স্টাফ রিপোর্ট
প্রকাশ : Aug 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

খুলনা বটিয়াঘাটা জলমা ইউনিয়নে ভিজিডি চালের কার্ড বিতরণ যাচাই-বাছাইয়ে অনিয়মের অভিযোগ

খুলনার বটিয়াঘাটা উপজেলার ১নং জলমা ইউনিয়ন পরিষদে ভিজিডি (৩০ কেজি) চালের কার্ড যাচাই-বাছাই প্রক্রিয়ায় গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাদ পড়েছেন অসহায় দরিদ্র আবেদনকারীরা, অথচ তালিকায় স্থান পেয়েছেন অনেক স্বচ্ছল পরিবারের সদস্য। এ বিষয়ে গত ১১ আগস্ট ২০২৫ তারিখে খুলনা জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ দাখিল করেন ভুক্তভোগীরা।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই ২০২৫ তারিখ বিকাল ২টা থেকে রাত ১২টা পর্যন্ত গোপনে যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। ট্যাগ অফিসার আবুবকর মোল্লা ইউপি মেম্বারদের দ্রুত তালিকা প্রস্তুত করে জমা দেওয়ার নির্দেশ দেন। এতে হঠাৎ করে তৈরি করা তালিকায় অসহায়দের বাদ দিয়ে স্বচ্ছল অনেকের নাম অন্তর্ভুক্ত করা হয়।

ইউপি সদস্য আলম হাওলাদার বলেন, “আমাদের দুপুর থেকে রাত পর্যন্ত তালিকা করতে বলা হয়। আমি যাদের চিনি তাদের নাম দিয়েছি। বাকিদের নাম গড়েমিলে তালিকায় দিতে হয়েছে।”

ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বার পিয়ারা বেগম অভিযোগ করে জানান, “তালিকা করার আগে আমাকে কোনো তথ্য দেওয়া হয়নি। হঠাৎ বিকালে জানানো হয় রাতে তালিকা জমা দিতে হবে। অনলাইন তালিকা রাত ৮টার দিকে হাতে দেওয়া হয়। এত অল্প সময়ে যাচাই-বাছাই করা সম্ভব হয়নি। ফলে যাদের চিনি শুধু তাদের নাম দিতে পেরেছি, বাকি নাম ট্যাগ অফিসারই যুক্ত করেছেন।”

এ বিষয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হোসনেয়ারা তান্নি বলেন, “অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সরকারি নীতিমালা অনুযায়ী, প্রতিটি আবেদনকারীর বাড়িতে গিয়ে যাচাই করে তালিকা প্রস্তুত করার বিধান থাকলেও সেই নিয়ম উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ফলে প্রকৃত অসহায় পরিবার বঞ্চিত হয়েছে।

ভুক্তভোগী দরিদ্র আবেদনকারীদের দাবি— বিষয়টি পুনঃতদন্ত করে যেন প্রকৃত অসহায় ও সুবিধাবঞ্চিতদের নাম চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে ফৌজদারি মামলা নিষ্পত্তির হার ৮২ শতাংশ, দেওয়ানির ১০৫ শ

1

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

2

বারিধারায় ১২ কোটি টাকার ফ্ল্যাট, অতিরিক্ত কর কমিশনার মারুফের

3

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটির তারিখ পরিবর্তন

4

ব্যাপক বিক্ষোভের পর ইন্দোনেশিয়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার

5

নারায়ণগঞ্জে গোপন বৈঠক থেকে মহিলা লীগ নেত্রীসহ ৩ জন গ্রেফতার

6

শ্রীবরদীতে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

7

ইউরোপে পোশাক রপ্তানিতে ভাটা

8

চট্টগ্রামে গ্রাহকের টাকা আত্মসাৎ মামলায় ব্যাংক ম্যানেজারসহ ৩

9

জাল কাগজপত্রে এতিমখানায় নিয়োগ: দুদকের মামলায় ৬ জন আসামি

10

কেএমসি: রোগীর ওষুধে অতিরিক্ত ব্যয়, প্রশ্ন উঠেছে সরকারি বরাদ

11

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ ইয়াবা জব্দ, মালিক পলাতক

12

খুলনায় বিএনপির প্রার্থী ঘোষণা: পাঁচ আসনে ধানের শীষ, একটিতে

13

ব্যাটিংয়ে সাকিব আবারও ব্যর্থ, বল হাতে ১ উইকেট

14

চিকিৎসায় নতুন দিগন্ত উম্মোচন করছে আধুনিক ইমেজিং প্রযুক্তি

15

জোরপূর্বক স্কুল ছাত্রীকে ধর্ষণ করে ভিডিও ধারণের অভিযোগ

16

জাবি ছাত্রলীগের সাবেক সভাপতি জনি গ্রেপ্তার

17

মোংলায় নৌপথ ও সুন্দরবনের নিরাপত্তা জোরদার করতে কোস্টগার্ডের

18

৩৩ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে শিক্ষার্থী তাসনিয়া

19

‘স্বৈরাচারী মনোভাব এখন রাজনীতিতেও ঢুকে গেছে’ — আমীর খসরু

20