অনলাইন ডেস্ক
প্রকাশ : May 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি

অনলাইন ডেস্ক  :  প্রকাশ্যে পশু জবাই নিষিদ্ধ করে নতুন নির্দেশনা জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। একই সঙ্গে পশু জবাইয়ের আগে বাধ্যতামূলকভাবে ফিটনেস সার্টিফিকেট বা উপযুক্ততার সনদ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক দফতর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কলকাতা হাইকোর্টের ২০১৮ সালের ১৬ আগস্টের নির্দেশনা অনুসরণ করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়েছে, ষাঁড়, বলদ, গরু, বাছুর, পুরুষ স্ত্রী মহিষ খোজা মহিষসহ কোনো পশু জবাই করা যাবে না, যদি না সংশ্লিষ্ট পশুটিকে জবাইয়ের উপযুক্ত বলে সনদ দেওয়া হয়।

এতে আরও বলা হয়, পৌরসভার চেয়ারম্যান, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সরকারি ভেটেরিনারি সার্জন যৌথভাবে এই সনদ দিতে পারবেন। তবে তাদের লিখিতভাবে নিশ্চিত করতে হবে যে পশুটির বয়স ১৪ বছরের বেশি, অথবা বয়স, আঘাত, বিকৃতি কিংবা দুরারোগ্য রোগের কারণে সেটি স্থায়ীভাবে কর্মক্ষমতা হারিয়েছে।

যদি কোনো ব্যক্তি এই সনদ না পান, তাহলে তিনি ১৫ দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে আপিল করতে পারবেন বলেও জানানো হয়েছে।

পশ্চিমবঙ্গ সরকার আরও স্পষ্ট করেছে, কেবল নির্ধারিত কসাইখানা বা স্থানীয় প্রশাসনের অনুমোদিত স্থানে পশু জবাই করা যাবে। কোনো উন্মুক্ত জনসমাগমস্থলে পশু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

নির্দেশনা অমান্য করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, এক হাজার রুপি পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ড হতে পারে বলেও সতর্ক করেছে রাজ্য সরকার। একইসঙ্গে জানানো হয়েছে, ১৯৫০ সালের আইনের আওতায় এসব অপরাধ আমলযোগ্য হিসেবে বিবেচিত হবে।

সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সময়ে পাল্টে গেল তদন্ত প্রতিবেদন, দোষী থেকে ‘নির্দোষ’ পিডি তব

1

"মাঠে রাজনীতি নয়, মানুষের পাশে থাকতে এসেছি" — কর্নেল (অব.) আ

2

শুধু আলোচনার জন্যই বাঁচিয়ে রাখা হয়েছে ইরানের নেতাদের’—ট্রাম্

3

রাজনৈতিক ফায়দায় জঙ্গিবাদ শব্দের ব্যবহার ছিল’, দাবি স্বরাষ্ট্

4

মার্চে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত

5

গণপূর্তে আবারও বাধ্যতামূলক অবসর: প্রশ্ন উঠছে প্রশাসনিক সিদ্ধ

6

সুন্দরবনে পথ হারিয়ে ভারতে ঢুকে পড়া ৪ মৌয়াল উদ্ধার, এখনো নিখো

7

বিদ্যুৎ খাতে বিপুল লোকসান: পিডিবির হিসাব বলছে, সরকারের ভর্তু

8

খুলনার লতা ব্রিজ এলাকায় যুবককে গুলি করে পালাল দুর্বৃত্তরা

9

গাজীপুরের টঙ্গীতে বিএনপির ৩১ দফা ভিত্তিক রাষ্ট্র কাঠামো মেরা

10

যৌতুকের দাবিতে নির্মম নির্যাতন, বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন

11

ডিপ ফ্রিজে ফাইল, এই বরফ কবে গলবে?

12

ভারতীয় সেনাবাহিনীতে ভয়াবহ যৌন নির্যাতনের শিকার নারী সদস্যর

13

ডিএনএ আবিষ্কারক নোবেলজয়ী বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই

14

শাপলা চত্বরের ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিশনের দাবি জামায়াত আমির

15

চান্দিনায় সাব-রেজিস্ট্রি অফিসে ‘দ্বিগুণ ফি’ অভিযোগ

16

ঝিলমিল আবাসিক প্রকল্প দ্রুত বাসযোগ্য করতে রাজউকের উচ্চপর্যায়

17

মতিঝিলে এক ব্যক্তিকে গুলি : ১৭ লাখ টাকা ছিনতাই

18

টাঙ্গাইল শহর পরিচ্ছন্ন রাখতে ৭ দিনের কর্মসূচি শুরু

19

হযরত শাহজালালে ৭৬ ভরি স্বর্ণসহ ৩ জন আটক

20