অনলাইন ডেস্ক
প্রকাশ : Jul 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার

অনলাইন ডেস্ক :  পূর্বাচল নতুন শহর প্রকল্পের পুরো এলাকা ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার ( জুলাই) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে নতুন তিনটি উপজেলা গঠনসহ মোট ছয়টি প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। এর মধ্যে পাঁচটি প্রস্তাব অনুমোদন পেয়েছে বলে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু) নিশ্চিত করেছেন।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, পূর্বাচল নতুন শহর প্রকল্পের বড় একটি অংশ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এবং অন্য অংশ গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় অবস্থিত। তিন জেলায় বিভক্ত থাকায় প্রকল্পটির প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় দীর্ঘদিন ধরে জটিলতা তৈরি হচ্ছিল। সমস্যা দূর করতে প্রকল্পের পুরো এলাকা ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেয় গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয়। নিকার সভায় সেই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

একই সভায় চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করেহালদা থানাপ্রতিষ্ঠার প্রস্তাবও অনুমোদন পেয়েছে। অন্যদিকে, সড়ক জনপথ অধিদপ্তরের পুনর্গঠনের অংশ হিসেবে বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ সিরাজগঞ্জএই পাঁচটি সড়ক বিভাগ নিয়ে বগুড়ায় একটি স্বতন্ত্র সড়ক জোন প্রতিষ্ঠার প্রস্তাবও নিকার সভায় উপস্থাপন করা হয়। তবে এটি নিকারের এখতিয়ারভুক্ত নয় উল্লেখ করে প্রস্তাবটি প্রত্যাহার করা হয়েছে বলে সড়ক পরিবহন মহাসড়ক বিভাগের সূত্র জানিয়েছে।

সূত্রটি আরও জানায়, বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রশাসনিক সিদ্ধান্তের আওতাভুক্ত। বিষয়ে সড়ক পরিবহন মহাসড়ক বিভাগ নিজস্ব প্রক্রিয়ায় পরবর্তী সিদ্ধান্ত নেবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেঘনা ব্যাংকে নতুন নেতৃত্ব: অভিজ্ঞ ব্যাংকার ছাদেকুর রহমান এএ

1

রাজনৈতিক ফায়দায় জঙ্গিবাদ শব্দের ব্যবহার ছিল’, দাবি স্বরাষ্ট্

2

ভারতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বন্ধে বাংলাদেশের অনুরো

3

যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট থাকবে: পররাষ্ট্রমন্ত্রী

4

বিআইডব্লিউটিএ কর্মকর্তাদের ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল, দুদকের

5

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে নতুন কেলেঙ্কারি: সরকারি অর্থ ‘ডিসকাউ

6

৮ মাস পর ভারত থেকে এলো ১০০ মেট্রিক টন পেঁয়াজ

7

ইবিএল-এর দাবি, ৫০ কোটি টাকার ঋণ এখন দ্বিগুণ’ সূত্র জানায়, প্

8

ঘাটাইলে দুই ইটভাটাকে ২.৮০ লাখ টাকা জরিমানা, একটির চুল্লির আগ

9

দুদকের কর্মকর্তাদের বাধ্যতামূলক সম্পদ বিবরণী: কেন আসছে নতুন

10

সওজের প্রকৌশলী সবুজ উদ্দিন খান, অভিযোগে হাজার কোটি টাকার মাল

11

১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই

12

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

13

বিসিকের জিএম/পিডি মো. হাফিজুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস

14

সেনা ও ডিজিএফআই পরিচয়ে প্রতারণা: আইএসপিআর জনসাধারণকে সতর্ক ক

15

আবাসিক প্লট ও ফ্ল্যাট হস্তান্তরে গণপূর্ত মন্ত্রণালয়ের নতুন ন

16

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

17

সরকারের ৪২ দিনে কোনো ক্রসফায়ার বা গুম হয়নি: আইনমন্ত্রী

18

দেশে নারীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা দিন দিন বাড়ছে

19

খুলনায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন, ‘বিচার সবার অধিকার’ জ

20