অনলাইন ডেস্ক
প্রকাশ : Apr 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

সংসদের সাউন্ড সিস্টেম কেনাকাটায় অনিয়ম: অনুসন্ধানে দুদক

উদয়ের পথে 

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ অনুসন্ধানের অংশ হিসেবে প্রয়োজনীয় নথিপত্র চেয়ে গণপূর্ত অধিদপ্তর-এ চিঠি পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিন থেকেই সাউন্ড সিস্টেমে ত্রুটি দেখা দেয়। এতে স্পিকার ও সংসদ সদস্যদের মধ্যে ক্ষোভ তৈরি হয় এবং সংসদের কার্যক্রম পরিচালনায় বিঘ্ন ঘটে। বিষয়টি নিয়ে সংসদে আলোচনা হয় এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে।

দুদক জানায়, ২০২২ সালে স্থাপিত সাউন্ড সিস্টেম কেনাকাটায় কোনো অনিয়ম হয়েছিল কি না এবং পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের সময়ে সংস্কারকাজে দুর্নীতি হয়েছে কি না—তা খতিয়ে দেখা হচ্ছে।

অনুসন্ধান জোরদার করতে গণপূর্ত অধিদপ্তরকে আগামী ১৮ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্ট সব নথিপত্র জমা দিতে বলা হয়েছে।

দুদকের পাঠানো চিঠিতে কমিউনিকেশন টেকনোলজি লিমিটেড-এর সিইও জাহিদুর রহিম জোয়ারদারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে শত শত কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে অর্থ পাচারের অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে।

এদিকে পৃথক আরেক ঘটনায় সাব-রেজিস্টারদের বদলি নিয়ে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলে আসিফ নজরুল ও তাঁর ব্যক্তিগত সহকারী মাসুমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকে আবেদন করেছেন এক আইনজীবী।

আবেদনকারী ব্যারিস্টার সরোয়ার হোসেন অভিযোগে বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে ২৮৬ জন সাব-রেজিস্টারের বদলিতে ব্যাপক অনিয়ম ও ঘুষ লেনদেন হয়েছে। বদলি ও পদায়নে কোনো নীতিমালা অনুসরণ করা হয়নি বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

দুদক সূত্র জানায়, অভিযোগগুলো যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাইকে বিকট শব্দ, বাধা দেওয়ায় দুই পুলিশ কর্মকর্তাকে মারধর

1

চলতি সপ্তাহে পেঁয়াজের দাম না কমলে আমদানি : বাণিজ্য উপদেষ্টা

2

সুন্দরবনের দস্যুদের দমনে ফের যৌথবাহিনীর অভিযান শুরু

3

সাবেক ভূমিমন্ত্রীর বিদেশি সম্পদ, ২৩ বস্তা নথি উদ্ধার

4

রাতে পেট্রোল-অকটেন বিক্রি বন্ধের প্রস্তাব পাম্প মালিকদের

5

জোকা বিল মৎস্য প্রকল্পে দুর্নীতির জাল, ৬২ লাখ টাকার আত্মসাতে

6

ঘাটাইলে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালিত

7

কেসিসির প্রশাসক হিসেবে নজরুল ইসলাম মঞ্জুর দায়িত্ব গ্রহণ

8

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ভারতীয় ভারপ

9

নিরাপদ সড়ক আন্দোলনের খুলনা মহানগর কমিটি গঠনে সাংগঠনিক সভা অন

10

আবহাওয়া সতর্কবার্তা

11

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ হারালেন স্বপন কুমার সরকার

12

শিল্পী সমিতির নির্বাচন : ভোটকেন্দ্রে তালা মেরে অনিয়মের অভিযো

13

মোবাইলেই পেশাদার মানের ছবি সম্পাদনা—জেনে নিন সেরা পাঁচটি অ্য

14

হজ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে প্রধানমন্ত্রীর সভা অনুষ্ঠিত

15

বিটিআরসির ডেটা গতি ও দাম নিয়ে তীব্র অভিযোগ

16

দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

17

রূপসা অ্যাপার্টমেন্ট প্রকল্পে অনুসন্ধান: দুদক নোটিশ, আদালতের

18

সামনে পেলে তিন মিনিট থাপড়াব, কাকে বললেন পরীমণি

19

যশোরে ক্লিনিক কেলেঙ্কারি: নন-মেট্রিক ডাক্তার চালাচ্ছে সিজার

20