অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

লালমনিরহাটে বিএনপির সদস্য সংগ্রহে জনস্রোত

লালমনিরহাটে জাতীয়তাবাদী দলের (বিএনপি) সদস্য সংগ্রহ অভিযান এখন রূপ নিয়েছে গণজোয়ারে। প্রতিটি কর্মসূচিতেই সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তা পরিণত হচ্ছে জনসভায়। স্থানীয় নেতাকর্মীরা বলছেন, জেলা বিএনপির জনপ্রিয় নেতা, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর প্রতি জনগণের ভালোবাসা ও আস্থাই এর মূল কারণ।

গতকাল সোমবার রাতে লালমনিরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাপটানা এলাকায় অনুষ্ঠিত সদস্য সংগ্রহ কার্যক্রমেও এমনই এক দৃশ্য দেখা যায়। পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও তিনবারের নির্বাচিত কাউন্সিলর আব্দুস ছালামের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে হাজারো নারী-পুরুষের ঢল নামে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

সভায় তিনি বলেন, আপনাদের এই ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, মানুষ পরিবর্তন চায়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি আপনারা আমাকে নির্বাচিত করেন, তবে লালমনিরহাটকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলব। জনগণের ভালোবাসার জবাব দিতে আমি কাজ করতে চাই কেবল জনগণের জন্য।

এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ দুলুর সহধর্মিণী লায়লা হাবিব, জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ও স্থানীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

নেতাকর্মীরা জানান, দুলুর নেতৃত্বে সদস্য সংগ্রহ অভিযানে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই গণজোয়ার বিএনপিকে লালমনিরহাটের রাজনীতিতে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি চুরি, ভাঙন আতঙ্কে গ্র

1

সবার আগে বাংলাদেশ” নীতি বাস্তবায়নে কূটনৈতিক পরিসর সম্প্রসারণ

2

বিএনপি জনগণের রক্তের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ ইসলাম

3

সাতক্ষীরায় টাস্কফোর্স অভিযানে দুই ফার্মেসিকে ৫০ হাজার টাকা জ

4

খুলনায় অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেফতার, উদ্ধার মুক্তিপণ

5

ডিপ ফ্রিজে ফাইল, এই বরফ কবে গলবে

6

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

7

ইউরোপে পোশাক রপ্তানিতে ভাটা

8

ঘাটাইলে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালিত

9

পঞ্চগড়ে দুদকের গণশুনানি আগামীকাল

10

৫০ বছর পর রেলের বকেয়া শোধ করলেন শ্রীপুরের মফিজুল ইসলাম

11

দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে

12

বিএনপির বিজয় ঠেকাতে নানা চেষ্টা চলছে — মন্তব্য তারেক রহমানে

13

রাজধানীতে ছোট ভাই খু*ন, অভি*যুক্ত বড় ভাই পলাতক

14

গাজাযুদ্ধে ১৯ হাজার শিশু হত্যা করেছে ইসরায়েল

15

মাগুরায় অসচ্ছল শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ

16

রোহিঙ্গা সংকটে ইউনূস-অ্যান্ড্রুজ বৈঠক

17

পুলিশের পোশাক বদলে ৭৬ কোটি টাকা ব্যয়, আবার পরিবর্তনের উদ্যোগ

18

খুলনায় বিএনপির প্রার্থী ঘোষণা: পাঁচ আসনে ধানের শীষ, একটিতে

19

জনতা ব্যাংকের ১,৯৬৩ কোটি ৫৪ লাখ ৬১ হাজার টাকা আত্মসাতের অভি

20