অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

ইইউ প্রতিনিধিদলের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

ইইউ প্রতিনিধিদলের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক


নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বসুন্ধরায় দলীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের অংশগ্রহণকারীরা ইইউ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন টিম লিডার মি. মেটে বাক্কেন। তাঁর সঙ্গে ছিলেন লিগ্যাল এক্সপার্ট ম্যানুয়েল ওয়ালি এবং ডেপুটি হেড অব ডেলিগেশন বেইবা জারিনা। জামায়াতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মেডিকেল থানার আমির ডা. এসএম খালিদুজ্জামান এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

বৈঠক শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের বলেন, ইইউ প্রতিনিধি দল আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করছে। তারা নির্বাচনী সময়কালে দেশের ৬৪ জেলায় পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছেন।

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, “শুধু নির্বাচন পর্যবেক্ষণ নয়, বরং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ইইউর টেকনিক্যাল সহায়তা জরুরি।” তিনি আরও বলেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণ, শিক্ষা সংস্কার, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা জামায়াতের অন্যতম অঙ্গীকার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কামরাঙ্গীরচরে অবৈধ বিদ্যুৎ সংযোগ চক্রের সন্ধান

1

খুলনায় র‌্যালি-আলোচনায় উদযাপিত হলো আইডিইবি’র ৫৫ বছর পূর্তি

2

হযরত শাহজালালে ৭৬ ভরি স্বর্ণসহ ৩ জন আটক

3

সৌদি বাংলা ট্রাভেলস’-এর নামে হজ প্রতারণা: শামসুদ্দিন তোহা

4

রাজধানীতে ছিনতাইয়ের নতুন কৌশল

5

কোচিং সেন্টার থেকে অস্ত্র-বিস্ফোরক উদ্ধার, বাড়ি ঘিরে রেখেছে

6

কোম্পানীগঞ্জে গ্যাস বিস্ফোরণে ভাই-বোনের মৃত্যু

7

ধ্বংস করে নয়, প্রকৃতি রক্ষা করেই উন্নয়ন করতে হবে : পরিবেশ উ

8

গণ সার্বভৌমত্ব না রাষ্ট্র সার্বভৌমত্ব? ফরহাদ মজহারের প্রশ্নে

9

নতুন তালিকায় ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

10

আনোয়ারের হাতে জিম্মি ‘সমগ্র বাংলাদেশে নিরাপদ পানি সরবরাহ’ প

11

টাঙ্গাইল শহর পরিচ্ছন্ন রাখতে ৭ দিনের কর্মসূচি শুরু

12

২০২৫ এশিয়ান টাউনস্কেপ অ্যাওয়ার্ড আনতে হংকং যাচ্ছেন রাজউক চ

13

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

14

খুলনা জেলা বিএনপিতে নেতৃত্বে অস্থায়ী পরিবর্তন

15

বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার

16

কুমিল্লা দাউদকান্দি থানায় ওসি হালিমের যোগদানে আইনশৃঙ্খলার দৃ

17

কুমিল্লায় ১১৯০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক, নগদ ৩ লাখ ৩১

18

সোনিয়া বশিরের প্রতারণায় স্টার্টআপ খাতে বিপর্যয়: তারানা হালিম

19

প্রশাসনে তোলপাড়: মন্ত্রিপরিষদ সচিব নিয়োগে নতুন বিতর্ক

20