অনলাইন ডেস্ক
প্রকাশ : Jul 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

পিয়নের প্রতারণায় এইচএসসি পরীক্ষা দিতে পারলেন না দুই ছাত্রী

ময়মনসিংহের নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের এক পিয়নের প্রতারণার অভিযোগে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি দুই ছাত্রী। বৃহস্পতিবার (২ জুলাই) পরীক্ষার প্রথম দিন প্রবেশপত্র না পেয়ে কলেজ গেটেই কান্নায় ভেঙে পড়েন তারা।

ভুক্তভোগী মনিমুক্তা আক্তার ও ইসমাত আরা বেগম জানান, টেস্ট পরীক্ষায় দুটি বিষয়ে অকৃতকার্য হওয়ায় কলেজ কর্তৃপক্ষ তাদের ফরম পূরণের সুযোগ দেয়নি। পরে কলেজের পিয়ন মো. শাহজাহান শিক্ষা বোর্ডের মাধ্যমে ফরম পূরণ ও প্রবেশপত্র এনে দেওয়ার আশ্বাস দিয়ে বিষয়টি গোপন রাখতে বলেন। এ জন্য দুই ছাত্রীর কাছ থেকে মোট ২২ হাজার ৪০০ টাকা নেন তিনি।

অভিযোগ অনুযায়ী, পরীক্ষার আগে অন্য শিক্ষার্থীরা প্রবেশপত্র পেলেও তাদের নামে কোনো প্রবেশপত্র আসেনি। পরীক্ষার দিনও শাহজাহান তাদের আশ্বস্ত করেন যে শিক্ষা বোর্ড থেকে প্রবেশপত্র আনা হচ্ছে। তবে পরে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং কলেজেও তাকে খুঁজে পাওয়া যায়নি।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইনামুল হক বলেন, পরীক্ষার্থীদের ফরম পূরণের দায়িত্ব পিয়নের নয়। লিখিত অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত বলেন, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিকের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস, পাটের ব্যাগ

1

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা

2

পয়লা বৈশাখ ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা নেই : ডিএমপি কমিশনার

3

খুলনার নিজ বাড়ির সামনে গুলি করে যুবককে প্রাণহানি

4

গণমাধ্যমকে সতর্ক, শেখ হাসিনার বক্তব্য প্রচার করলেই আইনি ব্যব

5

কুয়ালালামপুর বিমানবন্দরে আটকে দেওয়া হলো ৯৮ বাংলাদেশিকে

6

টেকনাফে ‘মানব পাচারের আস্তানা’ থেকে নারী-শিশুসহ ৭ জন উদ্ধার

7

খুলনায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু

8

আগে মজুত করা তেল নতুন দামে বিক্রি, দুই পাম্পকে জরিমানা

9

বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান বাচ্চুসহ ১৬ জনের দেশত্যাগে ন

10

ডেমুর পর এবার লাগেজ ভ্যান: ৩৫৮ কোটি টাকার প্রকল্পে ভরাডুবি

11

সুন্দরবন টেক্সটাইল মিলের ইনচার্জের বিরুদ্ধে দুর্নীতি ও রাষ্ট

12

বগুড়া-৬ উপনির্বাচন: বিএনপির রেজাউল করিম বাদশার বড় জয়

13

সুনামগঞ্জে সাংবাদিক ফজলুল হক সেলবর্ষীর ৫৭তম মৃত্যুবার্ষিকী প

14

ঘাটাইলে বিএনপির পথসভা ও গণসংযোগ

15

সওজের প্রকৌশলী সবুজ উদ্দিন খান, অভিযোগে হাজার কোটি টাকার মাল

16

৫৬২ কোটি টাকার সেচ প্রকল্পে ‘২০০ কোটি লুট’, তদন্তে ভয়াবহ অনি

17

খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের টেন্ডারবাজি :

18

চরভদ্রাসন সাব-রেজিষ্ট্রার সাপ্তাহে ১দিন অফিস করনে সেবা গৃতাদ

19

এনসিপি থেকে মাহিন সরকারকে বহিষ্কার

20