অনলাইন ডেস্ক
প্রকাশ : May 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজধানীর মুগদা এলাকায় আট টুকরা মরদেহের পরিচয় মিলেছে

অনলাইন ডেস্ক  :  রাজধানীর মুগদা এলাকায় খণ্ডিত অবস্থায় উদ্ধার হওয়া আট টুকরা মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম মো. মোকারম মিয়া। তিনি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার তাল শহর গ্রামের সোহরাব মিয়ার ছেলে এবং একজন সৌদি প্রবাসী ছিলেন।

নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মোকারম মিয়া প্রায় সাড়ে তিন বছর ধরে সৌদিতে কর্মরত ছিলেন। তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক। তার দুই ছেলে বায়জিদ মোজাহিদ। পরিবারের তিন ভাই দুই বোনের মধ্যে তিনি ছিলেন বড়।

নিহতের চাচাতো ভাই রিফাত জানান, সোমবার (১৮ মে) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে এসে তারা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে মরদেহ শনাক্ত করেন এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ গ্রহণ করেন।

তিনি বলেন, সর্বশেষ ১৩ মে বিকেলে ইমোতে মোকারমের সঙ্গে পরিবারের কথা হয়। তখন তিনি কোথায় ছিলেন সে বিষয়ে কিছু জানাননি। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

পরবর্তীতে ১৪ মে আরেক প্রবাসীর মাধ্যমে জানা যায়, মোকারম ১৩ মে দিবাগত রাতে অথবা ১৪ মে বাংলাদেশে ফিরেছেন এবং যাওয়ার আগে কিছু মালামাল সহকর্মীর কাছে রেখে যান, বলেন তিনি।

রিফাত জানান, রবিবার রাতে পুলিশের মাধ্যমে তারা জানতে পারেন, তার ভাইয়ের মরদেহ ঢামেক মর্গে রয়েছে।

মুগদা থানার উপপরিদর্শক আবু রায়হান জানান, রবিবার বিকেলে মানবদেহের সাতটি খণ্ড উদ্ধার করা হয়। পরে রাত আড়াইটার দিকে মানিকনগর পাকা রাস্তার মাথায় দুটি বাড়ির মাঝের ফাঁকা স্থান থেকে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় মাথাটি উদ্ধার করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি কর্মচারীরা দাফনের জন্য পাবেন টাকা

1

সাতক্ষীরায় টাস্কফোর্স অভিযানে দুই ফার্মেসিকে ৫০ হাজার টাকা জ

2

সমাজসেবায় নতুন অঙ্গীকার লায়ন্স ফাউন্ডেশনের ৪৯তম সাধারণ সভা

3

জয়পুরহাটে ছাত্রদলের ৭ নেতা বহিষ্কার : বিক্ষোভ ও সংবাদ সম্মেল

4

ময়মনসিংহে দুর্নীতির প্রতিবেদন ঘিরে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্

5

ইরাকে নির্বাচনের পর কী হতে পারে ?

6

কুমিল্লায় বিশ্ববিদ্যালয়ছাত্রী ফারিহার মৃত্যু: স্বামী-শ্বশুরস

7

ইউনেস্কোর সভাপতি নির্বাচিত হওয়া আন্তর্জাতিক কূটনীতিতে বাংলাদ

8

খুলনা বিএনপির তিন প্রবীণ নেতার ঐক্য, তৃণমূলে জাগরণ

9

বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান বাচ্চুসহ ১৬ জনের দেশত্যাগে ন

10

ভুয়া আইডি খুলে প্রতারণা, মামলার পর থেকে পলাতক ল্যাব সহকারী অ

11

মোংলায় কোস্টগার্ডের নেতৃত্বে যৌথবাহিনীর অভিযানে দুই মাদক ব্য

12

গাজীপুরে ব্যবসায়ীকে তুলে নিয়ে টাকা আদায়ের অভিযোগ, এএসআই অস্ব

13

ফরিদপুরে স্কুলে ‘হোটেল ব্যবসা’! শ্রেণিকক্ষ ভাড়া দিয়ে চলছে অস

14

টেকনাফে ‘মানব পাচারের আস্তানা’ থেকে নারী-শিশুসহ ৭ জন উদ্ধার

15

পবিপ্রবির প্রকল্প পরিচালক দেড় ঘণ্টা অবরুদ্ধ, পাল্টাপাল্টি অভ

16

৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কুমিল্লা জেলা সদরের স্বেচ্

17

আইইবি নবনির্বাচিত সংসদ সদস্যদের অভিনন্দন জানালো

18

প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম ডিজির সাক্ষাৎ, রূপপুর প্রকল্পে স

19

জামালপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের দায়ে স্বামী ও শ

20