অনলাইন ডেস্ক
প্রকাশ : Dec 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

কোস্টগার্ডের অভিযানে এক কেজি গাঁজাসহ মাদককারবারি আটক

মনির হোসেন, মোংলা

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার জিউধরা বাজার এলাকা থেকে এক কেজি গাঁজাসহ এক মাদককারবারিকে আটক করেছে। 

আটক মাদককারবারির নাম মোহাম্মদ মধু (৪২)। তিনি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার বাসিন্দা।

১২ ডিসেম্বর শুক্রবার বিকালে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসির ইবনে মহসীন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১১ ডিসেম্বর  বৃহস্পতিবার রাত ৮ টায় কোস্ট গার্ড স্টেশন শরণখোলা কর্তৃক বাগেরহাটের মোড়েলগঞ্জ থানাধীন জিওধারা বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক ১ ব্যক্তিকে তল্লাশি করে প্রায় ৩২ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজাসহ আটক করা হয়।

জব্দকৃত মাদকদ্রব্য এবং আটককৃত মাদককারবারিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোড়েলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। মাদক পাচার রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ কোটি টাকার রাজস্ব ফাঁকির ভ্যাট গোয়েন্দার অভিযান

1

ড্যাপ সংশোধনে ঐতিহাসিক গতি: রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলামে

2

খুলনায় নতুন কেন্দ্রীয় কারাগারের নির্মাণ কাজ শেষের পথে

3

জনপ্রশাসনে অস্থিরতা: সচিব পরিবর্তনেও সংকট কাটেনি—অভিযোগ বৈষম

4

কুমিল্লায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ৪৫ জন গ্রেপ্তার

5

২৪ কেজির কোরাল মাছ, বিক্রি হলো ৩৬ হাজারে

6

অর্থ বিভাগের চিঠিতে নতুন বেতন স্কেল কার্যকরের নির্দেশনা

7

মানিকগঞ্জে শিল্পকলা একাডেমির ডিজিকে সংবর্ধনা

8

৫ দফায় প্রকল্প কাজ বর্ধিত করেও শেষ হয়নি কুলাউড়া শাহবাজপুর রে

9

রাষ্ট্র বলে আর কিছু নাই, এখন আছে কয়েকটা রাজনৈতিক জনগোষ্ঠী: ফ

10

তারেক রহমানের নির্দেশে ঐক্যবদ্ধ নোয়াখালী-৫ বিএনপি

11

বনানী থানার পরিদর্শক মঈন উদ্দিনের বিরুদ্ধে স্পা–সীসা বার থেক

12

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

13

বারিধারায় ১২ কোটি টাকার ফ্ল্যাট, অতিরিক্ত কর কমিশনার মারুফের

14

দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী বাস নদীতে পড়ার ঘটনায় মির্জা ফখরুলের

15

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

16

নীলফামারী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল: উন্নয়নের নামে দুর্নীতি

17

সাতক্ষীরা জেলা সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু

18

হাদী হত্যাকাণ্ডের নেপথ্যে কে? আলোচনায় কেরানীগঞ্জের প্রভাবশাল

19

শাহবাগ ও ঢাবি মেট্রো স্টেশন মঙ্গলবার বন্ধ থাকবে

20