অনলাইন ডেস্ক
প্রকাশ : Aug 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

কোচিং সেন্টার থেকে অস্ত্র-বিস্ফোরক উদ্ধার, বাড়ি ঘিরে রেখেছে যৌথ বাহিনী

রাজশাহী নগরীর একটি বাড়িতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে বেশকিছু অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। এ ঘটনায় মুনতাসিরুল আলম অনিন্দ্যকে আটক করা হয়েছে, যিনি জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে এর আগেও একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন।

শনিবার (১৬ আগস্ট) ভোর থেকে নগরীর কাদিরগঞ্জ এলাকার ওই বাড়িতে অভিযান শুরু হয়। পরে বাড়িটি ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

আটক মুনতাসিরুল আলম অনিন্দ্য মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি শফিউল আলম লাটকুর ছেলে। অনিন্দ্য সেখানে ‘ডক্টর ইংলিশ’ নামের ওই প্রতিষ্ঠান চালান।

অভিযানে ওই প্রতিষ্ঠান থেকে দুটি বিদেশী এয়ার গান, একটি রিভলবার, সঠিক কর্টিজ, এয়ারগান শিশা তিন বক্স, ম্যাগনেট একটি, দেশীয় অস্ত্র ৬ টি, জিপিএস একটি, ওয়াকিটকি ৪টি, ট্রাজারগান একটি, সিমকার্ড ১০টি, বাইনোকুলার একটি, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, পাসপোর্ট, এন আই ডি, মনিটর ছয়টি, কম্পিউটার তিনটি, স্ক্যানার তিনটি ও মদের বোতল ৩৫টি উদ্ধার করেছে।

এটি রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটনের পৈত্রিক বাড়ি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অনিন্দ্য সাবেক মেয়রের আপন চাচাত ভাই।

এ অভিযানের বিষয়ে দুপুর পর্যন্ত সেনাবাহিনীর কোনো ভাষ্য পাওয়া যায়নি। এ সম্পর্কে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজীউর রহমান বলেন, যৌথবাহিনীর অভিযান চলছে। সেনাবাহিনী ব্রিফিং করলে সাংবাদিকেরা ওই বিষয়ে তথ্য জানতে পারবেন। থানায় মামলা হওয়ার পর আমরা এ ব্যাপারে কিছু বলতে পারব।

তবে পুলিশের একটি সূত্র জানিয়েছে, অনিন্দ্য হলি আর্টিজান হত্যাকাণ্ডের পর ‘জঙ্গি সন্দেহে’ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এ এফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকৃবি উদ্ভাবিত ‘ডাক প্লেগ ভ্যাকসিন’ হাঁস চাষিদের মুখে হাসি

1

ঢাকা আব্দুল্লাহপুর থেকে টঙ্গী বাজার পর্যন্ত সড়কের বেহাল দশা

2

চিরকুট ‘আমাদের হ'ত্যা করতে বাধ্য করো না’

3

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

4

সমাজের আলোকবর্তিকা: শাহিন আহমেদ (লিটন) — নিঃস্বার্থ সেবার অন

5

বাংলাদেশ ও মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীক

6

রাতে পেট্রোল-অকটেন বিক্রি বন্ধের প্রস্তাব পাম্প মালিকদের

7

ইইউ প্রতিনিধিদলের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

8

পদ্মা সেতু, কর্ণফুলী টানেল ও এক্সপ্রেসওয়েতে অনিয়মের তদন্ত চল

9

১৯৯৪ সালের প্রেসিডেন্ট প্রার্থীকে হত্যার ঘটনায় মেক্সিকোতে সন

10

কুমিল্লায় বিশ্ববিদ্যালয়ছাত্রী ফারিহার মৃত্যু: স্বামী-শ্বশুরস

11

স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ঋণ পুনঃতপশিল চেষ্টা: মান্নাসহ সাত

12

মামদানির জয়ে আমরা সার্বভৌমত্ব হারিয়েছি : ট্রাম্প

13

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

14

মানিকগঞ্জে সিরাতুন্নবী (সা.) কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতর

15

ডিপিডিসি প্রকৌশলীকে ঘিরে সম্পদ ও দুর্নীতির অভিযোগ

16

সাবেক ভূমিমন্ত্রীর বিদেশি সম্পদ, ২৩ বস্তা নথি উদ্ধার

17

ঘাটাইলে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালিত

18

একই তলায় দুবার চুক্তি—কুষ্টিয়া মেডিকেল প্রকল্পে বিস্ময়কর অনি

19

ঘাটাইলে মোবাইল কোর্ট: অনিয়মে জরিমানা, নজরদারিতে বাজার পরিস্থ

20