অনলাইন ডেস্ক
প্রকাশ : May 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

চোরাই মোটরসাইকেল বিক্রির অভিযোগে কুমিল্লায় আটক ২

কুমিল্লার সদর উপজেলার আলেখারচর এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি চোরাই Yamaha FZS V4 মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৮ মে) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে আলেখারচর বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— নড়াইল জেলার লোহাগড়া থানার বাকা পশ্চিমপাড়া এলাকার আব্দুল খালেক মোল্লার ছেলে মেহেদী হাসান সাজ্জাদ (২৫) এবং চট্টগ্রামের জোরারগঞ্জ থানার রায়পুর এলাকার আবুল কামালের ছেলে আব্দুল্লাহ আল নোমান ওরফে আদর (২৫)।

পুলিশের তথ্য বলছে, মেহেদী হাসান সাজ্জাদের বিরুদ্ধে আগে থেকেই ছয়টি মামলা রয়েছে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্র জানায়, জেলা পুলিশ সুপার আনিসুজ্জামানের নির্দেশনায় জেলাজুড়ে অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, আলেখারচর এলাকায় ‘বিসমিল্লাহ এসি মটরস’-এর সামনে কয়েকজন ব্যক্তি চোরাই মোটরসাইকেল বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

পরে ডিবির একটি দল সেখানে অভিযান চালিয়ে একটি Yamaha FZS V4 মোটরসাইকেল উদ্ধার করে এবং দুইজনকে হাতেনাতে আটক করে।

কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, মোটরসাইকেলটি মুন্সিগঞ্জের শ্রীনগর থানা এলাকা থেকে চুরি করা হয়েছিল। পরে সেটি কুমিল্লায় এনে বিক্রির চেষ্টা করা হচ্ছিল।

তিনি আরও বলেন, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছেন।

ঘটনায় সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে আন্তঃজেলা চোরচক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস

1

খুলনায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন, ‘বিচার সবার অধিকার’ জ

2

কাপাসিয়ায় প্রবাসীর স্ত্রী-সন্তানসহ একই পরিবারের ৫ জন নিহত, ল

3

গাজাযুদ্ধে ১৯ হাজার শিশু হত্যা করেছে ইসরায়েল

4

গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করে আলোচনায় সিরাজগঞ্জের ব্যবসায়

5

খুলনা জেলা বিএনপিতে নেতৃত্বে অস্থায়ী পরিবর্তন

6

ঘাটাইলে ব-জ্র-পাতে পুড়ে যাওয়া ৭ দোকান মালিককে আর্থিক সহযোগিত

7

চার দফা দাবিতে পল্লী বিদ্যুৎ সমিতির গণছুটি: প্রশ্ন উঠছে, দুর

8

দখল, দূষণে বিপর্যস্ত খুলনার প্রাণরেখা ভৈরব নদ

9

রাজবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ

10

শ্রীবরদীতে বন গাছের চোরাচালানের সময় ২সদস্য,আটক।

11

হযরত শাহজালালে ৭৬ ভরি স্বর্ণসহ ৩ জন আটক

12

ভূমিকম্পের পর ঢাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়তে পারে যেভাবে

13

ডিপিএইচই প্রধান প্রকৌশলী নিয়োগে নতুন সমীকরণ

14

ইরান যুদ্ধের প্রভাবে আরব আমিরাতের শেয়ারবাজারে বড় ধস

15

গাজীপুরের টঙ্গীতে বিএনপির ৩১ দফা ভিত্তিক রাষ্ট্র কাঠামো মেরা

16

ধ্বংস করে নয়, প্রকৃতি রক্ষা করেই উন্নয়ন করতে হবে : পরিবেশ উ

17

ভবানীপুরে চলছে মমতা-শুভেন্দুর হাড্ডাহাড্ডি লড়াই

18

রিকশার হ্যান্ডেল থেকে বিসিএস ক্যাডার

19

ধনবাড়ীতে গৃহবূধ’র মরদেহ উদ্ধার, স্বজনদের দাবী হত্যা!

20