অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জ-৩ আসনে আলোচনায় বিএনপি’র সম্ভাব্য প্রার্থী আব্দুল ছাত্তার

সুনামগঞ্জ-৩ আসনে আলোচনায় বিএনপি’র সম্ভাব্য প্রার্থী আব্দুল ছাত্তার


ইফতিয়াজ সুমন, স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ছে। বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের তালিকায় সবচেয়ে আলোচনায় রয়েছেন যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি আব্দুল ছাত্তার।

স্থানীয়দের দাবি, তিনি শুধু রাজনৈতিক কার্যক্রম নয়, সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন। দুর্যোগ, বন্যা ও করোনা মহামারির সময় ত্রাণসহায়তা দিয়েছেন, কন্যাদায়গ্রস্ত পরিবারকে সহযোগিতা করেছেন—এমন দাবিও উঠেছে তাঁর সমর্থকদের পক্ষ থেকে।

জগন্নাথপুর ও শান্তিগঞ্জের বিভিন্ন চায়ের দোকান, আড্ডাস্থল ও রাজনৈতিক আলোচনায় এখন প্রশ্ন—কে হবেন বিএনপির প্রার্থী? সূত্র জানায়, আব্দুল ছাত্তার মাঠপর্যায়ে গণসংযোগ বাড়িয়েছেন এবং তৃণমূল নেতাকর্মীদের সমর্থন জোগাড়ে ব্যস্ত সময় পার করছেন।


আব্দুল ছাত্তার বলেন, “আমি দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে আসছি। বিএনপির আদর্শ নিয়ে তৃণমূল থেকে আন্দোলন-সংগ্রামে যুক্ত থেকেছি। দল আমাকে মনোনয়ন দিলে এ আসনকে শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়ার মাধ্যমে উন্নয়নের পথে নিতে চাই। একইসঙ্গে মাদক, সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত উপজেলা গড়াই হবে আমার লক্ষ্য।”

তিনি আরও দাবি করেন, জনগণ পরিবর্তনের জন্য অপেক্ষা করছে এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চায়।


জগন্নাথপুরের বাসিন্দা নুরুল ইসলাম বলেন, “আব্দুল ছাত্তার এলাকায় পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষ। দুর্যোগে তিনি পাশে দাঁড়িয়েছেন। তবে দল শেষ পর্যন্ত কাকে প্রার্থী করে সেটাই মূল বিষয়।”

অন্যদিকে শান্তিগঞ্জের এক তরুণ ভোটার জানান, “প্রতি নির্বাচনের আগে অনেকেই প্রতিশ্রুতি দেন। এবার মানুষ বাস্তব উন্নয়ন ও কর্মসংস্থান দেখতে চায়।”

বিশ্লেষকরা বলছেন, সুনামগঞ্জ-৩ আসন সব সময়েই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। বিএনপির মনোনয়ন নিয়ে স্থানীয় পর্যায়ে ঐক্য বজায় রাখা এবং জনআস্থা অর্জন করাই হবে দলের মূল চ্যালেঞ্জ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

1

অভিযোগে ঘেরা জনতা ব্যাংকের এমডি মজিবুর রহমান

2

ভূরুঙ্গামারীতে সাবেক ছাত্রলীগ নেতা ও শিক্ষক নিয়ামুল আরিফ গ্র

3

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

4

সোনালী ব্যাংকে আনুগত্য বদলের ঝড়: চট্টগ্রামের এক ইঞ্জিনিয়ার ঘ

5

সামাজিক উন্নয়ন নিয়ে মতবিনিময়, আকতারুজ্জামান সাক্ষাৎ

6

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটির তারিখ পরিবর্তন

7

৫৬২ কোটি টাকার সেচ প্রকল্পে ‘২০০ কোটি লুট’, তদন্তে ভয়াবহ অনি

8

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাজা উদ্বার। এক নারীসহ আট

9

জোরপূর্বক স্কুল ছাত্রীকে ধর্ষণ করে ভিডিও ধারণের অভিযোগ

10

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর সিইও’র সাক্ষাৎ

11

"মাঠে রাজনীতি নয়, মানুষের পাশে থাকতে এসেছি" — কর্নেল (অব.) আ

12

সিলেটে এবার উৎমাছড়া পর্যটনকেন্দ্রের দুই লাখ ঘনফুট পাথর উদ্ধা

13

নেত্রকোণায় গ্রামীণ ঐতিহ্য ‘কিচ্ছা উৎসব’ অনুষ্ঠিত

14

তানজানিয়ায় ২শ’ জনেরও বেশি লোকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামল

15

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

16

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

17

মুন্সীগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৮ টি দোকান

18

খুলনায় রৌদ্রছায়া ফাউন্ডেশনের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ

19

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর : আইন

20