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

1

মধ্যডাঙ্গা মাদ্রাসার ওয়াজ মাহফিল নিয়ে বিরোধ

2

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সহকারী মহাসচিব নির্বাচিত হল

3

খুলনায় বিএনপির প্রার্থী ঘোষণা: পাঁচ আসনে ধানের শীষ, একটিতে

4

কুমিল্লা বুড়িচংয়ে ৬০ পিছ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

5

সিংগাইরে র‌্যাবের অভিযানে ১৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

6

বিপ্লব ও সংহতি দিবসে মোল্লাহাটে মহিলা দলের কর্মী সমাবেশ

7

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

8

শনিবার কিছু এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে

9

এনবিআর চেয়ারম্যান বিদেশে, আগুনে পুড়ল ব্যবসায়ীদের স্বপ্ন

10

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু

11

দেশে নারীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা দিন দিন বাড়ছে

12

ভোলা সদর উপজেলার কাচিয়া গ্রামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

13

আইজিডব্লিউ রেট পরিবর্তন: বিটিআরসির সাবেক ৩ চেয়ারম্যানসহ ৬ কর

14

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

15

বিমানবন্দর থেকে ফেরার পথে সোনারগাঁয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতি,

16

সন্ত্রাসবাদীদের ‘মৃত্যুদণ্ড' বিল ইসরাইলি সংসদে পাস

17

সামাজিক উন্নয়ন নিয়ে মতবিনিময়, আকতারুজ্জামান সাক্ষাৎ

18

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় বাংলাদেশি নারী নিহত

19

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

20