অনলাইন ডেস্ক
প্রকাশ : Aug 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

পদ্মায় ধরা পড়ল আড়াই কেজির ইলিশ, কিনলেন অস্ট্রেলিয়ান প্রবাসী

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলের জালে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের একটি রাজা ইলিশ। মাছটি ৫ হাজার ৮০০ টাকা কেজি দরে এক অস্ট্রেলিয়ান প্রবাসী সাড়ে ১৪ হাজার টাকা দিয়ে কিনে নেন।

শনিবার (১৬ আগস্ট) সকালে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার শাকিল-সোহান মৎস্য আড়তে ইলিশটি বিক্রি হয়।

জানা গেছে, জেলে সিদ্দিক হালদার তার সঙ্গীদের নিয়ে পদ্মা ও যমুনা নদীর মোহনায় মাছ ধরতে গেলে তাদের জালে আড়াই কেজি ওজনের রাজা ইলিশ মাছটি ধরা পড়ে। পরে তিনি মাছটি বিক্রি করতে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায় নিয়ে গেলে শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ ৫ হাজার ৫০০ কেজি দরে ১৩ হাজার ৭৫০ টাকা দিয়ে কিনে নেন।

মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ কালবেলাকে বলেন, এক অস্ট্রেলিয়ান প্রবাসী ভাই আমার কাছে আগেই অর্ডার দিয়ে রেখেছিল বড় ইলিশ মাছ পেলে তাকে দিতে। আজ সকালে জেলে সিদ্দিক হালদার ২ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি রাজা ইলিশ মাছ বিক্রি করতে নিয়ে এলে সরাসরি তার কাছ থেকে আমি সাড়ে ৫ হাজার টাকা কেজি দরে ১৩ হাজার ৭৫০ টাকা দিয়ে কিনে রাখি। পরে মাছটি ওই অস্ট্রেলিয়ান প্রবাসী ভাইয়ের কাছে ৫ হাজার ৮০০ টাকা কেজি দরে সাড়ে ১৪ হাজার টাকায় বিক্রি করেছি।

তিনি আরও বলেন, মাছটি প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ি ময়মনসিংহে কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, এটি আসলেই ভালো খবর। এ সাইজের ইলিশ মাছ মূলত গভীর সমুদ্রে থাকে। এখন পদ্মায়ও পাওয়া যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি: সেবার আড়ালে দুর্নীতির জাল

1

রোগীর ভীতি ‘টেস্ট-বাণিজ্য

2

গালফ হেলথ কাউন্সিলের সঙ্গে প্রবাসী মন্ত্রণালয়ের বৈঠক

3

চূড়ান্ত ভোটার তালিকা ও প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ ১৮ নভেম্ব

4

ঢাকায় অপরাধ জগতে ‘পেনগান’ আতঙ্ক: নতুন ক্ষুদ্র অস্ত্র নিয়ে সত

5

চলন্ত বাসে মারধর ও হত্যার হুমকি: যাত্রীদের নিরাপত্তা প্রশ্নব

6

কুমিল্লায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ, তদন্তের

7

ভুয়া পরিচয়ের আড়ালে দুলু রাজনৈতিক রঙ বদল

8

এনডিসিতে ‘ক্যাপস্টোন কোর্স ২০২৬/১’ সমাপ্ত, সনদ বিতরণ করেন সে

9

খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের টেন্ডারবাজি :

10

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাজা উদ্বার। এক নারীসহ আট

11

বগুড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

12

ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট অফিস: ঘুষের অভিযোগে জনবান্ধব সেবা

13

জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে ভূমি কর্মকর্তা বরখাস্ত

14

চান্দিনায় সাব-রেজিস্ট্রি অফিসে ‘দ্বিগুণ ফি’ অভিযোগ

15

শ্রীমঙ্গলে ছড়ার ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন

16

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

17

জয়পুরহাটে নিখোঁজের তিন দিন পর শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার

18

ঝিনাইদহে সার কেলেঙ্কারির অভিযোগ

19

তিন কোটি টাকার ডুপ্লেক্স বাড়ি, সরকারি বেতন ২২ হাজার

20