অনলাইন ডেস্ক
প্রকাশ : Jul 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

দুবাই থেকে আসা বিমানে ৪২ কোটি টাকার সোনার বার উদ্ধার

 সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট থেকে প্রায় ১৯ কেজি সোনার বার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর উড়োজাহাজটির কার্গো হোল্ডে অভিযান চালিয়ে এসব সোনার বার উদ্ধার করা হয়।


ঢাকা কাস্টম হাউসের তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটটি সকাল সাড়ে ১০টার দিকে ঢাকায় পৌঁছায়। পরে একটি সামরিক গোয়েন্দা সংস্থা ও কাস্টমস কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত যৌথ দল কার্গো হোল্ডে টেপে মোড়ানো অবস্থায় ১৬০টি সোনার বার জব্দ করে।

ঢাকা কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার কামরুল হাসান জানান, উদ্ধার হওয়া সোনার মোট ওজন ১৮ কেজি ৭০০ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৪২ কোটি টাকা। সোনার বারগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে।

তিনি বলেন, এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সোনার চালানটির উৎস এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার কিছু এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে

1

চিরকুট ‘আমাদের হ'ত্যা করতে বাধ্য করো না’

2

বড়লেখা সীমান্তে ১২ রোহিঙ্গা নাগরিককে অবৈধভাবে ঠেলে দিলো বিএস

3

বিআইডব্লিউটিএ কালো টাকার সাম্রাজ্যে প্রকৌশলী আইয়ুব আলী

4

তারেক রহমানের নির্দেশে ঐক্যবদ্ধ নোয়াখালী-৫ বিএনপি

5

অফিস সহকারীর বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, অনিশ্চয়তায় ৯২ এ

6

মেহেরপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

7

কেএমসি: রোগীর ওষুধে অতিরিক্ত ব্যয়, প্রশ্ন উঠেছে সরকারি বরাদ

8

আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে সাড়ে ৭ কোটি টাকার টেন্ডারে ‘নয়

9

সুন্দরবনে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড

10

চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ‘আন্তঃস্কুল ফুটবল টুর্

11

মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনে

12

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

13

ব্রাহ্মণবাড়িয়া পুলিশের বিরুদ্ধে সাংবাদিককে হয়রানি অভিযোগ

14

মেঘনা ব্যাংকে নতুন নেতৃত্ব: অভিজ্ঞ ব্যাংকার ছাদেকুর রহমান এএ

15

নুরের ওপর হামলার দায় সরকারকে নিতে হবে: উপদেষ্টা আসিফ মাহমুদ

16

হামে মৃত্যু কমছে না, সপ্তাহে গড়ে ৫০ জনের বেশি শিশুর প্রাণহান

17

অনিয়ম ধরতে দ্রুত পদক্ষেপের সুযোগ পাচ্ছে ডিএসই

18

৫৬২ কোটি টাকার সেচ প্রকল্পে ‘২০০ কোটি লুট’, তদন্তে ভয়াবহ অনি

19

রাজশাহী টিটিসি পরিদর্শন উপদেষ্টা আসিফ নজরুলের

20