অনলাইন ডেস্ক
প্রকাশ : Apr 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

খুলনা ওয়াসায় কোটি টাকার ভুয়া বিলের অভিযোগ, ডিএমডির অপসারণ দাবি


খুলনা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ ও প্রশাসন) ঝুমুর বালার বিরুদ্ধে ভুয়া বিলের মাধ্যমে কোটি টাকার দুর্নীতি, রাষ্ট্রীয় শোক অবজ্ঞা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে তার অপসারণ ও শাস্তির দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে খুলনা ওয়াসা কর্মচারী ইউনিয়ন।

বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফুল ইসলামের মাধ্যমে এই স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে বলা হয়, গত বছরের ৩১ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত রাষ্ট্রীয় শোক ও সাধারণ ছুটির নির্দেশনা উপেক্ষা করা হয়। ওইদিন জাতীয় পতাকা অর্ধনমিত না রেখে অফিস খোলা রাখা হয় এবং শোকের পরিবর্তে প্রীতিভোজের আয়োজন করা হয়। এ সময় সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকদের সঙ্গেও অসদাচরণের অভিযোগ তোলা হয়।

এছাড়া অভিযোগে উল্লেখ করা হয়, ঝুমুর বালার বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদের অপচয়, জ্বালানি খাতে অতিরিক্ত ব্যয়, ভুয়া বেতন বিলের মাধ্যমে অর্থ আত্মসাৎ, টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম এবং প্রতিষ্ঠানের সম্পদ চুরির ঘটনায় তদন্তে বাধা দেওয়ার মতো গুরুতর অনিয়ম রয়েছে। খুলনা ওয়াসার বিভিন্ন প্রকল্পে ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগও আনা হয়।

স্মারকলিপিতে আরও বলা হয়, তার পূর্ববর্তী কর্মস্থল বাগেরহাট জেলা পরিষদ ও বরিশালের উজিরপুরেও অনিয়মের অভিযোগ রয়েছে।

খুলনা ওয়াসা কর্মচারী ইউনিয়নের নেতারা জানান, এ বিষয়ে এর আগেও সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি দেওয়া হলেও এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাই তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জি.এম আব্দুল গফফার, সহ-সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, সহ-সভাপতি নূর করিম, সাংগঠনিক সম্পাদক একরাম হোসেন, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ ও সাংস্কৃতিক সম্পাদক রেজাউল করিমসহ অন্যরা।

অভিযোগের বিষয়ে ঝুমুর বালা বলেন, “স্মারকলিপির বিষয়ে আমি অবগত নই। অভিযোগ করলেই তা সত্য হয়ে যায় না।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১ লাখ ৭০ হাজার টন সার ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার

1

আদালতের নির্দেশে এস আলম গ্রুপের ১,৯৩৬ একর জমি জব্দ,

2

রূপসায় ২০০ একর জমি দখল করে ইটভাটার ব্যবসা

3

বিদ্যুৎ খাতে বিপুল লোকসান: পিডিবির হিসাব বলছে, সরকারের ভর্তু

4

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

5

বাংলাদেশ ও থাইল্যান্ডের অর্থনৈতিক সম্পর্ক জোরদারে নতুন রাষ্ট

6

চিরকুট ‘আমাদের হ'ত্যা করতে বাধ্য করো না’

7

ট্রাম্প বিতর্কে শীর্ষ ২ কর্মকর্তার পদত্যাগের পর ক্ষমা চাইতে

8

কোম্পানীগঞ্জ ও কবিরহাটে অসহায়দের মাঝে হুইল চেয়ার ও সেলাই মেশ

9

রঙ বদলাতে যাচ্ছে উত্তরাঞ্চল দিনাজপুর-ঠাকুরগাঁও-পঞ্চগড়ের রাজন

10

দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট”—সংসদে স্পিকারে

11

যশোরে ক্লিনিক কেলেঙ্কারি: নন-মেট্রিক ডাক্তার চালাচ্ছে সিজার

12

কক্সবাজার রেজিস্ট্রি অফিসে অনিয়ম–দুর্নীতির অভিযোগে প্রধান সহ

13

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু দুলাভাই বাহিনীর সহযোগী আটক

14

শিশু রামিসাকে হত্যার আগে ধর্ষণ করা হয় : পুলিশ

15

পাকিস্তানের তিন নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি, পাঞ্জাবে উচ্চ

16

খুলনায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু,

17

আশুলিয়ায় বিশেষ অভিযানে ‘শুটার’ রুবেল গ্রেফতার, অস্ত্র-গুলি উ

18

সুন্দরবন টেক্সটাইল মিলের ইনচার্জের বিরুদ্ধে দুর্নীতি ও রাষ্ট

19

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর ঢাকা আগমন

20