অনলাইন ডেস্ক
প্রকাশ : Aug 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

সাত দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে

সাত দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে

দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাত দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি

বুধবার (২০ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় এই কর্মসূচি নির্ধারণ করা হয়এতে সভাপতিত্ব করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খানসঞ্চালনা করেন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ৩১ আগস্ট দুপুর ২টায় রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ মিলনায়তনে বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা; ১ সেপ্টেম্বর ভোর ৬টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও সারা দেশের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, বেলা ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে সর্বস্তরের নেতাকর্মীদের পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ এবং দেশব্যাপী জেলা ও মহানগরে আলোচনা সভা ও র‌্যালি; ২ সেপ্টেম্বর দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালি; ৩ সেপ্টেম্বর উপজেলা ও পৌরসভা পর্যায়ে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হবে

এর বাইরে পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ; পোস্টার প্রকাশ; সমসাময়িক প্রাসঙ্গিক বিষয় নিয়ে বিএনপির উদ্যোগে গোলটেবিল বৈঠক; সুবিধাজনক সময়ে ঢাকাসহ দেশব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, বৃক্ষ রোপণ অভিযান, মৎস্য অবমুক্তকরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করবে বিএনপি

উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি রাজনৈতিক দল হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ১০ম দিনের শুনানি শুরু

1

ইয়াবা পাচারে রেলওয়ে পুলিশের একাধিক সদস্যের নাম উঠেছে

2

বিএনপির মহিলা সংরক্ষিত আসনের ফর্ম কিনলেন সাংবাদিক জান্নাতুল

3

ঢাবিতে শাকিব-জয়া-চঞ্চলদের ছবিতে ‘জুতা নিক্ষেপ’

4

জনতা ব্যাংকের ১,৯৬৩ কোটি ৫৪ লাখ ৬১ হাজার টাকা আত্মসাতের অভি

5

সাবেক ডিজি ওমর ফারুকের বিরুদ্ধে ৪২ কোটি আত্মসাতের অভিযোগ:

6

কুমিল্লায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে সাবেক এমপির মেয়েসহ আহত-১০

7

পঞ্চগড়ের আলোচিত আরএমও ডা. আবুল কাশেম সাময়িক বরখাস্ত

8

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সবাই আন্তরিকতার হবে : প্রাথমিক ও

9

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

10

মোংলায় পিস অর্গানাইজেশনের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

11

ঢাকায় খুলনাবাসীর বৃহত্তম প্ল্যাটফর্মে নতুন কমিটি—ঐক্য ও উন্ন

12

রূপগঞ্জে ঘোড়া জ,বাইয়ের চক্র: ১৩ দিনেও গ্রেপ্তার হয়নি কেউ

13

সওজে শত কোটি টাকার সম্পদের অভিযোগ বিভাগীয় হিসাব রক্ষক জাকির

14

জালিয়াতি তিন পদোন্নতি বিতর্কিত নির্বাহী এখন প্রধান প্রকৌশলী?

15

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সর্বোচ্চ আদালতের রায় ২০ নভেম্বর

16

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

17

সুটিয়াকাঠী মাধ্যমিক বিদ্যালয়ে আর্থিক অনিয়মের অভিযোগ

18

পূর্বাচল প্লট মামলা: তদন্তে খুরশীদের বিরুদ্ধে প্রমাণ মেলেনি

19

রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে জুলাই সনদ

20