অনলাইন ডেস্ক
প্রকাশ : Aug 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটির তারিখ পরিবর্তন

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটির তারিখ পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঘোষিত সাধারণ ছুটির তারিখ পরিবর্তন করেছে সরকার। বৃহস্পতিবার (২৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, এবার ঈদে মিলাদুন্নবী (সা.) আগামী ৬ সেপ্টেম্বর (শনিবার) পালিত হবে।

এর আগে ৫ সেপ্টেম্বর (শুক্রবার) সাধারণ ছুটি নির্ধারণ করা হয়েছিল। তবে চলতি বছর ২৬ আগস্ট থেকে রবিউল আউয়াল মাস শুরু হওয়ায় নতুন তারিখ অনুযায়ী ছুটি একদিন পিছিয়ে ৬ সেপ্টেম্বর করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, দিবসটিতে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ডাকসেবা, হাসপাতাল, চিকিৎসাসেবা, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনসহ জরুরি পরিষেবার আওতাভুক্ত প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্মীরা এ ছুটির বাইরে থাকবেন।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস হিসেবে এটি সারা বিশ্বে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা সচিবালয়ের সচিবের হাত আছে আমার মাথার উপর, জাহাঙ্গীর আলম

1

জয়পুরহাটে দূর্গাপূজা ঘিরে নিরাপত্তা: পুলিশ সুপারের সঙ্গে সাং

2

সঞ্চয়পত্র–প্রাইজবন্ড বিক্রি ও ছেঁড়া নোট বদলের সেবা থেকে সরে

3

চূড়ান্ত ভোটার তালিকা ও প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ ১৮ নভেম্ব

4

একনেক সভায় ৭ হাজার ১৫০ কোটি টাকার ১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদ

5

পঞ্চগড়ে তাপমাত্রা নেমে ১৪ ডিগ্রিতে

6

বিটিআরসিতে নিয়োগে অনিয়মের অভিযোগ

7

কুমিল্লায় শিশু সায়মন হত্যা মামলা একজনের মৃত্যুদণ্ড অপরজনের য

8

নিউ ইস্কাটনে ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ—আহত পথচারী, নিরাপত

9

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন নিয়োগ বিধিমালা,

10

জনতা ব্যাংকের ১,৯৬৩ কোটি ৫৪ লাখ ৬১ হাজার টাকা আত্মসাতের অভি

11

কুমিল্লায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে সাবেক এমপির মেয়েসহ আহত-১০

12

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের অর্থপাচার: দুদকের অনুসন্ধানে চাঞ্চ

13

সওজে শত কোটি টাকার সম্পদের অভিযোগ বিভাগীয় হিসাব রক্ষক জাকির

14

খুলনা জেলা বিএনপিতে নেতৃত্বে অস্থায়ী পরিবর্তন

15

কুমিল্লা দাউদকান্দি থানায় ওসি হালিমের যোগদানে আইনশৃঙ্খলার দৃ

16

নেত্রকোণায় খালে পড়ে শিশুর মৃত্যু

17

গোপন মুহূর্তের ছবি ফাঁস হলে সেটা গোপনীয়তা

18

লালমনিরহাটে ব্যাংক প্রতারণা চক্রের দুই সদস্য গ্রেপ্তার

19

দেশে নারীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা দিন দিন বাড়ছে

20