অনলাইন ডেস্ক
প্রকাশ : May 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

নাগরিক সেবা সহজ করতে পূর্বাচলে নতুন উদ্যোগ

স্টাফ রিপোর্টার

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ–এর উদ্যোগে পূর্বাচল নতুন শহর প্রকল্প–এ নগরায়ণ কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে আবাসিক প্লট বরাদ্দগ্রহিতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় রাজউক অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। এতে প্রকল্পের আবাসিক প্লট বরাদ্দগ্রহিতারা অংশ নিয়ে বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও উন্নয়নসংক্রান্ত প্রস্তাব তুলে ধরেন।

সভায় রাজউক চেয়ারম্যান বলেন, পূর্বাচলকে আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে ধারাবাহিকভাবে এ ধরনের মতবিনিময় সভার আয়োজন করা হচ্ছে। তিনি জানান, পূর্বাচল নতুন শহর প্রকল্পকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন–এর আওতাভুক্ত করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে নাগরিক সেবা কার্যক্রম আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া এলাকাটিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ–এর আওতায় আনার বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

তথ্য বলছে, দীর্ঘদিন ধরেই পূর্বাচল প্রকল্পে অবকাঠামোগত উন্নয়ন, নিরাপত্তা, নাগরিক সেবা ও প্রশাসনিক কাঠামো নিয়ে প্লট মালিকদের মধ্যে নানা ধরনের দাবি ছিল। সংশ্লিষ্টরা মনে করছেন, সিটি কর্পোরেশন ও ডিএমপির আওতায় এলে সেবা ব্যবস্থাপনায় গতি আসতে পারে।

সভায় আরও জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে প্ল্যান পাসের আবেদন করলে আবাসিক প্লট মালিকদের জন্য বিশেষ প্রণোদনা বা ইনসেনটিভ ফি বিবেচনা করছে রাজউক। পাশাপাশি নতুন প্রকল্পের মাধ্যমে সড়ক, ড্রেনেজ ব্যবস্থা, শপিংমল, মসজিদসহ প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনার কথাও তুলে ধরা হয়।

সভায় রাজউকের সদস্যবৃন্দ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে প্লট বরাদ্দগ্রহিতারা বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদের সাউন্ড সিস্টেম প্রকল্পে দুর্নীতির অভিযোগ, ঠিকাদারি প্

1

ঢাকায় ককটেল হামলা: আন্তঃধর্মীয় ঐক্য রক্ষায় সরকারের কঠোর বার্

2

মানিকগঞ্জে শিল্পকলা একাডেমির ডিজিকে সংবর্ধনা

3

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

4

চিকিৎসায় নতুন দিগন্ত উম্মোচন করছে আধুনিক ইমেজিং প্রযুক্তি

5

দুদকের তলব, বিনিয়োগকারীদের বিক্ষোভ: চাপে বিএসইসি চেয়ারম্যান

6

ঝিনাইদহে সার কেলেঙ্কারির অভিযোগ

7

ইরাকে নির্বাচনের পর কী হতে পারে ?

8

সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির নতুন মামলা, ঘুষ, আত্মস

9

আশুলিয়ায় শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, নিখোঁজ দুই শিক

10

পূর্বাচল প্লট মামলা: তদন্তে খুরশীদের বিরুদ্ধে প্রমাণ মেলেনি

11

চরভদ্রাসন সাব-রেজিষ্ট্রার সাপ্তাহে ১দিন অফিস করনে সেবা গৃহীত

12

২৭ লাখ টাকার ভবন, নেই ওঠার সিঁড়ি

13

ঢাকা সচিবালয়ের সচিবের হাত আছে আমার মাথার উপর, জাহাঙ্গীর আলম

14

নগর উন্নয়নে এসটিপি স্থাপন বাধ্যতামূলক বাস্তবায়নে জোর দিল রাজ

15

খুলনায় অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেফতার, উদ্ধার মুক্তিপণ

16

বাংলার মানুষ আর কোনো ফ্যাসিবাদ মেনে নেবে না

17

পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও আধুনিকায়ন—নতুন রূপে গড়ে উঠছে হাতিরঝ

18

মৌলিক গবেষণায় জোর দেওয়ার আহ্বান মন্ত্রীর, মাছের রোগ প্রতিরোধ

19

কাকরাইল-মগবাজারে রাজউকের মোবাইল কোর্ট, জরিমানা ২ লাখ টাকা

20