অনলাইন ডেস্ক
প্রকাশ : Aug 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

দখল, দূষণে বিপর্যস্ত খুলনার প্রাণরেখা ভৈরব নদ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ নদী ভৈরব আজ দখল ও দূষণের মুখে। নদীর দুপাশে গড়ে ওঠা বহু গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনা এখন নদীর পানির ন্যাব্যতা ও মান হ্রাসের কারণে হুমকির মুখে। প্রতিদিন এই নদীপথে যাতায়াত করে প্রায় তিনশতাধিক কার্গো ভ্যাসেল, যেগুলো থেকে নিক্ষিপ্ত হচ্ছে বিপুল পরিমাণ বর্জ্য ও রাসায়নিক তরল, ফলে দিনকে দিন বেড়ে চলেছে দূষণ।

ভৈরব নদের দুই তীরে রয়েছে খুলনা শিপইয়ার্ড, নৌবাহিনীর বিএএএস তিতুমীর, বিআইডব্লিউটিএ, ফরেস্ট ঘাট, নিউজ প্রিন্ট মিল, হার্ডবোর্ড মিল, ৯টি রাষ্ট্রায়ত্ব পাটকল, চারটি পাওয়ার প্ল্যান্ট এবং তিনটি সরকারি তেলের ডিপো। এছাড়াও রয়েছে বহু বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান। এই সকল স্থাপনা টিকে থাকা অনেকটাই নির্ভর করে নদীর সুস্থতার ওপর। কিন্তু নদীর বর্তমান অবস্থা উদ্বেগজনক।

নদীতে নিয়মিত বর্জ্য ফেলা হচ্ছে পাটকল ও কার্গো ভ্যাসেলগুলো থেকে। পাশাপাশি, খুলনা সিটি কর্পোরেশনের অন্তত ২০টি বড় ড্রেন সরাসরি মিশছে এই নদীতে, যেখান থেকে প্রতিদিন বিপুল পরিমাণ বাসাবাড়ির বর্জ্য গিয়ে পড়ছে নদীর পানিতে। এক সময় এই নদীর পানি স্থানীয়রা ব্যবহার করলেও, এখন তা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

এদিকে নদীর দুপাশে গড়ে উঠেছে শতাধিক অবৈধ স্থাপনা। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এরইমধ্যে ১২৭টি অবৈধ স্থাপনা চিহ্নিত করলেও, এখনো সেগুলো উচ্ছেদ করতে পারেনি। অভিযোগ রয়েছে, বিআইডব্লিউটিএ’র কিছু কর্মকর্তার যোগসাজশে দখলদাররা নদীর জায়গা দখল করে বানিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তুলেছে। নদীর ওপর গড়ে তোলা হয়েছে বাঁশের খুঁটি, পিলার ও পাকা স্থাপনা, যা সরাসরি নদীর স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করছে।

এ বিষয়ে বিআইডব্লিউটিএ খুলনার উপ-পরিচালক মোহা. মাসুদ পারভেজ বলেন, নদী দখলমুক্ত করতে আমাদের সীমানা নির্ধারণের কাজ চলমান রয়েছে। কাজটি শেষ হলে আমরা উচ্ছেদ অভিযান শুরু করবো।
খুলনা পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. সাদিকুল ইসলাম বলেন, আমরা শহরের মধ্যে এবং বাইরে পরিবেশ দূষণ, নদী দূষণ, পলিথিন দূষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে কাজ করছি। একই সাথে দূষণের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় নদী বিশেষজ্ঞরা বলছেন, নদীর এমন পরিস্থিতি চলতে থাকলে শুধুমাত্র পরিবেশ নয়, হুমকির মুখে পড়বে খুলনার অর্থনীতি ও জীবনযাত্রা। এখনই কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এর ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে সবাইকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলজিইডির প্রধান প্রকৌশলী জাবেদ করিম: নিয়োগ–বদলি বাণিজ্যে সাত

1

হাদী হত্যাকাণ্ডের নেপথ্যে কে? আলোচনায় কেরানীগঞ্জের প্রভাবশাল

2

চট্টগ্রাম নগরে ভবন নির্মাণে দাপট চাঁদাবাজ চক্রের: বছরে ১৩৮ অ

3

আয়ের উৎস নেই, তবু ৫ তলা বাড়ি: ওয়াসা গাড়ি চালক তাজুল ইসলাম

4

অভ্যন্তরীণ বা বৈদেশিক শক্তির পক্ষে নির্বাচন ব্যাহত করার সুযো

5

এইচএসসি পাসেই মেঘনা গ্রুপে চাকরি, আবেদন নেওয়া শুরু

6

দুর্নীতির অভিযোগে ঢাকা উত্তর সিটির প্রধান প্রকৌশলী বরখাস্ত

7

খুলনায় রূপসা সেতুর নিচ থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার

8

নেত্রকোণায় গ্রামীণ ঐতিহ্য ‘কিচ্ছা উৎসব’ অনুষ্ঠিত

9

সরকারি কোয়ার্টার দখল করে বসবাস করছেন আ.লীগ নেতা

10

খুলনা সিটি করপোরেশনে ৬০০ কোটি টাকার টেন্ডার বিতর্ক

11

৫ মাসে ৪৩ সন্ত্রাসীকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন

12

জোকা বিল মৎস্য প্রকল্পে দুর্নীতির জাল, ৬২ লাখ টাকার আত্মসাতে

13

পদ্মা সেতু, কর্ণফুলী টানেল ও এক্সপ্রেসওয়েতে অনিয়মের তদন্ত চল

14

সমাজসেবায় নতুন অঙ্গীকার লায়ন্স ফাউন্ডেশনের ৪৯তম সাধারণ সভা

15

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা

16

নিত্যপণ্যের দাম কমছে না, তেলের সংকটে চাপে বাজার

17

মান্দায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন

18

কোচিং সেন্টার থেকে অস্ত্র-বিস্ফোরক উদ্ধার, বাড়ি ঘিরে রেখেছে

19

ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার ভয়াবহ হামলা

20