অনলাইন ডেস্ক
প্রকাশ : May 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

কোরবানির বাজারে আলোচনায় ৪২ মণের ‘কালো পাহাড়’

অনলাইন ডেস্ক  :  মাথা পেছনের অংশ সাদা, আর পুরো শরীর কালোদেখলেই নজর কাড়ে বিশাল আকৃতির এক হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গরু। সাড়ে পাঁচ বছর বয়সী এই গরুটির নাম রাখা হয়েছেকালো পাহাড় প্রাকৃতিক উপায়ে লালন-পালন করা এই গরুটি আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে বিক্রির অপেক্ষায় রয়েছে।

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার টুপুরিয়া গ্রামের গ্রাম্য পশু চিকিৎসক মনিরুজ্জামান মৃধার বাড়িতেই দেখা মিলবে এই বিশাল গরুটির। সাদা-কালো রঙের এই গরুর নাম কালো পাহাড়’—নামের মতোই যেন তার বিশাল আকৃতি। মাত্র সাড়ে পাঁচ বছর বয়সেই গরুটির উচ্চতা প্রায় ফুট ১০ ইঞ্চি এবং দৈর্ঘ্য প্রায় ১০ ফুট। এর ওজন প্রায় ৪২ মণ।

পাঁচ বছর আগে নড়াইল জেলার পহরডাঙ্গা হাট থেকে ছোট অবস্থায় গরুটি সংগ্রহ করেন খামারি মনিরুজ্জামান মৃধা। এরপর থেকে তিনি নিজের বাড়িতে প্রাকৃতিক উপায়ে গরুটিকে লালন-পালন করে বড় করেছেন।

গরুটির নিয়মিত খাবারের তালিকায় রয়েছে গমের ভুসি, চালের গুঁড়া, খড়, সয়াবিন মিলের ভুসি ভুট্টার পাউডার। প্রতিদিন শুধু খাবার পরিচর্যায় খরচ হয় প্রায় এক হাজার টাকা।

খামারি জানান, গত বছরের মতো এবারও কোরবানির ঈদকে সামনে রেখে গরুটি বিক্রির প্রস্তুতি নিয়েছেন তিনি। তবে ন্যায্য মূল্য পেলেই কালো পাহাড় বিক্রি করবেন বলে জানান এই খামারি।

বিশাল আকৃতি আকর্ষণীয় গঠনের কারণে কালো পাহাড় এখন এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু। কোরবানির সময় যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে গরুটির প্রতি আগ্রহ। এখন দেখার বিষয়এবার কোরবানির বাজারে কত দামে বিক্রি হয় আলোচিত এই গরু কালো পাহাড়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন কোটি টাকার ডুপ্লেক্স বাড়ি, সরকারি বেতন ২২ হাজার

1

জনগণের ওপর চাপ কমাতে জ্বালানির দাম অপরিবর্তিত: অর্থমন্ত্রী

2

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ ইয়াবা জব্দ, মালিক পলাতক

3

কুমিল্লায় দুই মাসে ২৭ খুন, অপমৃত্যু ১০৫ জনের

4

গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করে আলোচনায় সিরাজগঞ্জের ব্যবসায়

5

বদলে যাওয়া ক্যাম্পাস

6

মুগদা এলাকায় ডিবির ‘ব্লক রেইড’, ৫৮ জন গ্রেফতার

7

কারাগারে চিকিৎসা সংকট: সময়মতো চিকিৎসা না পেয়ে বাড়ছে বন্দিদের

8

সুন্দরবনের দস্যুদের দমনে ফের যৌথবাহিনীর অভিযান শুরু

9

আয়ের টানাপোড়েনে ক্ষুদ্র ব্যবসায়ী ও রিকশা চালকরা

10

রাজশাহী টিটিসি পরিদর্শন উপদেষ্টা আসিফ নজরুলের

11

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা

12

সামাজিক উন্নয়ন নিয়ে মতবিনিময়, আকতারুজ্জামান সাক্ষাৎ

13

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

14

বাংলাদেশ মাঠপ্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতির পূর্ণা

15

হবিগঞ্জে ৩ ডায়াগনস্টিক সেন্টারকে ২.৩০ লাখ টাকা জরিমানা

16

বিবাহিত, ফেসবুকে প্রমাণ করার কিছু নেই : অপু বিশ্বাস

17

আব্দুস সালামের রোগমুক্তি কামনায় মাদ্রাসায় দোয়া মাহফিল

18

ইইউ প্রতিনিধিদলের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

19

ইউসিবি ব্যাংকের ২৫ কোটি টাকা দুর্নীতি মামলায় এক দিনে ১০ সাক্

20