অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

বলিভিয়ার নতুন প্রেসিডেন্ট রদ্রিগো পাজের দায়িত্ব গ্রহণ

বলিভিয়ায় প্রায় দুই দশকের সমাজতান্ত্রিক শাসনের অবসান ঘটিয়ে শনিবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন রদ্রিগো পাজ। দেশটির ভয়াবহ অর্থনৈতিক সংকট এখন তার সামনে বড় চ্যালেঞ্জ। লা পাজ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

৫৮ বছর বয়সী পাজ একজন ব্যবসাবান্ধব রক্ষণশীল নেতা। তিনি সাবেক প্রেসিডেন্টের সন্তান। সংসদ ভবনে তার শপথগ্রহণ অনুষ্ঠানে প্রবল বৃষ্টির মধ্যেও করতালিতে মুখর ছিল চারপাশ।

গত মাসে অনুষ্ঠিত রান-অফ নির্বাচনে জয়ী হওয়া পাজ বলেন, ‘ঈশ্বর, পরিবার ও দেশ: হ্যাঁ, আমি শপথ নিচ্ছি।’ শপথের পর ভাষণে তিনি বলেন, ‘বলিভিয়া এখন বদলাবে। বিশ্বের জন্য উন্মুক্ত হবে।’ অনেকে মনে করেন, গত ২০ বছর ধরে চলা বামপন্থী শাসনের কারণেই অর্থনৈতিক সংকটে পড়েছে দেশটি।

২০০৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন ইভো মোরালেস। তার শাসনামলে বলিভিয়া বামপন্থার দিকে ঝুঁকে পড়ে। তিনি জ্বালানি সম্পদকে জাতীয়করণ করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন এবং চীন, রাশিয়া ও কিউবা, ভেনিজুয়েলাসহ অন্যান্য লাতিন আমেরিকার বামপন্থী দেশগুলোর সঙ্গে জোট বাঁধেন।

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর পাজ-এর প্রথম আনুষ্ঠানিক কাজগুলোর মধ্যে একটি ছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৭ বছরের কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার করা। মোরালেস ক্ষমতায় থাকাকালে তৎকালীন মার্কিন রাষ্ট্রদূতের বিরুদ্ধে ডানপন্থি ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ এনে ওই সম্পর্ক ছিন্ন করেছিলেন।

পাজ বলেন, ‘আর কখনো বলিভিয়া বিচ্ছিন্ন থাকবে না। ব্যর্থ মতাদর্শে আবদ্ধ থাকবে না। বিশ্ব থেকে মুখ ফিরিয়ে থাকবে না।’ তার শপথ অনুষ্ঠানে ৭০টির বেশি দেশের প্রতিনিধি ও স্থানীয় বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

বলিভিয়া ৪০ বছরের মধ্যে বর্তমানে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটে রয়েছে। বার্ষিক মূল্যস্ফীতি ২০ শতাংশের বেশি। এছাড়া, জ্বালানি ও ডলারের তীব্র সংকট চলছে।

জ্বালানীর জন্য পেট্রোল পাম্পে গাড়ির দীর্ঘ লাইন এখন সাধারণ চিত্র। বিদায়ী প্রেসিডেন্ট লুইস আর্স সরকার জ্বালানি ভর্তুকি টিকিয়ে রাখতে গিয়ে প্রায় সব বৈদেশিক মুদ্রার রিজার্ভ শেষ করে ফেলেছে।

নির্বাচনী প্রচারে পাজ প্রতিশ্রুতি দেন ‘সবার জন্য পুঁজিবাদ’।

তিনি বলেন, বিকেন্দ্রীকরণ, কর হ্রাস ও আর্থিক শৃঙ্খলার মাধ্যমে সংস্কার হবে। পাশাপাশি সামাজিক ব্যয়ও চলবে।

তবে অর্থনীতিবিদরা বলছেন, এই দু’টি কাজ একসঙ্গে করা সম্ভব নয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জ গণপূর্তে দুর্নীতির অভিযোগ: নির্বাহী প্রকৌশলী হারু

1

জয়পুরহাটে দূর্গাপূজা ঘিরে নিরাপত্তা: পুলিশ সুপারের সঙ্গে সাং

2

ইন্দোনেশিয়ার স্কুলের মসজিদে বিস্ফোরণে আহত অর্ধশতাধিক

3

বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে উপদেষ্টা কতটা সফল তিনি

4

সাতক্ষীরায় জমি বিক্রিকে কেন্দ্র করে নির্যাতন, বিএনপি নেতা গ্

5

জনগণের ওপর চাপ কমাতে জ্বালানির দাম অপরিবর্তিত: অর্থমন্ত্রী

6

রাষ্ট্র বলে আর কিছু নাই, এখন আছে কয়েকটা রাজনৈতিক জনগোষ্ঠী: ফ

7

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর সিইও’র সাক্ষাৎ

8

জয়পুরহাটে বিএনপির তিন মনোনয়নপ্রত্যাশীর বর্ণাঢ্য শোডাউন

9

নুরুল হকের ওপর হামলার ঘটনায় তারেক রহমানের নিন্দা, তদন্তের আহ

10

তিন কোটি টাকার ডুপ্লেক্স বাড়ি, সরকারি বেতন ২২ হাজার

11

জোকা বিল মৎস্য প্রকল্পে দুর্নীতির জাল, ৬২ লাখ টাকার আত্মসাতে

12

চরভদ্রাসন সাব-রেজিষ্ট্রার সাপ্তাহে ১দিন অফিস করনে সেবা গৃহীত

13

নাগরিক সেবা সহজ করতে পূর্বাচলে নতুন উদ্যোগ

14

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শনিবার : পরীক্ষার্থী সাড়

15

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

16

আস্থার সংকটে গ্রাহকরা ‘ওবিই’ ইকবাল আবার এনআরবি’র চেয়ারম্যান

17

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য, বৈশ্বিক চ

18

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাজা উদ্বার। এক নারীসহ আট

19

ইসলামী ব্যাংক কেলেঙ্কারি: দুদকের অনুসন্ধান ও কেন্দ্রীয় ব্যাং

20