অনলাইন ডেস্ক
প্রকাশ : May 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঝিলমিল আবাসিক প্রকল্প দ্রুত বাসযোগ্য করতে রাজউকের উচ্চপর্যায়ের পরিদর্শন



নিজস্ব প্রতিবেদক

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন ঝিলমিল আবাসিক প্রকল্প দ্রুত বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন রাজউকের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। মঙ্গলবার (১৯ মে) পরিচালিত এ পরিদর্শনে প্রকল্পের অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সুবিধা এবং চলমান কাজের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

রাজউক সূত্র জানায়, প্রতিনিধি দলের নেতৃত্ব দেন রাজউকের পরিচালক (এস্টেট ও ভূমি-১) ডা. মোহাম্মদ শাহাদাত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন পরিচালক (প্রশাসন) শীলাব্রত কর্মকার, উপপরিচালক (এস্টেট ও ভূমি-১) মো. মাহবুবুর রহমান, উপপরিচালক (এস্টেট ও ভূমি-৪) মো. আতিকুর রহমান, সহকারী প্রকৌশলী সৈয়দ আনোয়ার জাহিদ, সহকারী প্রকৌশলী মর্জিনা বেগম, কানুনগো নিপু মনি চাকমাসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরিদর্শনকালে কর্মকর্তারা ঝিলমিল আবাসিক প্রকল্পের সার্বিক পরিস্থিতি সরেজমিনে ঘুরে দেখেন এবং চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে দায়িত্বরত প্রকৌশলী ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। বিশেষ করে সড়ক, ড্রেনেজ ব্যবস্থা এবং অন্যান্য নাগরিক সুবিধার কাজ দ্রুত সম্পন্ন করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

রাজউক কর্মকর্তারা জানান, যেসব বরাদ্দগ্রহীতা প্লট বরাদ্দ পাওয়ার পরও এখনো ভবন নির্মাণ শুরু করেননি, তাদের দ্রুত নির্মাণকাজ শুরু করতে তাগাদা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের মতে, প্রকল্প এলাকাকে কার্যকর আবাসিক নগরীতে রূপ দিতে প্লট মালিকদের সক্রিয় অংশগ্রহণ জরুরি।

রাজউক বলছে, সরকারের বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত পরিকল্পনার আওতায় পূর্বাচল ও ঝিলমিল আবাসিক প্রকল্প দ্রুত বসবাসযোগ্য করে তোলার উদ্যোগের অংশ হিসেবেই এ ধরনের নিয়মিত পরিদর্শন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

প্রকল্প সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ঝিলমিল এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতি ইতোমধ্যে দুটি বৈদ্যুতিক উপকেন্দ্র নির্মাণ সম্পন্ন করেছে এবং গ্রাহকদের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে। ঢাকা ওয়াসা দুটি গভীর নলকূপ স্থাপন করেছে এবং প্রায় ৪০ কিলোমিটার পানি সরবরাহ নেটওয়ার্ক নির্মাণের কাজ শেষ হয়েছে।

এ ছাড়া প্রায় ২২ কিলোমিটার সড়ক এবং ১৮ কিলোমিটার সারফেস ড্রেন নির্মাণকাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে রাজউক। সংস্থাটির দাবি, অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমের বাস্তব অগ্রগতি শতভাগে পৌঁছেছে। একই সঙ্গে গণপূর্ত বিভাগ কর্তৃক থানা ভবন নির্মাণকাজও চলমান রয়েছে।

শিক্ষা ও ধর্মীয় অবকাঠামোর মধ্যেও উল্লেখযোগ্য অগ্রগতির কথা জানিয়েছে রাজউক। প্রকল্প এলাকায় ছয়তলা বিশিষ্ট রাজউক স্কুল অ্যান্ড কলেজ ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। পাশাপাশি চারতলা বিশিষ্ট একটি মসজিদের অবকাঠামো নির্মাণও সম্পন্ন হয়েছে।

রাজউক কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, প্রকল্পের অবশিষ্ট কাজ দ্রুত শেষ করে প্লট ও ফ্ল্যাট মালিকদের কাছে হস্তান্তর করা সম্ভব হবে। একই সঙ্গে ঝিলমিল আবাসিক প্রকল্পকে আধুনিক, পরিবেশবান্ধব ও পরিকল্পিত উপশহর হিসেবে গড়ে তুলতে সংস্থাটি বদ্ধপরিকর বলেও জানিয়েছেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসিফ নজরুলের বিরুদ্ধে শতকোটির দুর্নীতির অভিযোগ, দুদকে অনুসন্

1

নওগাঁর আত্রাইয়ে সড়ক ও গাইডওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ

2

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আর কোনো পরিকল্পনা ইরানের নেই বল

3

পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধ

4

ডেটা ব্যবস্থাপনায় যুগান্তকারী পদক্ষেপ: দু’টি অধ্যাদেশ জারি

5

নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত

6

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: বিএনপির ২৩৭ প্রার্থী ঘোষণা, তালিকায়

7

গণপূর্ত অধিদপ্তরে দুর্নীতির অভিযোগ: নির্বাহী প্রকৌশলী মো. ইউ

8

দুই জেলায় নতুন ইপিজেড, তিন জেলায় অর্থনৈতিক অঞ্চল গড়ার উদ্যোগ

9

দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী বাস নদীতে পড়ার ঘটনায় মির্জা ফখরুলের

10

সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে

11

রোহিঙ্গাদের জাহাজে তুলে নিয়ে সমুদ্রে ফেলে দিচ্ছে ভারত

12

আস্থার সংকটে গ্রাহকরা ‘ওবিই’ ইকবাল আবার এনআরবি’র চেয়ারম্যান

13

কুমিল্লা দাউদকান্দি থানায় ওসি হালিমের যোগদানে আইনশৃঙ্খলার দৃ

14

ট্রাম্প বিতর্কে শীর্ষ ২ কর্মকর্তার পদত্যাগের পর ক্ষমা চাইতে

15

তদবির নয়, ভাগ্য নির্ধারণ করল কর্মস্থল —খুলনার বিভাগীয় কমিশনা

16

মোংলায় কোস্টগার্ডের নেতৃত্বে যৌথবাহিনীর অভিযানে দুই মাদক ব্য

17

ঢাকায় অপরাধ জগতে ‘পেনগান’ আতঙ্ক: নতুন ক্ষুদ্র অস্ত্র নিয়ে সত

18

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত একজন

19

সমাজের আলোকবর্তিকা: শাহিন আহমেদ (লিটন) — নিঃস্বার্থ সেবার অন

20