অনলাইন ডেস্ক
প্রকাশ : May 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

মানুষের সমর্থন পেয়েছি, এখন প্রতিশ্রুতি বাস্তবায়নের পালা : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক  :  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি সরকার নতুন যুদ্ধ শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় দলীয় নেতাকর্মীদের ইশতেহার বাস্তবায়নে সরকারকে সফল করতে সহযোগিতার আহ্বান জানান তিনি।

শনিবার ( মে) কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি এর অঙ্গসংগঠনের মাঠপর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আমরা মানুষকে বলেছিলাম সুশাসন দেবো। আমরা এমন একটি দেশ তৈরি করতে চাই, যেখানে মানুষ শিক্ষার পরিবেশ পাবে, নারী-পুরুষ নিরাপদে রাস্তায় চলাচল করতে পারবে। আমাদের রাজনীতিতে আমরা কথা বলবো, বিতর্ক করবো, কিন্তু মানুষের ওপর নির্যাতনের পরিবেশ আমরা তৈরি করতে দেবো না। এখন আমাদের যুদ্ধ হচ্ছে মানুষকে যে কমিটমেন্ট করেছিলাম, তা বাস্তবায়ন করা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কঠিন হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, নির্বাচনে দলীয় নেতাকর্মীরা মাঠে ছিলেন এবং তারা পরিস্থিতি পরতে পরতে অনুভব করেছেন। তিনি বলেন, মানুষ আমাদের দলের পক্ষে ইশতেহারের পক্ষে সমর্থন দিয়েছে। নির্বাচনের আগে সেটি ছিল বিএনপির ইশতেহার। নির্বাচনের পর সেটি বাংলাদেশের মানুষের ইশতেহারে পরিণত হয়েছে। দেশের ৫২ শতাংশ মানুষ আমাদের ইশতেহারের পক্ষে সমর্থন দিয়েছে। বিএনপির নেতাকর্মীরা এখন সহযোগিতা না করলে আমরা সফল হতে পারবো না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে ‘মানব পাচারের আস্তানা’ থেকে নারী-শিশুসহ ৭ জন উদ্ধার

1

চিরকুট ‘আমাদের হ'ত্যা করতে বাধ্য করো না’

2

প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর চূড়ান্ত হয়নি, গুজব না ছড়ানোর আহ

3

নথি গায়েব, ১৪৬ কোটি টাকার কর ফাঁকি: ঢাকার কর কর্মকর্তার বিরু

4

গোপালগঞ্জে ১০ দিনের কন্যাশিশুকে পানিতে ফেলে হত্যা: প্রশ্নের

5

বাংলাদেশ ও থাইল্যান্ডের অর্থনৈতিক সম্পর্ক জোরদারে নতুন রাষ্ট

6

জয়পুরহাট-২ আসনে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী সবুজের গণসংযো

7

প্রতিপক্ষের হামলায় যুবদল নেতা নিহত

8

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪; চ

9

পুলিশের ওপর হামলা করে আসামী ছিনিয়ে নেওয়ার অভিযোগে বিএনপি নেত

10

দুই সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে ঘুষ-বাণিজ্যের অভিযোগ, প্রশ্নে

11

বিএনপির চারজন, এনসিপি ও জামায়াতের একজন করে

12

বলিভিয়ার নতুন প্রেসিডেন্ট রদ্রিগো পাজের দায়িত্ব গ্রহণ

13

উখিয়া বিজিবি’র হাতে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার।

14

দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

15

রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে জুলাই সনদ

16

সিলেটে চা শ্রমিকদের ফুলেল অভ্যর্থনায় প্রধানমন্ত্রী তারেক রহম

17

যশোরে স্বর্ণের বারসহ পাচারকারী আটক

18

রাজধানীর অবৈধ সীসাবার ব্যবসা!

19

ডিপিডিসি প্রকল্পে দুর্নীতির অভিযোগ, দুদকের নথি তলব

20