অনলাইন ডেস্ক
প্রকাশ : Aug 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

সচিবালয়ের সামনে জুলাই শহীদ পরিবার ও আহতদের অবস্থান

আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন জুলাই শহীদ পরিবার ও আহতরা।

মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা সোয়া ১১টায় তারা প্রথমে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেন। পরে দুপুর সাড়ে ১২টায় একটি মিছিল নিয়ে সচিবালয়ের ২ নম্বর ফটকের সামনে অবস্থান নেন। পরে সচিবালয়ের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।


জুলাই শহীদ পরিবার ও আহতরা অভিযোগ করেছেন, অর্থের বিনিময়ে জুলাই গণহত্যার আসামিরা জামিন পাচ্ছেন। 


তারা দাবি করেছেন, অবিলম্বে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে পদত্যাগ করতে হবে। একই সঙ্গে বিচারকদেরও অপসারণের দাবি জানিয়েছেন তারা।


অবস্থান নেওয়া ব্যক্তিরা নানা স্লোগান দেন। এসব স্লোগানের মধ্যে রয়েছে- ‘পদত্যাগ চাই, পদত্যাগ চাই, আসিফ নজরুলের পদত্যাগ চাই’, ‘দফা এক দাবি এক, আসিফ নজরুলের পদত্যাগ’, ‘খুনিরা বাইরে ঘোরে, বিচার বিভাগ কী করে’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’।


এর আগে শহীদ পরিবার ও জুলাই আহতরা সচিবালয়ের দিকে মিছিল করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে তাদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। আন্দোলনকারীরা অভিযোগ করেছেন, পুলিশ তাদের লাথি ও গালি দিয়েছে। তারা জানান, আমরা ন্যায্য দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছি এবং দাবি আদায় করেই চলে যাব।


শহীদ শেখ শাহরিয়ারের বাবা আবদুল মতিন বলেন, আজ এক বছর ধরে আমরা বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরছি। আইন মন্ত্রণালয়ের আশ্রয় নিয়েও তারা আমাদের সঙ্গে প্রহসন করছে।


জুলাই আহত আমিনুল ইসলাম বলেন, যদি আমরা আবার রাস্তায় নামি, পরিণতি ভালো হবে না। আমরা কাউকে ভয় পাই না। এটা সরকারের স্মরণে রাখা উচিত।


শহীদ শাহরিয়ার হাসান আলভীর বাবা আবুল হাসান বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, হাজারো শহীদের রক্তের বিনিময়ে এই সরকার ক্ষমতায় এসেছে। 


জুলাই গণহত্যার এক বছর পরে আমাদের আবার রাস্তায় নামতে হচ্ছে। আইন উপদেষ্টার সঙ্গে আমাদের একাধিকবার কথা হয়েছে, কিন্তু তিনি বারবার সান্ত্বনা দিয়ে বিদায় দিয়েছেন।


পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম বলেন, জুলাই শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের দাবি আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেব। তবে অবরোধের কারণে সাধারণ পথচারীরা ভোগান্তির মুখে পড়ছেন।


পুলিশ আন্দোলনকারীদের আঘাত করেছে- এমন অভিযোগের বিষয়ে তিনি জানান, যদি এমন ঘটনা ঘটে, আমরা যথাযথ তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে রবিদাস পরিবার উচ্ছেদ নিয়ে প্রশ্ন, প্রভাবশালীর দখলদ

1

গাজীপুরে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন জনাব মোঃ আজাদ

2

৫৬২ কোটি টাকার সেচ প্রকল্পে ‘২০০ কোটি লুট’, তদন্তে ভয়াবহ অনি

3

তানজানিয়ায় ২শ’ জনেরও বেশি লোকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামল

4

ডেভেলপার প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়ম ও জালিয়াতির অভিযোগে মান

5

রাজশাহী টিটিসি পরিদর্শন উপদেষ্টা আসিফ নজরুলের

6

নওগাঁ সরকারি কলেজে উত্তেজনা

7

খুলনায় নেশার টাকা না পেয়ে পিতাকে হত্যা:

8

গণমাধ্যমকে সতর্ক, শেখ হাসিনার বক্তব্য প্রচার করলেই আইনি ব্যব

9

মান্দায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন

10

ডিপিডিসি প্রকৌশলীকে ঘিরে সম্পদ ও দুর্নীতির অভিযোগ

11

এলজিইডির প্রধান প্রকৌশলী জাবেদ করিম: নিয়োগ–বদলি বাণিজ্যে সাত

12

শ্রীবরদীতে বন গাছের চোরাচালানের সময় ২সদস্য,আটক।

13

রাজশাহীতে বাড়ছে এইচআইভি সংক্রমণ, চিকিৎসকদের সতর্কবার্তা

14

নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত

15

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

16

আসিফ নজরুলের বিরুদ্ধে শতকোটির দুর্নীতির অভিযোগ, দুদকে অনুসন্

17

ঝিলমিল আবাসিক প্রকল্প দ্রুত বাসযোগ্য করতে রাজউকের উচ্চপর্যায়

18

মান্ডায় খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার: আতঙ্কে এলাকাবাসী, কিশোর গ্যাং

19

নাগরপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তার ঘুষবাণিজ্যের অভিযোগে মানববন্ধ

20